বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ, তদন্তে কমিটি

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 1, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ, তদন্তে কমিটি
মঙ্গলবার সকালে আশুলিয়ার আমতলা, জিরাবো, পুকুরপাড় এলাকায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ-- দেশ সংযোগ

মঙ্গলবার সকালে আশুলিয়ার আমতলা, জিরাবো, পুকুরপাড় এলাকায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ-- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ৩০ জুন ’২৬ খ্রি. মঙ্গলবার

দেশ প্রতিবেদক, কুয়েট : :

 

শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকদের হঠাৎ করেই অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে আশুলিয়ার আমতলা, জিরাবো, পুকুরপাড় এলাকায় ঘুরে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই এই এলাকার বিভিন্ন কারখানা থেকে শ্রমিকদের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ৫০ শ্রমিককে সাভারের ল্যাবজোন স্পেশালাইজড হাসপাতালসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলা এলাকার একটি কারখানার শ্রমিকরা জানান,  দুপুরের খাবারে আগে ১০০ জনের বেশি শ্রমিকের বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও মাথা ঘোরা ও বমির খবর পাওয়া যায়। পরে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়। আজ সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেওয়ার পর আবারও অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া ওই কারখানার ফায়ার সেফটি অফিসার নাহিদ হাসান বলেন, ‘আমাদের কারখানায় ১১০০ শ্রমিক কাজ করেন। গতকাল ৬০-৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তখন তাদের চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় এবং কারখানা ছুটি দেওয়া হয়। আজ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে যায়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।’

জানতে চাইলে ল্যাবজোন স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল আহাদ বলেন, ‘সকাল ১০টার দিকে পোশাক কারখানার ২০-২৫ জন শ্রমিককে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। রোগীরা বলছিলেন, তাদের মাথা ঘুরছে, শ্বাসকষ্ট হচ্ছে, বমি হচ্ছে। তাদের চিকিৎসা দিয়েছি। কয়েকজনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে, কয়েকজনকে ভর্তি রাখা হয়েছে।’

একই উপসর্গ নিয়ে সকাল ১০টার দিকে আশুলিয়ার জিরাবো-পুকুরপাড় এলাকার দুটি কারখানার কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়।

তানিয়া নামে এক  শ্রমিক  বলেন ‘সকালে কারখানায় গিয়ে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বমি শুরু হয়। অনেকেই একই সমস্যা নিয়ে অসুস্থ হয়ে পড়ি। আমাদের কয়েকজনকে কারখানার মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। যারা বেশি অসুস্থ হয়ে পড়েন, তাদের জিরাবো সিটি হাসপাতালে ভর্তি করা হয়।’

জিরাবো সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের রিসেপশনিস্ট রাফায়েত হোসেন বলেন শ্রমিক মাথা ঘোরা, বমি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে গেলে তাদের চিকিৎসা দেওয়া হয়।

‘এছাড়া আরও পৃথক ৩টি পোশাক কারখানার কয়েকজন শ্রমিক একই উপসর্গ নিয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছেন,’ বলেন তিনি।

ওই এলাকায় একই গ্রুপের দুটি পোশাক কারখানার কয়েকজন শ্রমিক জানান, সকাল ১০টার দিকে কাজে থাকা অবস্থায় শ্রমিকরা মাথা ঘোরা ও বমি অনুভব করলে কারখানার মেডিকেল সেন্টারে তাদের চিকিৎসা দেওয়া হয়। পরে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেলে তাদের বাসায় চলে যেতে বলা হয়।

জানতে চাইলে ওই গ্রুপের এজিএম নাসির উদ্দিন মুঠোফোনে  বলেন, ‘কয়েকজন শ্রমিক অসুস্থতার কথা জানিয়েছিল। আমাদের নিজস্ব মেডিকেল সেন্টারে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘গত ৪-৫ দিন ধরেই এ সমস্যা চলছে। শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যাচ্ছে, বমি করছে। কয়েকটি কারখানায় এই সমস্যা হয়েছে। একটি কারখানা আজ ছুটি দেওয়া হয়েছে।

এদিকে, কয়েকদিন ধরে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী।

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন পেশাক কারখানায় শ্রমিকদের অসুস্থতার ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সাইদুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি কারখানাগুলো পরিদর্শন করেছে।’

ডা. সাইদুল ইসলাম বলেন, ‘আজ আমরা অন্তত ৬টি কারখানা পরিদর্শন করেছি। এসব কারখানায় শ্রমিকরা একই ধরনের অসুস্থতা বোধ করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, শ্রমিকদের অসুস্থ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Previous Post

কুয়েটে ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট, পুরস্কার বিতরণ ও ওয়ার্কশপ

Next Post

কেরানীগঞ্জে গাড়ি হারানো ও চালককে মারধরের ঘটনায় শ্রমিক ও চালকদের মধ্যে সংঘর্ষ

Next Post
কেরানীগঞ্জে গাড়ি হারানো ও চালককে মারধরের ঘটনায় শ্রমিক ও চালকদের মধ্যে সংঘর্ষ
শ্রমিক ও চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস -- দেশ সংযোগ

কেরানীগঞ্জে গাড়ি হারানো ও চালককে মারধরের ঘটনায় শ্রমিক ও চালকদের মধ্যে সংঘর্ষ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু
বুধবার রাত সাড়ে ৮টায় নরসিংদী রেলস্টেশনে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা-সহ দুই বছরের শিশু নিহত হয়। নিহত পরিবারের আহাজারি। দেশ সংযোগ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

3 মাস ago
নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীমকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। ছবি আইএসপিআর থেকে সংগৃহিত, দেশ সংযোগ

নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীমকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী

1 মাস ago

দুর্ধর্ষ বনদস্যু সুমন বাহিনী দ্বিতীয়বার কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ

3 মাস ago

খুলনায় ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্ততা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।