মঙ্গলবার, জুন 23, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home রাজনীতি

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে একযোগে কাজ করতে হবে- কেডিএ চেয়ারম্যান

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 20, 2026
in রাজনীতি
0
খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে একযোগে কাজ করতে হবে- কেডিএ চেয়ারম্যান
খুলনা ডায়াবেটিকস হাসপাতাল থেকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনাকে অভিনন্দন জানান। == দেশ সংযোগ

খুলনা ডায়াবেটিকস হাসপাতাল থেকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনাকে অভিনন্দন জানান। == দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

সংশ্লিষ্ট খবর

জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র

জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র

জুন 22, 2026
সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু
সোমবার সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। -- দেশ সংযোগ

সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু

জুন 22, 2026

প্রকাশ : ২০ জুন ’২৬ খ্রি. শনিবার

দেশ ডেস্ক ::

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, খুলনা আমাদের সবার প্রিয় শহর। রূপসা-ভৈরব তীরের এই ঐতিহ্যবাহী খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সকল ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য নয়, এটি খুলনার সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়নের প্রতিষ্ঠান। অতীতে এই প্রতিষ্ঠানে যে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানি করার সংস্কৃতি তৈরি হয়েছিল, তা কঠোর হস্তে দমন করা হবে। এখন থেকে কেডিএ-এর প্রতিটি ফাইল নড়াচড়া করবে নিয়মের মধ্যে, কোনো অনিয়ম বা টেবিলের তলা দিয়ে লেনদেন বরদাশত করা হবে না।
শনিবার (২০ জুন) বিকাল ৫টায় কেডিএ-এর চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় খুলনা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে আয়োজিত জাকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড. মনা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা হলো যেকোনো প্রতিষ্ঠানের প্রাণ। জবাবদিহিতা না থাকলে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না; ধীরে ধীরে তা ভেতর থেকে ধ্বংস হয়ে যায়। আমরা যদি নিজেদের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহিতার আওতায় না আসি, তবে আমাদের এই গৌরবময় প্রতিষ্ঠানগুলো অচিরেই ধ্বংসের মুখে পড়বে। নবনিযুক্ত চেয়ারম্যান কেডিএ-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আগামী দিনগুলোতে কেবল বহুতল ভবনের নকশা অনুমোদন বা প্লট বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং আবাসন সংকট নিরসন, পরিকল্পিত পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোর আধুনিকায়ন এবং নগরীর যানজট নিরসনে মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করবে। মাস্টারপ্ল্যান বাস্তবায়নে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি), ওয়াসা ও জেলা প্রশাসনসহ সকল সেবামূলক প্রতিষ্ঠানের সাথে কেডিএ সমন্বয় করে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খুলনা ডায়াবেটিক সমিতির সকল কর্মকর্তা ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে এড. মনা বলেন, ডায়াবেটিক সমিতি দীর্ঘদিন ধরে খুলনার সাধারণ ও দুস্থ মানুষকে সুলভে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এই মানবিক কাজের পরিধি আরও বাড়াতে এবং হাসপাতালের আধুনিকায়নে কেডিএ-এর পক্ষ থেকে যেকোনো যৌক্তিক ও আইনি সহযোগিতা প্রদানে তিনি সর্বদা পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। খুলনা ডায়াবেটিক সমিতির সিনিয়র সদস্য এড. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এস এম ফেরদৌস, ডা. রফিকুল হক বাবলু, এড. খোন্দকার আতিয়ার রহমান, ডা. মোস্তফা কামাল, মো. জাহাঙ্গীর আলম, শেখ মঞ্জুর হাসান অপু, ডা. সালাউদ্দিন আহমেদ শাওন প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম পলাশ। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে খুলনা ডায়াবেটিক সমিতির আহবায়ক এড. শফিকুল আলম মনা নবনিযুক্ত কেডিএর চেয়ারম্যান হওয়ায় ডায়াবেটিকস সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে  খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মী এবং নগরীর বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

Previous Post

শিখন প্রক্রিয়াকে আনন্দময় করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

Next Post

মহানগর বিএনপির ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

Next Post
মহানগর বিএনপির ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

মহানগর বিএনপির ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন : নিয়ন্ত্রণে ১২ ইউনিট

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন : নিয়ন্ত্রণে ১২ ইউনিট

2 সপ্তাহ ago

আলোচনা সভায় বক্তারা–আইয়ুব হোসেন ছিলেন একজন সৎ, সাহসী ও আদর্শিক সাংবাদিক

1 মাস ago

নতুন মুখ্যমন্ত্রী হবেন কে? নাম চূড়ান্ত করার আগে পশ্চিমবঙ্গে বিজেপির হবু বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন শাহ

2 মাস ago
গাইবান্ধাসহ দেশব্যাপী মন্দির গুড়িয়ে দেয়ার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
শনিবার বেলা ১১টায় গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মিছিল। -- দেশ সংযোগ

গাইবান্ধাসহ দেশব্যাপী মন্দির গুড়িয়ে দেয়ার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

3 দিন ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ গ্রামীণ জনপদের সমস্যা জলাবদ্ধতার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পররাষ্ট্র নীতি পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রতিবাদ সমাবেশ ও মিছিল ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ স্মরণ সভা সড়ক দুর্ঘটনা সংবাদ ১১ দলীয় ঐক্যের জনসভা
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র
  • সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু
  • খুলনাকে নবায়নযোগ্য জ্বালানি-বান্ধব নগরী গড়ার দাবিতে কেসিসি প্রশাসককে স্মারকলিপি

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র

জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র

জুন 22, 2026
সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু
সোমবার সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। -- দেশ সংযোগ

সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু

জুন 22, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।