প্রকাশ : ০৬ আগস্ট ’২৬ খ্রি.বৃহস্পতিবার
সূত্র : শেখ লিয়াকত হোসেন (কেইউজে)
দেশ প্রতিবেদক : :
খুলনা সাংবাদিক ইউনিয়ন-কেইউজে-এর নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কমর্চারী ইউনিয়নের নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার দুপুরে সাংবাদিক ইউণিয়ন-কেইউজের কার্যালয়ে সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কমর্চারী ইউনিয়নের পক্ষে সভাপতি মো: জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম, সদস্য মিঠুন মন্ডল ও মো: রেজাউল করিম নয়ন ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, কেইউজে সদস্য বাবুল আকতার, সাংবাদিক শহীদুল হাসান, রুহুল আমীনসহ সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কমর্চারী ইউনিয়নের নেতৃবৃন্দ সরকারী প্রতিষ্ঠান হিসেবে সাধারণ বীমা করপোরেশনের কমর্চারীদের সমস্যা ও অভিযোগের বিষয়ে পাশে দাড়াতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।






