প্রকাশ : ২০ জুন ‘২৬ খ্রি. শনিবার
দেশ প্রতিবেদক, রূপসা ::
খুলনার রূপসা উপজেলা এলাকায় বিদেশী পিস্তল ও ম্যাগজিন সহ সুলতান মাহমুদ বাপ্পা নামে ১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটায় উপজেলার জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার জয়পুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময়ে জয়পুর এলাকার রফিকুল ইসলামের বাড়ি সামনে সুলতান মাহমুদ বাপ্পা কোমরের পিস্তল সহ অপেক্ষা করছিল। পুলিশের সন্দেহ হলে বাপ্পাকে তল্লাশি করে। এ সময়ে তাকে আটক রেখে তার শরীর তল্লাশি পরে পুলিশ। তল্লাশি কালে বাপ্পার কোমরে ম্যাগজিন সহ বিদেশি ৭.৬ বোরের পিস্তল পায়। বাপ্পাকে গ্রেফতার করে থানায় আনে পুলিশ। এ ঘটনায় রূপসা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নাম্বার ১১ তারিখ ২০/০৬/২৬খ্রি.।
এদিকে পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার এস আই মশিউর রহমানের নেতৃত্বে সোহেল রানা সহ পুলিশের একটি চৌকস দল উপজেলা জয়পুরে এক অভিযান পরিচালনা করে। এ সময়ে সুলতান মাহমুদ বাপ্পা নামে এক যুবককে ৭.৬ বোরের বিদেশি পিস্তল ও ম্যাগজিন সহ আটক করে পুলিশ। বাপ্পা গোপালগঞ্জ জেলার সদর থানার বেদগ্রামের শেখ হাফিজুর রহমানের ছেলে। ধারণা করা হচ্ছে বাপ্পা অস্ত্র চোরাচালানের সাথে জড়িত। বাপ্পাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









