বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home রাজনীতি

শিখন প্রক্রিয়াকে আনন্দময় করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 20, 2026
in রাজনীতি
0
শিখন প্রক্রিয়াকে আনন্দময় করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ২০ জুন ’২৬ খ্রি. শনিবার

দেশ প্রতিবেদক ::

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভালো শিক্ষা ও জ্ঞানের জন্য অবকাঠামোর অবশ্যই প্রয়োজন। তার চেয়ে বেশি প্রয়োজন যারা শিক্ষা প্রদান করবেন তাদের মানসিকতার পরিবর্তন। শিখন প্রক্রিয়াকে আনন্দময় করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি শনিবার যশোর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সংশ্লিষ্ট খবর

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দা ইসলাম অমিত। --দেশ সংযোগ

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

জুলাই 24, 2026
২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়, এ ঘটনা বিএনপি’র জন্য কালো অধ্যায় রচিত হলো….হাসনাত আব্দুল্লাহ এমপি

২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়, এ ঘটনা বিএনপি’র জন্য কালো অধ্যায় রচিত হলো….হাসনাত আব্দুল্লাহ এমপি

জুলাই 23, 2026


ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যয় হয় ছয় কোটি ৪৩ লাখ টাকা।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষা স্কুল থেকে চালু করা হবে। যাতে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে পড়াতে যেতে পারে। প্রায়ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ শুরু করেন। শুধু বিনামূল্যে বই বিতরণ শুরু করেননি, তিনি মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করেছেন।

অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: হাদিউজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: নুরুল ইসলাম-সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।  

পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর প্রেসক্লাবের সম্মেলনকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত জেলার গণমাধ্যমকর্মীদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই ব্যবহার বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবার অতীতে সবচেয়ে বেশি গণমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। তবুও তিনি প্রতিশোধ নিতে চাননি। তিনি সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করার ওপর গুরুত্ব দিয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা-নীতি, নৈতিকতা এবং দায়িত্বশীলতার প্রতি আরো গুরুত্ব দিতে হবে। দেশ ও জনগণের ক্ষতি হয়, এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা প্রয়োজন। এছাড়া সাংবাদিকদের প্রযুক্তি ব্যবহারে আরো দক্ষ ও কৌশলী হতে হবে।
যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শান্তনু ইসলাম সুমিত প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে যশোর জেলা ও উপজেলার ৭০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

Tags: যশোরে খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
Previous Post

খুলনার খালিশপুরে ডিভাইডারে বৃক্ষরোপণের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

Next Post

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে একযোগে কাজ করতে হবে- কেডিএ চেয়ারম্যান

Next Post
খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে একযোগে কাজ করতে হবে- কেডিএ চেয়ারম্যান
খুলনা ডায়াবেটিকস হাসপাতাল থেকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনাকে অভিনন্দন জানান। == দেশ সংযোগ

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে একযোগে কাজ করতে হবে- কেডিএ চেয়ারম্যান

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

ফায়ার সার্ভিস শুধু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেই নয়, যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থাকে-ইউএনও
বৃহস্পতিবার ফায়ার সার্ভিস এ্যাণ্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা করছেন মোল্লাহাট উপজেলা ফায়ার সার্ভিস। দেশ সংযোগ

ফায়ার সার্ভিস শুধু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেই নয়, যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থাকে-ইউএনও

3 মাস ago
খুলনা জেলা ছাত্র ইউনিয়ন সংসদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। দেশ সংযোগ

খুলনা জেলা ছাত্র ইউনিয়ন সংসদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

2 মাস ago
মোংলায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আয়োজিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভায় বক্তব্য রাখেডাঃ আলী নূর হাসান। দেশ সংযোগ

মোংলায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

3 মাস ago

খুবি ও আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টুডেন্ট রিসার্চ প্লেসমেন্ট এগ্রিমেন্ট

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।