বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

খুলনায় ক্যান্সারের জন্য আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহযোগীতা কামনা সিটি প্রশাসকের

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 14, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
খুলনায় ক্যান্সারের জন্য আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহযোগীতা কামনা সিটি প্রশাসকের
রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৪ জুন ’২৬ খ্রি. রবিবার

দেশ প্রতিবেদক ::

ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক ব্যবস্থাপনা বলতে গেলে আমাদের দেশে নাই। সে কারণে এ রোগের চিকিৎসা অনেকটাই দেশের বাইরের হাসপাতালগুলির ওপর নির্ভরশীল। তাছাড়া পদ্মার এপারে ক্যান্সার চিকিৎসার ভালো কোন ব্যবস্থা নাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ক্যান্সার ইউনিট প্রতিষ্ঠার কাজ শীঘ্রই শেষ হবে। কিন্তু ক্যান্সার চিকিৎসার জন্য তা যথেষ্ট নয়। তিনি খুলনায় ক্যান্সার চিকিৎসার জন্য আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য চায়না থেকে আগত কর্মকর্তাদের প্রতি আহবান জানান। প্রশাসক চায়নার হাসপাতাল থেকে অনলাইনে চিকিৎসা পরামর্শ প্রদানের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভাষা সমস্যা দূরীকরণ এবং ভিসা সহজীকরণের ওপরও গুরুত্বারোপ করেন।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জনসাধারণের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক চিকিৎসা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরার লক্ষে এসইওকে হেলথকেয়ার এ সেমিনারের আয়োজন করে। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক চিকিৎসা জ্ঞানকে স্থানীয় জনগণের কাছে পৌঁছে দিয়ে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহিত করাই এই সেমিনার আয়োজনের মূল লক্ষ্য।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে রোগীদের তথ্যসেবা, চিকিৎসা সহায়তা, ভিডিও কনসালটেশন, চিকিৎসা ভ্রমণ ব্যবস্থাপনায় সহায়তাসহ স্বাস্থ্যসেবা খাতের দতা উন্নয়ন, চিকিৎসক ও হাসপাতালসমূহের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি এবং আন্তর্জাতিক স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

আগস্ট 4, 2026

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চীনের মাল্টিস্পেশালিটি হাসপাতাল ফোসান ফোচুন চ্যানছেং হাসাপাতালের ডেপুটি ডাইরেক্টর ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর হান লিয়াংফু এবং ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিস লিলি উই। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসইওকে হেলথকেয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এম. মাসুমুজ্জামান।

সেমিনারে ফোসান ফোসুন চ্যানছেং হাসপাতালের প্রতিনিধিরা হাসপাতালটির আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা, ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক রোগীসেবার অভিজ্ঞতা তুলে ধরেন। সময়মতো রোগ নির্ণয়ের গুরুত্ব, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং আধুনিক ক্যান্সার চিকিৎসার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। পাশাপাশি সকালে ঘুম থেকে ওঠা, নিয়মিত শরীর চর্চা এবং হিমায়িত ও তৈলাক্ত খাবারে নিরুৎসাহিত করা, তামাকজাত ও এ্যালকোহল বর্জনের মাধ্যমে ক্যান্সারজনিত ঝুঁকি ও মৃত্যুহার কমানো সম্ভব বলে সেমিনারে উল্লেখ করা হয়। এছাড়া কমপক্ষে বছরে একবার শারীরিক চেকআপ করানোর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।  

কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মতকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, আর্কিটেক্ট রেজবিনা খানম, কঞ্জারভেন্সী অফিসার মো: ওয়াহিদুজ্জামান খান, ভেটেরিনারী সার্জন ডা. পেরু গোপাল বিশ^াস, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান, সিনিয়র লাইন্সেস অফিসার মো: মনিরুজ্জামান রহিম সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কেসিসি’র শাখা প্রধানগণ সেমিনারে অংশগ্রহণ করেন।

Previous Post

খুলনায় নামাজরত অবস্থায় মসজিদে গুলি : আহত ২ : রক্তাক্ত মসজিদ

Next Post

গাড়ি ছাড়ার পূর্বে প্রতিটি গাড়িতে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে – কেসিসি প্রশাসক

Next Post
গাড়ি ছাড়ার পূর্বে প্রতিটি গাড়িতে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে – কেসিসি প্রশাসক
রবিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

গাড়ি ছাড়ার পূর্বে প্রতিটি গাড়িতে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে - কেসিসি প্রশাসক

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০  শিক্ষকের বিদায় সংবর্ধনা
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান। -- দেশ সংযোগ

ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০  শিক্ষকের বিদায় সংবর্ধনা

4 সপ্তাহ ago
পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দা ইসলাম অমিত। --দেশ সংযোগ

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

2 সপ্তাহ ago
বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

3 মাস ago
খুবির এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত
সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ্এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিক দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। -- দেশ সংযোাগ

খুবির এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত

2 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।