রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home রাজনীতি

১১ দলের  বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে লিফলেট বিতরণ

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 17, 2026
in রাজনীতি
0
১১ দলের  বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে লিফলেট বিতরণ
১১ দলের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে লিফলেট বিতরণ করছেন জামায়াত নেতৃবৃন্দ। -- দেশ সংযোগ

১১ দলের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে লিফলেট বিতরণ করছেন জামায়াত নেতৃবৃন্দ। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS
খুলনা প্রেসক্লাবে প্রেসব্রিফিং বৃহস্পতিবার

প্রকাশ : ১৭ জুন ’২৬ খ্রি. বুধবার

দেশ প্রতিবেদক ::

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেছেন, দীর্ঘ আন্দোলন ও জনগণের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও তা পূরণে দৃশ্যমান অগ্রগতি হয়নি| গণভোটের গণরায়, জুলাই সনদ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে| এসময় দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হত্যা, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও নির্যাতনের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে| এর পাশাপাশি চাঁদাবাজি, দখলদারিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ বাড়ছে| সরকারি-বেসরকারী খাতে দুর্নীতি, অনিয়ম ও জবাবদিহিতার সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত| আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান তিনি| বাজেট-পরবর্তী সময়ে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিম্ন ও মধ্যবিত্তের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি| তিনি আরও বলেন, আমরা খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ময়দানে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর সমাবেশ উপহার দিতে চাই| শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে| তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন| বিভাগীয় এ সমাবেশে খুলনাসহ ১০ জেলা থেকে ৫ লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করার প্রস্তুতি নিয়েছে ১১ দলীয় ঐক্য| জনতার দাবি আদায়ে সমাবেশটি সফল করতে সর্বস্তরের জনগণকে ¯^তঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান| আগামী ২০ জুন (শনিবার) ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন|
এ সময় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, সোনাডাঙ্গা থানা সভাপতি খান আব্দুল ওয়াহেদ, সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, ১৮ নং ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, সোনাডাঙ্গা বাস টার্মিনাল সভাপতি মো. কামাল হোসেন, শ্রমিকনেতা আসলাম শিকদার, আব্দুল বারেক, শাহিনুল ইসলাম, আব্দুর রশিদ মল্লিক, হাফেজ তাজুল ইসলাম, মাসুদ, জাকির হোসেন, নাসির, ইমাদুল, মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন|
মাস্টার শফিকুল আলম আরও বলেন, এবারের সমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের রেকর্ডসংখ্যক উপস্থিতি থাকবে| জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করবে যে, দেশের মানুষ ১১ দলীয় ঐক্যের দাবির প্রতি ও আদর্শের ওপর আস্থাশীল| সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে| একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে|

আজ খুলনা প্রেসক্লাবে প্রেসব্রিফিং

২০ জুন ১১ দলের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে আজ (১৮ জুন) বৃহস্পতিবার দুপুর ১২ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে| ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার| এতে সভাপতিত্ব করবেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন|  প্রেস ব্রিফিং পরিচালনা করবেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান| এ ছাড়া প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট খবর

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দা ইসলাম অমিত। --দেশ সংযোগ

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

জুলাই 24, 2026
২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়, এ ঘটনা বিএনপি’র জন্য কালো অধ্যায় রচিত হলো….হাসনাত আব্দুল্লাহ এমপি

২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়, এ ঘটনা বিএনপি’র জন্য কালো অধ্যায় রচিত হলো….হাসনাত আব্দুল্লাহ এমপি

জুলাই 23, 2026
Previous Post

বিএফইউজে ও এমইউজের সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকদ্বয়ের সুস্থতা কামনা

Next Post

সাতক্ষীরায় বৃক্ষরোপণ উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক

Next Post
সাতক্ষীরায় বৃক্ষরোপণ উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক
বুধবার বেলা ১১টায় সাতক্ষীরায় বৃক্ষরোপণ উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি’র কেন্দ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব। -- দেশ সংযোগ

সাতক্ষীরায় বৃক্ষরোপণ উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে- বরিশালে বক্তরা
রবিবার (০৭ জুন বেলা ১২ টায় নগরীর ব্রজমোহন বিদ্যালয়ের মিলনায়তনে “উপকূলীয় গ্রিন ক্যাম্পাস ও তরুণদের জলবায়ু সংলাপ” শীর্ষক অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী। দেশ সংযোগ

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে- বরিশালে বক্তরা

4 মাস ago
ফ্যাসিবাদ ও তার দোসররা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে সাংবাদিকদের উপর গুলিবর্ষণ করেছে —  এ্যাড. মনা
সাংবাদিকদের উপর গুলি বর্ষনের প্রতিবাদে এমইউজের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

ফ্যাসিবাদ ও তার দোসররা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে সাংবাদিকদের উপর গুলিবর্ষণ করেছে —  এ্যাড. মনা

3 মাস ago
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় তুরস্ক
শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যৌথ সংবাদ সম্মেলন করেন। --দেশ সংযোগ

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় তুরস্ক

4 মাস ago
সিপিবি খুলনা সদর থানা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সিপিবি খুলনা সদর থানা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।