বুধবার, জুন 10, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

বাগেরহাটে বর্ষায় জলাবদ্ধতার শঙ্কায় পৌরবাসী

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 9, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
বাগেরহাটে বর্ষায় জলাবদ্ধতার শঙ্কায় পৌরবাসী
একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় বাগেরহাট পৌর এলাকা। নেই ড্রেন, পয়:নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা। বর্ষাকাল এলেই শুরু হয় জলাবদ্ধাতা। বৃষ্টির পানি নিষ্কাশনের তেমন কোন উপায় না থাকায় এভাবেই পানির নীচে থাকে রাস্তাঘাট, দোকানপাঠসহ পুরো পৌর এলাকা। ছবিটি পৌরসভার নাাগেরবাজার থেকে তোলা। দেশ সংযোগ

একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় বাগেরহাট পৌর এলাকা। নেই ড্রেন, পয়:নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা। বর্ষাকাল এলেই শুরু হয় জলাবদ্ধাতা। বৃষ্টির পানি নিষ্কাশনের তেমন কোন উপায় না থাকায় এভাবেই পানির নীচে থাকে রাস্তাঘাট, দোকানপাঠসহ পুরো পৌর এলাকা। ছবিটি পৌরসভার নাাগেরবাজার থেকে তোলা। দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ০৯ জুন ’২৬ খ্রি. মঙ্গলবার

মনিরুল হক মনি, বাগেরহাট :

বাগেরহাট পৌর এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হওয়া নিয়মিত দুর্ভোগে পরিণত হয়েছে। এদিকে বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পৌরবাসীর মধ্যে এ নিয়ে নতুন করে উদ্বেগও দেখা দিয়েছে। জানা গেছে, সামান্য বৃষ্টিতেই খোদ পৌরসভা চত্বরসহ রাহাতের মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক, সাধনার মোড়, পুরাতন কোর্ট মসজিদ সড়ক, জেলা প্রশাসকের বাংলো সড়ক, মাছ বাজার, কাঁচা বাজার, ফলপট্টি ও মিঠাপুকুরসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশনের কার্যকর পথ না থাকায় এ ধরনের জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আসন্ন বর্ষার আগে ড্রেনেজ উন্নয়ন ও সড়ক সংস্কার না হলে পরিস্থিতি আরও ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা করছেন তারা। ইজিবাইক চালক নূর ইসলাম বলেন, ১ ঘণ্টা বৃষ্টি হলেই পৌরসভার রাস্তাা, সাধনার মোড়, রাহাতের মোড়সহ বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে যায়। অনেক সময় পানির তলে ভাঙ্গা রাস্তায় পড়ে গাড়ি উল্টে যায়। বর্ষাকালের আগেই যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এবছর আরও বেশি বিপাকে পড়তে হবে। বাগেরহাট পৌরসভার বাসিন্দা আমেনা বেগম বলেন, একটু বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত পানি উঠে যায়। বাড়ি ঘর তলিয়ে পানির নিচে তলিয়ে যায়। বাগেরহাট পৌরসভার মত একটি এলাকায় বর্ষাকালে ময়লা পানি দিয়েই থালা বাসন, কাপড় চোপর ধোয়াসহ বিভিন্ন কাজ করতে হয়। এখন এই বর্ষার আগেই কার্যকর কোনো পদক্ষেপ না নিলে এই এলাকা বসবাসের উপযোগী থাকবে না। নাগের বাজার এলাকার বাসিন্দা ভোলা চন্দ্র বলেন, এই নদী আগে বেশ গভীর ছিল। এখানে মানুষজন

