রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

দেশ সংযোগ by দেশ সংযোগ
আগস্ট 5, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ০৪ আগস্ট ’২৬ খ্রি. মঙ্গলবার

সূত্র : জনসংযোগ বিভাগ, কেসিসি।

দেশ প্রতিবেদক : :

 

পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিধায় মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি। কেননা মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে। মা ও শিশুরা সুরক্ষিত থাকে।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার বিকেলে নগরীর ১৫নং ওয়ার্ডের খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা ও শিশু পুষ্টি খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দাতা সংস্থা ইউএনডিপি’র অর্থায়নে এবং এবং খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ (এলএসইউপিসিবি)’ প্রকল্পের আওতায় এ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রশাসক নগরীর ১০, ১১, ১২, ১৩ ও ১৫নং ওয়ার্ডের ২’শ ৬৮টি পরিবারের প্রত্যেককে পুষ্টিকর খাদ্য হিসেবে ৩০টি ডিমসহ ডাল ও ভোজ্যতেল বিতরণ করেন।  পরে তিনি ২৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮, ২০ ও ২৫নং ওয়ার্ডের ১’শ ৩৫ টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন।  

অনুষ্ঠানে প্রশাসক শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপশি, শিশুদের হাত ধোয়া, নিজে এবং নিজের চারপাশ পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ করে মায়েদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বিস্তার লাভ করছে। মশাবাহিত এ রোগের সংক্রমণ থেকে রক্ষা পেতে নিজ নিজ বাড়ির আশেপাশে পানি জমে না থাকে এবং শিশুদের যেন মশায় আক্রমণ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য মায়েদের প্রতি আহবান জানান।

পৃথক পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি’র ১৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো: ইমরুল হাসান টিটো এবং ২৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক অধ্যক্ষ তারিকুল ইসলাম, হাবিবুর রহমান বিশ^াস, ফারুক হিল্টন, শামসুর রহমান ও আব্দুর রহমান ডিনু। অন্যান্যের মধ্যে কমিউনিটি ভলেন্টিয়ার রাজিয়া সুলতানা, সুরাইয়া খান, জেসমিন নাহার, কেয়া সুলতানা, লিপি আক্তার, রেশমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিচালনা করেন প্রকল্পের সিনিয়র কমিউনিটি ভলেন্টিয়ার শিউলি মোর্শেদা।

সকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে নগরীর বসুপাড়া এতিমখানা মোড়, বানরগাতি মোড়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, হাজী ইসমাইল রোডসহ লিংক রোড, শতরূপার মোড়, বকুল বাগান ও বানরগাতি খ্রিস্টানপাড়া এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, বুলবুল হোসেন, অহিদুজ্জামান খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বয়রা শ্মশানঘাট ব্রীজ সংলগ্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বিশ^ বন্ধু দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে খুলনা ফ্রেন্ডশিপ কাব এ কর্মসূচির আয়োজন করে। ‘‘বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ’’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে গ্রীণ সিটি-কীন সিটি গড়ার লক্ষ্যে নিয়ে সংগঠনটি এ কর্মসূচি বাস্তবায়ন করছে। কাবের সভাপতি শ্যামল কুমার রায়, সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানী ভূঁইয়া, সমাজসেবক শেখ জামিরুল ইসলাম জামিল, বুলবুল হোসেন, অহিদুজ্জামান খোকন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

Previous Post

এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

Next Post

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

Next Post
নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

বায়ুমন্ডলে অক্সিজেন সরবরাহসহ পরিবেশ সংরক্ষণে গাছের ভূমিকা অনস্বীকার্য – সিটি প্রশাসক

বায়ুমন্ডলে অক্সিজেন সরবরাহসহ পরিবেশ সংরক্ষণে গাছের ভূমিকা অনস্বীকার্য – সিটি প্রশাসক

3 মাস ago

খুলনার বটিয়াঘাটার রায়পুর ও ফুলবাড়ী খেয়াঘাট দুটি যেন মানুষের মরণফাঁদ

5 মাস ago

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন, মোস্তফা সভাপতি, তরিকুল সাধারণ সম্পাদক, বিমল কোষাধ্যক্ষ

5 মাস ago
সামাজিক মূল্যবোধ গঠনে শিক্ষক ও অভিভাবকের যৌথ ভূমিকা অপরিহার্য-আলোচনা সভায় বক্তরা
জনউদ্যোগ আয়োজিত “শিক্ষার্থীদের স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক অগ্রগতিতে শিক্সক ও অভিভাবকদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

সামাজিক মূল্যবোধ গঠনে শিক্ষক ও অভিভাবকের যৌথ ভূমিকা অপরিহার্য-আলোচনা সভায় বক্তরা

5 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।