রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

গাড়ি ছাড়ার পূর্বে প্রতিটি গাড়িতে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে – কেসিসি প্রশাসক

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 14, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
গাড়ি ছাড়ার পূর্বে প্রতিটি গাড়িতে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে – কেসিসি প্রশাসক
রবিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

রবিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৪ জুন ’২৬ খ্রি. রবিবার

দেশ প্রতিবেদক ::

ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক এক মতবিনিময় সভা রবিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এবং বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গু সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় সর্বস্তরের জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে খুলনা সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষক ও পরিবহন সেক্টরের সাথে সম্পৃক্তদের উপস্থিতিতে এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় কেসিসি প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মাধ্যমেই ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। প্রত্যেকটি স্কুল যদি শিক্ষার্থীদের মাধ্যমে তার পরিবারের কাছে বার্তাটি পৌঁছে দেয় তাহলে সিটি কর্পোরেশনের কাজ অনেকটা সহজ হবে বলে তিনি মন্তব্য করেন। পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকাসহ অন্যান্য জেলা থেকে ছেড়ে আসা গাড়িগুলির সাথে এডিস মশা আসার সম্ভবনা থাকে। সে জন্য তিনি গাড়ি ছাড়ার পূর্বে প্রতিটি গাড়িতে মশক নিধন ঔষধ স্প্রে করার অনুরোধ জানান।

সভায় জানানো হয়, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ¦র যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। তীব্র জ¦র, মাথাব্যাথা ও মাংশপেশীতে ব্যাথা, শরীরে লালচে দানা ডেঙ্গু জ¦রের লক্ষণ। সাধারণ চিকিৎসাতেই এ জ¦র সেরে গেলেও হেমোরেজিক ডেঙ্গু জ¦র মারাত্মক হতে পারে। এডিস মশা পরিস্কার পানিতে বংশ বিস্তার করে বিধায় এই মশার দমনই ডেঙ্গু রোগ প্রতিরোধের অন্যতম উপায়। সর্বস্তরের জনগণের সম্পৃক্ততা এবং সহযোগিতার মাধ্যমেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রে মশার বংশ বিস্তার রোধে ঘরে অথবা ঘরের আশেপাশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেয়া, ব্যবহার শেষে হাই কমোড ঢাকনা বন্ধ করা, মশার আক্রমণ থেকে রক্ষা পেতে ফুল প্যান্ট ও ফুল হাতার কাপড় পরিধান করা এবং জ¦রে আক্রান্ত রোগীকে মশারীর মধ্যে রাখা গেলে এ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া অনেকাংশে সম্ভব বলে সভায় জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে সম্পৃক্ত করে কাজ করার পরামর্শ দিয়েছেন উল্লেখ করে প্রশাসক আরো বলেন, আপনাদের দেয়া করের অর্থ দিয়েই আপনাদের সেবা দেয়া হয় এবং একটি পরিচ্ছন্ন সুন্দর শহর গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট থাকি। কিন্তু আপনাদের সম্পৃক্ততা ছাড়া কেসিসি’র একার পক্ষে তা সফল করা সম্ভব নয়। বাজার ব্যবস্থাপনা কমিটি বাজারের পরিচ্ছন্নতার দিকে নজর দেন না অভিযোগ তুলে তিনি একটি সুন্দর শহর গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান। আগামীতে দায়িত্বে অবহেলা করলে সকলকেই আইনের মুখোমুখি হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, ভেটেরিনারী সার্জন ডা. পেরু গোপাল বিশ^াস, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মো: আব্দুস সালাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মমিন, রুমানাই ইয়াসমিন, মো: শাহজাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সাদ্দাম হোসেন সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও মহানগরীর প্রায় ১’শ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ পরিবহন সেক্টরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Previous Post

খুলনায় ক্যান্সারের জন্য আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহযোগীতা কামনা সিটি প্রশাসকের

Next Post

খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২১

Next Post
খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২১

খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২১

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

প্রযুক্তি গ্রহণে উৎপাদন ব্যয় ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, দরকার সরকারি সহায়তা: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
শনিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের কাউন্সিল হলে আয়োজিত ‘সাসটেইনেবল টেক্সটাইল ওয়েট প্রসেসিং থ্রু ন্যানোটেকনোলজি: ইন্ডাস্ট্রিয়াল অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। দেশ সংযোগ

প্রযুক্তি গ্রহণে উৎপাদন ব্যয় ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, দরকার সরকারি সহায়তা: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

5 মাস ago
যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবির প্রফেসর শেখ মাহমুদুল হাসান
খুবির প্রফেসর শেখ মাহমুদুল হাসান-- দেশ সংযোগ

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবির প্রফেসর শেখ মাহমুদুল হাসান

3 মাস ago
ডেঙ্গু প্রতিরোধে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার অভিযান

ডেঙ্গু প্রতিরোধে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার অভিযান

4 মাস ago
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।