বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

মোংলায় স্কুলে ভাঙচুরের মামলার বাদীকে প্রাণনাশের হুমকি : শিক্ষার্থীদের স্কুলে না পাঠানোর চাপ

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 30, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
মোংলায় স্কুলে ভাঙচুরের মামলার বাদীকে প্রাণনাশের হুমকি : শিক্ষার্থীদের স্কুলে না পাঠানোর চাপ
মোংলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলার বাদী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ -- দেশ সংযোগ

মোংলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলার বাদী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ -- দেশ সংযোগ

0
SHARES
1
VIEWS

প্রকাশ : ৩০ জুন ’২৬ খ্রি. মঙ্গলবার

দেশ প্রতিবেদক, মোংলা : :

 

মোংলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলার বাদী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, মামলাটি প্রত্যাহারের জন্য বাদী ও তার স্বামীকে প্রাণনাশের ভয় দেখানো, শিক্ষার্থীদের বিদ্যালয়ে না পাঠাতে অভিভাবকদের চাপ প্রয়োগ এবং এলাকায় মব সৃষ্টি করে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে। মামলার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা এবং ক্ষোভ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

 

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

জানা গেছে, গত ১৭ জুন মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ‘পশ্চিম বাজিকরখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় ফারুকুল ইসলাম মৃধা ও জাকির হাওলাদারের নেতৃত্বে ওই স্কুলের অভ্যন্তরে সকাল সাড়ে ১০ টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বিদ্যালয়ের অফিস কক্ষে হামলা চালিয়ে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ, আসবাবপত্র ভাঙচুর এবং বাধা দিতে গেলে ভারপ্রাপ্ত নারী শিক্ষিকা নাজনী খানম (৪৮) কে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার সময় আতঙ্কিত শিক্ষার্থীরা বই-খাতা ফেলে বিদ্যালয় ত্যাগ করে।

এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমিন খানম বাদী হয়ে মোংলা থানায় আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে স্থানীয় ফারুক মৃধাসহ পাঁচজনের নাম উল্লেখ ও ১০/১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে গত ১০ জুন মামলা দায়ের করেন।

এদিকে মামলা দায়েরের কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

মামলার বাদী নাজমী খানম অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই আসামিরা ও তাদের সহযোগীরা তাকে এবং তার স্বামীকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছে। তারা প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করছে এবং মামলা না তুললে ভয়াবহ পরিণতিরও হুমকি দিচ্ছে। এমনকি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন অভিভাবকের মোবাইল ফোনে কল করে সন্তানদের স্কুলে না পাঠানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, আসামিপক্ষ এলাকায় একটি মব তৈরি করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। তাদের ভয়ভীতির কারণে অনেক অভিভাবক ও স্থানীয় বাসিন্দা প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। এছাড়া তার স্বামী মোঃ তরিকুল মৃধার মালিকানাধীন একটি চিংড়ি ঘেরে সন্ত্রাসী হামলা চালিয়ে মাছ লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে বিদ্যালয় কেন্দ্রিক এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। 

 

তবে এসব অভিযোগ অস্বীকার করে মামলার প্রধান আসামি ফারুক মৃধা দাবি করেছেন, তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে তিনি যাতে প্রার্থী হতে না পারেন সে জন্য একটি কুচক্রী মহল তার নামে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। তিনি এলাকার বাইরে অবস্থান করছেন। কোনো ধরনের হুমকি, ভয়ভীতি প্রদর্শন বা ভাঙচুরের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তিনি।

 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বিদ্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার আসামীরা পলাতক, তারা এখন এলাকায় নেই, তাই তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। বাদীপক্ষ নতুন করে হুমকি ও ভয়ভীতির বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে সেগুলোরও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

কুয়েটে ‘অ্যাডভান্সিং কুয়েট টুওয়ার্ডস গ্লোবাল এক্সেলেন্স

Next Post

নেদারল্যান্ডসে ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা সেমিনারে খুবি অংশগ্রহণ

Next Post
নেদারল্যান্ডসে ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা সেমিনারে খুবি অংশগ্রহণ

নেদারল্যান্ডসে ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা সেমিনারে খুবি অংশগ্রহণ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা

4 মাস ago

কুয়েটের ভাইস-চ্যান্সেলরের সাথে ছাত্রনেতাদের মতবিনিময়

4 মাস ago
মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ
বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচন অফিসের সার্ভার বন্ধ। ভোগান্তিতে সেবা গ্রহণকারীরা। দেশ সংযোগ

মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ

3 মাস ago

খুলনায় আদালতের কার্যক্রম চলাকালে বিচাররকে আইনজীবীর গালিগালাজ, দুই ঘন্টা কার্যক্রম বন্ধ

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।