বৃহস্পতিবার, আগস্ট 6, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 18, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৭ জুন ’২৬ খ্রি. বুধবার

দেশ প্রতিবেদক ::

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আওতায় পরিচালিত অর্থনৈতিক শুমারি, ২০২৪ এর প্রতিবেদন প্রকাশ বিষয়ক সেমিনার বুধবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথি বলেন, অর্থনৈতিক শুমারি একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি সরকারি নীতি নির্ধারণে সহায়তা করে। বাংলাদেশে গ্রামীণ অর্থনীতি যে আমূল পরিবতির্ত হয়েছে তা এই অর্থনৈতিক শুমারি ২০২৪ এ উঠে এসেছে। তবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নারীদের অগ্রগতি আশানুরূপ অর্জিত হয়নি। এ ক্ষেত্রে আরও কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে সারা বিশে^ই সেবাখাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু সেবাখাতকে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন একটি দক্ষ, শিক্ষিত ও মেধাবী জনগোষ্ঠী। আমাদেরও এদিকে খেয়াল রাখতে হবে।

খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক (ভারপ্রাপ্ত) মো: আব্দুল আলীমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো: সাজাদুর রহমান রাসেল। সেমিনারে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। স্বাগত বক্তৃতা করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো: আইয়ুব হোসেন।

সংশ্লিষ্ট খবর

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

আগস্ট 4, 2026

মুলপ্রবন্ধে জানানো হয়, ‘সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত’ এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ২০২৪ সালে এবং জিআইএস (এওঝ) ম্যাপিং ব্যবহার করে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়। বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় অর্থনৈতিক শুমারি ২০০১ এবং ২০০৩ সালে (দুটি পর্যায়ে) এবং তৃতীয় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় চতুর্থ তথা সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ২০২৪ সালে। এ শুমারিতে মোট ৮৭,৪১৯টি গণনা এলাকা গঠন করে প্রতিটি এলাকায় আনুমানিক ১৫০টি অর্থনৈতিক ইউনিট অন্তর্ভুক্ত করা হয়।
শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,০২,৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮,১৮,৫৬৫টি। তাতে বোঝা যায়, দুইটি শুমারির মধ্যে (২০১৩ থেকে ২০২৪) অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, খুলনা বিভাগে বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৪৪৫ টি, যার মধ্যে স্থায়ী ৭ লাখ ৭ হাজার ৬৭৬ টি, অস্থায়ী ৬১ হাজার ৮৬৮ টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৭ লাখ ১৯ হাজার ৯০১ টি। ২০১৩ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৯ লাখ ৯৮ হাজার ৭৯১ টি। অর্থাৎ বিগত এক দশকে খুলনা বিভাগে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার প্রায় ৪৯.১২ শতাংশ।

সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

Previous Post

খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Next Post

নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি পেট্রোল ভেসেল

Next Post
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি পেট্রোল ভেসেল
বুধবার ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেড কর্তৃক বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের লক্ষ্যে ‘কিল-লেয়িং’ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। -- দেশ সংযোগ

নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি পেট্রোল ভেসেল

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুবিতে ফসলের পোকা ও রোগ শনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ

খুবিতে ফসলের পোকা ও রোগ শনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ

2 মাস ago

খুলনার দশ জেলায় এবার ১৭০টি কোরবানীর পশুর হাট

3 মাস ago

‘রাজনৈতিক সন্ন্যাস হয়ে গেল মমতার’! ভবানীপুরে জিতে শুভেন্দু অধিকারী বললেন, ‘এই জয়ের হিন্দুত্বের’

3 মাস ago
বসবাস যোগ্য নগরী ও ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করাই কেডিএ’র লক্ষ্য – এ্যাড. মনা

বসবাস যোগ্য নগরী ও ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করাই কেডিএ’র লক্ষ্য – এ্যাড. মনা

3 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।