মাছ ধরতো কিন্তু এখন তো সব সময় ময়লা বোঝায় থাকে। মাঝেমধ্যে নামমাত্র পরিষ্কার করে। দুই-চারদিন পর আবার আগের মতো হয়ে যায়। নদীতে ময়লার কারণে একদম শুকিয়ে গেছে। এ অবস্থায় থাকলে জলাবদ্ধতা দিন দিন বাড়বে। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বাগেরহাট জেলা শাখার সাধারণ স¤পাদক এস. কে. এ. হাসিব বলেন, বাগেরহাটে ৮টি খাল রয়েছে। এই খালগুলো দখল ও ময়লার জন্য বিভিন্ন জায়গা থেকে সরু হয়ে গেছে। সেখান থেকে পানি এখন সরতে পারে না। সেগুলো যদি দখলমুক্ত ও ময়লা পরিষ্কার করা হয় তাহলে জলাবদ্ধতা কমানো যাবে। এছাড়া জোয়ারের সময় পানিতে শহর তলিয়ে যায়। শহর রক্ষা বাঁধের গেটগুলোতে পাটের ব্যবস্থা করলে জোয়ারের সময় এ পানি থেকে রক্ষা পাওয়া যাবে। তিনি আরও বলেন, বাগেরহাটে যে ড্রেন নির্মাণ হচ্ছে তা স¤পূর্ণ অপরিকল্পিত। এ ড্রেনে পানি সরে যাওয়ার বিপরীতে পানি আরও জমে থাকছে। এছাড়া নিয়মিত পরিষ্কার না করার জন্য বাগেরহাট শহরের জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পৌর প্রশাসকের দায়িত্বে থাকা বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন বলেন, আমাদের এখানে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। আমরা জলাবদ্ধতা নিরসনে কাজ করছি। পৌরসভার প্রশাসকের দায়িত্বে জুন মাসে এসেছি। আমি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। আমাদের যে খালগুলো আছে সেগুলোর মুখ আটকে গেছে। আগামী সপ্তাহ থেকে খালগুলো নিয়ে কাজ শুরু হবে। এতে করে কিছুটা জলাবদ্ধতা কমবে। এছাড়া অতিদ্রুত জলাবদ্ধতা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে ৮ বছরের শিশু ধর্ষিত : ধর্ষক গ্রেফতার
বাগেরহাটের চিতলমারী উপজেলার ঝালোডাঙ্গা গ্রামে ৮ বছরের শিশুর ধর্ষক গ্রেফতারকৃত পরিমল ভক্ত। -- দেশ সংযোগ

বাগেরহাটে ৮ বছরের শিশু ধর্ষিত : ধর্ষক গ্রেফতার

জুন 9, 2026
শার্শায় সাংবাদিক আসাদ গ্রেফতার
সাংবাদিককে গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। দেশ সংযোগ

শার্শায় সাংবাদিক আসাদ গ্রেফতার

জুন 9, 2026
Tags: জলাবদ্ধতার সংবাদ
Previous Post

মোরেলগঞ্জে কৃষকের স্বপ্ন বাস্তবায়ন, উৎপাদিত সূর্যমুখী তেল বাজারজাত

Next Post

খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজের এডিটরিয়াল বোর্ডের সভা

Next Post
খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজের এডিটরিয়াল বোর্ডের সভা
মঙ্গলবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সভা কক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজের এডিটরিয়াল বোর্ডের সভায় বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচায ও স্টাডিজের এডিটর ইন চিফ প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।-- দেশ সংযোগ

খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজের এডিটরিয়াল বোর্ডের সভা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

অলৌকিক ঘটনা! রহমত নাকি প্রকৃতির খেয়াল? কেবল একটি কবরেই মুশলধারে বৃষ্টি

1 মাস ago

চার মাসের মধ্যে খুলনা চেম্বারের নির্বাচন, দুই কর্মকর্তাকে অব্যাহতির নির্দেশ

1 মাস ago

বৈশাখে সরকারী কর্মসূচিতে যা যা থাকছে

2 মাস ago
চেয়ারম্যান অপসারণের দাবিতে মোংলায় ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন, কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি
চেয়ারম্যান অপসারণের দাবিতে মোংলায় ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন, কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি। দেশ সংযোগ

চেয়ারম্যান অপসারণের দাবিতে মোংলায় ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন, কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

2 দিন ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অগ্নিকাণ্ডের সংবাদ অর্থ আত্মসাত সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ ঈদ জামাত সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উপজেলা আইন শৃংথলা কমিটির সভা এনজিও সংবাদ কৃষি সংবাদ চিকিৎসা ও শিক্ষা জলাবদ্ধতার সংবাদ জাতীয় অর্থনীতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন নিরাপদ যাত্রা চাই সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রশাসনিক সংবাদ ফিচার ফিচার লেখা ফেসবুক থেকে সংগৃহীত সংবাদ বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা বিমান বাহিনী সংবাদ বিশ্ববিদ্যালয় সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ মাদক সংক্রান্ত সংবাদ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা বাষিকীর সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিক্ষার্থীর কৃতিত্ব সংবাদ শোক সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
  • বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা
  • খুলনা মহানগর ছাত্রদলের “শহীদ জিয়ার স্বপ্ন ও  শিক্ষার্থীদের কথা” প্রতিযোগিতার পোস্টার প্রকাশ

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ অনুষ্ঠিত বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ করেন এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিবিপি, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। দেশ সংযোগ

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

জুন 9, 2026
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা
বাগেরহাটের মোংলায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বিভিন্ন দেশের পতাকা শোভা পাচ্ছে। দেশ সংযোগ

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা

জুন 9, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।