রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

মহানগরীর সৌন্দর্য্যবর্ধনে বাস টার্মিনালটি শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি – এ্যাড. মনা

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 19, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
মহানগরীর সৌন্দর্য্যবর্ধনে বাস টার্মিনালটি শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি – এ্যাড. মনা
রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কেডিএ কনফারেন্স রুমে আন্তঃজেলা বাস টার্মিনালের সার্বিক উন্নয়ন সম্পর্কে সংশ্লিষ্ট সকল সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

SHARES
1
VIEWS

প্রকাশ : ১৯ জুলাই ’২৬ খ্রি. রবিবার

সূত্র : কেডিএ চেয়ারম্যান 

দেশ প্রতিবেদক : :

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। আমরা বিশ্বাস করি, যেকোনো টেকসই উন্নয়নের জন্য অংশীজন বা স্টেকহোল্ডারদের মতামত সবচেয়ে জরুরি। বিভাগীয় শহর খুলনার সৌন্দর্য্যবর্ধন, যানজট নিরসন ও শান্তি-শৃঙ্খলার সুবিধার্থে বাস টার্মিনালটি মূল শহরের বাইরে নিয়ে যাওয়া এখন সময়ের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সোনাডাঙ্গা বাস টার্মিনালকে একটি আন্তর্জাতিক মানের ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত টার্মিনালে রূপান্তর করতে কেডিএ বেশ কিছু পরিকল্পনা হাতে নিচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্ন কর্মী, বিশুদ্ধ খাবার পানি, ওয়াশ রুমসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা থাকবে এক ছাদের তলায়।
 রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কেডিএ কনফারেন্স রুমে আন্তঃজেলা বাস টার্মিনালের সার্বিক উন্নয়ন সম্পর্কে সংশ্লিষ্ট সকল সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সোনাডাঙ্গা বাস টার্মিনালের সমস্যা-সমাধানের লক্ষ্যে কেডিএ’র সদস্য মো. ইকবাল হোসেনকে প্রধান করে একটি উপকমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৫দিনের মধ্যে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের সুপারিশ করবেন।
মতবিনিময়কালে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা আরও বলেন, বাস টার্মিনালের ভেতরে পরিস্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং যান চলাচলের রাস্তাগুলো টেকসইভাবে সংস্কার করা হবে। সাধারণ যাত্রীদের বসার জায়গা, আধুনিক ও পরিচ্ছন্ন শৌচাগার এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য বিশেষ জোনের পরিকল্পনা রয়েছে। টার্মিনালের ভেতরে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করা হবে। পুরো টার্মিনালকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা রয়েছে কেডিএ’র। ভবিষ্যতে ই-টিকিটিং ও ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বাস ছাড়ার সময়সূচী প্রদর্শনের ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়া জাতীয় সংসদের মাননীয় হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগরীতে ইলেক্ট্রিক বাস চালুর পরিকল্পনা হাতে নিচ্ছেন। সোনাডাঙ্গা বাসটার্মিনালে যাত্রীদের সহজ ও নিরাপদ ভ্রমনে কেডিএ’র পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের সকলকেই ঐক্যবদ্ধ ও সচেতনভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ সদস্য ( এস্টেট) মো. ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী (চ. দা.) কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ, নির্বাহী প্রকৌশলী (চ. দা.) মোরতোজা আল মামুন। এছাড়া বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মো. রবিউল করিম, মো. আনোয়ার ইসলাম, এসএম মুর্শিদুর রহমান লিটন, জাকিরুল ইসলাম, মো. গোলাম আক্কাছ স্বাধীন, মো. সাইফুল মল্লিক, মো. আব্বাস, মো. শওকত মোল্লা, মো. ইয়াছিন মোল্লা, মো. শাহাবুদ্দিন বাবু, মো. বাবুল হোসেন, মো. আবুল কালাম আজাদ বাবু, মো. মোজাম্মেল হোসেন, রিয়াজুল কবির ও কাজী সহিদুল প্রমুখ।।

Tags: কেডিএ সংবাদ
Previous Post

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্য

Next Post

উন্নয়ন সমন্বয় কমিটির সভা বক্তরা খুলনায় হামে মৃত্যু ১৩ জন

Next Post
উন্নয়ন সমন্বয় কমিটির সভা বক্তরা খুলনায় হামে মৃত্যু ১৩ জন
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করছেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। দেশ সংযোগ

উন্নয়ন সমন্বয় কমিটির সভা বক্তরা খুলনায় হামে মৃত্যু ১৩ জন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

নানা আয়োজনে সাতক্ষীরায় পল্লী উন্নয়ন দিবস পালিত
সোমবার সকাল ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাছের চারা বিতরন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। -- দেশ সংযোগ

নানা আয়োজনে সাতক্ষীরায় পল্লী উন্নয়ন দিবস পালিত

3 মাস ago
বাগেরহাটে সাংবাদিক শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বাগেরহাটে সাংবাদিক শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। -- দেশ সংযোগ

বাগেরহাটে সাংবাদিক শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

4 মাস ago
সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও আলোচনাসভা

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও আলোচনাসভা

3 মাস ago
মুরগীর ফিড কারখানা নয়; ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালু করতে হবে – মানববন্ধনে বক্তরা
শুক্রবার (৭ আগষ্ট) বিকেল ৫ টায় ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে ফিড কারখানা চালু করার প্রতিবাদে এবং ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালুর দাবিতে মানববন্ধন। -- দেশ সংযোগ

মুরগীর ফিড কারখানা নয়; ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালু করতে হবে – মানববন্ধনে বক্তরা

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।