বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

মোংলার পশুর নদীর পাড়ে ম্যানগ্রোভ বনায়ন সুরক্ষায় সাইকেল র‌্যালি

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 16, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
মোংলার পশুর নদীর পাড়ে ম্যানগ্রোভ বনায়ন সুরক্ষায় সাইকেল র‌্যালি
0
SHARES
7
VIEWS

প্রকাশ : ১৬ জুন ’২৬ খ্রি. মঙ্গলবার

আবু হোসাইন সুমন, মোংলা ::

‘সবুজ, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ি’ এই দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকারের মধ্যদিয়ে মোংলায় উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস। ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির অন্তর্গত ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে মোংলার চিলা বাজারে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, বৃক্ষরোপণ ও ম্যানগ্রোভ সুরক্ষাসহ ব্যাপক জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়েছে।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে সবুজের পরিধি বৃদ্ধিতে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় তরুণদের অন্যতম প্ল্যাটফর্ম ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ’ ও ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ’র সদস্যরা একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করেন, যা উপজেলার চিলা ইউনিয়নের চিলা বাজার থেকে কেয়াবুনিয়া সড়ক প্রদক্ষিণ করে।

 

সংশ্লিষ্ট খবর

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

আগস্ট 4, 2026

ঝড়-জলোচ্ছ্বাস, ভাঙ্গন রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পশুর নদীর পাড়ে ৬ একর জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪টি প্রজাতির (কাঁকড়া, বাইন, কেওড়া ও পশুর) সর্বমোট ৩৫ হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়। বিশাল এই বনায়ন কর্মসূচিতে বর্তমানে ব্র্যাক এবং ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ’ ও ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ’ এই নবীন ম্যানগ্রোভ বনাঞ্চলের দীর্ঘ মেয়াদি ভবিষ্যৎ সুরক্ষা, পরিচর্যা ও টেকসই রক্ষণাবেক্ষণের জন্য একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে। আলোচনা সভায় কিভাবে এই বিদ্যমান বনকে পুরোপুরি সুরক্ষিত রাখা যায় এবং এই কাজে স্থানীয় জনগণকে আরও বেশি সম্পৃক্ত ও সচেতন করা যায়, তা নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপকূলীয় অঞ্চলের জীবন ও জীবিকা রক্ষায় ম্যানগ্রোভ বনাঞ্চলের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। কীভাবে ম্যানগ্রোভ বনাঞ্চল বৃদ্ধি করা যায়, বিদ্যমান বনকে সুরক্ষিত রাখা যায় এবং এই কাজে স্থানীয় জনগণকে আরও বেশি সম্পৃক্ত ও সচেতন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর চরম ভাবাপন্নতা রোধে ব্যাপক হারে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের ওপর বিশেষ জোর দেন।

 

অনুষ্ঠানে ব্র্যাকের প্রোগ্রাম অপারেশনস ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস, এরিয়া ম্যানেজার তৃপ্তি সরদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ’ ও ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ’র সদস্য এবং স্থানীয় প্রতিনিধিসহ প্রায় দুই শতাধিক মানুষ এ অনুষ্ঠানে অংশ নেন।

Previous Post

নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

Next Post

নদী থেকে জাবি শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

Next Post
নদী থেকে জাবি শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার
প্রতীকি ছবি

নদী থেকে জাবি শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট-এর কেসিসি প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট-এর কেসিসি প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

2 মাস ago
আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি-সংগৃহীত

আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল

3 মাস ago
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া ভিডিও থেকে নেওয়া

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

3 সপ্তাহ ago
পাট চাষে কৃষকের ব্যাপক আগ্রহ : সোনালী আঁশে ফিরছে সুদিন
পাট চাষে কৃষকের ব্যাপক আগ্রহ, সোনালী আঁশে ফিরছে সুদিন। দেশ সংযোগ

পাট চাষে কৃষকের ব্যাপক আগ্রহ : সোনালী আঁশে ফিরছে সুদিন

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।