বুধবার, আগস্ট 26, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহত : কিশোরীকে খুঁজতে পুলিশের অভিযান

দেশ সংযোগ by দেশ সংযোগ
আগস্ট 8, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহত : কিশোরীকে খুঁজতে পুলিশের অভিযান
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সাভার থানার ছাত্রদলের সহ সভাপতি মনারুল হোসেন বকশী (২৯) ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেন। -- দেশ সংযোগ

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সাভার থানার ছাত্রদলের সহ সভাপতি মনারুল হোসেন বকশী (২৯) ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেন। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ০৭ আগস্ট ’২৬ খ্রি.

সূত্র : প্রতিনিধি

দেশ প্রতিবেদক : :

 

নিখোঁজ এক কিশোরীকে উদ্ধারে ঢাকার সাভারে সরকারি আবাসিক ভবনের ফ্ল্যাটে পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদলের এক নেতা মারা গেছেন। অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে সবাই নিচে গিয়ে ওই নেতার নিথর দেহ দেখতে পান। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে। নিহত যুবকের নাম মনারুল হোসেন বকশী (২৯)। তিনি সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তাঁর বাবা মো. জাফর আলী বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। সেখানে পাঁচতলাবিশিষ্ট একটি স্টাফ কোয়ার্টারের চতুর্থ তলায় তিনি থাকেন।

নিহত মনারুলের পরিবারের সঙ্গে দেখা করার পর ঘটনা সম্পর্কে যে তথ্য পেয়েছি, সে অনুযায়ী তিনি ছাদ থেকে পড়ে গেছেন, নাকি লাফিয়ে পড়েছেন, নাকি তাঁকে ফেলে দেওয়া হয়েছে সেটি স্পষ্ট নয়। আমরা আশা করব, পুলিশের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা হবে।

মাহফুজ ইকবাল, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা উত্তর ছাত্রদল

মনারুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল প্রথম আলোকে বলেন, ‘নিহত মনারুলের পরিবারের সঙ্গে দেখা করার পর ঘটনা সম্পর্কে যে তথ্য পেয়েছি, সে অনুযায়ী তিনি ছাদ থেকে পড়ে গেছেন, নাকি লাফিয়ে পড়েছেন, নাকি তাঁকে ফেলে দেওয়া হয়েছে সেটি স্পষ্ট নয়। আমরা আশা করব, পুলিশের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা হবে। এ ঘটনায় কার দায় থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

ছাত্রদল নেতা মনারুলের মৃত্যুর পেছনে প্রকৃত ঘটনা জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। প্রথম আলোকে বলেন, কমিটির প্রধান করা হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলমকে। তবে বিষয়টি নিয়ে নিহত ব্যক্তির পরিবার থানায় শুক্রবার রাত ১১টা পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, এক কিশোরী নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে সাভার মডেল থানা ও রংপুরের পীরগাছা থানার কয়েকজন পুলিশ সদস্য মনারুলদের ফ্ল্যাটে অভিযানে যান। তাঁদের কাছে তথ্য ছিল নিখোঁজ কিশোরী ফ্ল্যাটটিতে অবস্থান করছে। এ বিষয়ে মনারুলের বাবার সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে ছাদ থেকে ভারী কিছু পড়ার শব্দ পাওয়া যায়।

মনারুলের বাবা জাফর আলী বলেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনিসহ পুলিশ সদস্যরা ভবনের পঞ্চম তলায় যান। তখন একজন পুলিশ সদস্য ছাদে ওঠেন। এরপরই ধপ করে ছাদ থেকে ভারী কিছু নিচে পড়ার শব্দ পাওয়া যায়। এরপর ছাদে যাওয়া পুলিশ সদস্য নেমে আসেন। তখন সবাই ভবনের নিচে নামেন। সেখানে গিয়ে দেখা যায়, মারাত্মক আহত অবস্থায় মনারুল পড়ে আছে। তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানা ও রংপুরের পীরগাছা থানা–পুলিশ জানায়, ২৩ জুলাই পীরগাছা এলাকার একটি মেয়ে নিখোঁজ হয়। সে উচ্চমাধ্যমিকের ছাত্রী। এ ঘটনায় ২৩ জুলাই মেয়েটির বাবা পীরগাছা থানায় জিডি করেন। ওই কিশোরীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পীরগাছা থানা পুলিশ।

অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের বরাত দিয়ে পীরগাছা থানার ওসি মো. সেলিম আলী প্রথম আলোকে বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিখোঁজ কিশোরীকে উদ্ধারে তাঁর থানার চারজন সদস্য প্রথমে সাভার মডেল থানায় যান। পরে ওই থানার আরও কয়েকজন সদস্য মিলে বিপিএটিসির কোয়ার্টারের ওই ভবনে যান। তবে নিখোঁজ কিশোরীকে পাওয়া যায়নি। অভিযানের সময় ওই বাসায় শুধু জাফর আলী ও তাঁর স্ত্রী ছিলেন। তাঁদের বলা হয়েছিল নিখোঁজ কিশোরী ফ্ল্যাটটিতে থাকলে তাকে শুধু নিয়ে যাবে পুলিশ। বিষয়টি নিয়ে আলোচনার সময় নিচে পড়ার শব্দ পেয়ে আশপাশের ফ্ল্যাটের লোকজন ও পুলিশ সদস্যরা ভবনের নিচে নেমে মনারুলকে নিথর আহত অবস্থায় দেখতে পায়।

নিহত ছাত্রদল নেতার বাবা জাফর আলী বলেন, ‘মেয়েটির (নিখোঁজ কিশোরী) সঙ্গে আমার নাতি সৌমিকের প্রেমের সম্পর্ক রয়েছে। এর আগেও প্রেমসংক্রান্ত ঝামেলার কারণে কয়েকবার সৌমিক আমাদের বাসায় এসে থেকেছে। জেনেছি, ওরা দুজন বিয়ে করেছে। এখন তাঁরা কোথায় আছে আমরা নিজেরাও জানি না।’

 

Tags: মৃত্যুর সংবাদ
Previous Post

মুরগীর ফিড কারখানা নয়; ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালু করতে হবে – মানববন্ধনে বক্তরা

Next Post

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

Next Post
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। ছবি পিআইডি থেকে সংগৃহিত। দেশ সংযোগ

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

3 মাস ago
“শিক্ষার্থী বেদান্ত বাবুর কৃতিত্ব”
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বেদান্ত বাবুকে সম্বর্ধনা দিচ্ছেন পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। দেশ সংযোগ

“শিক্ষার্থী বেদান্ত বাবুর কৃতিত্ব”

3 মাস ago
মোল্লাহাটে সিএসএস’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শনিবার (১৩ জুন) মোল্লাহাট উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় সিএসএস’র উপজেলা ব্রাঞ্চ কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। -- দেশ সংযোগ

মোল্লাহাটে সিএসএস’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

2 মাস ago
খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে ভবতোষ মৃধা নামে এক ঔষধ ব্যবসায়ীকে হত্যা করেছে চোর বেশী দুর্বৃত্তরা। দেশ সংযোগ

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।