শনিবার, জুন 6, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home খেলার খবর

মেসির চোটে উদ্বেগ? এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা!

বিশেষ কারণে সময় নিচ্ছেন বিশ্বজয়ী কোচ

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 27, 2026
in খেলার খবর
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রকাশ : ২৭ মে ’২৬ খ্রি. বুধবার

দেশ ডেস্ক :

বিশ্বকাপের জন্য প্রাথমিক ভাবে ৫৫ জন ফুটবলারের তালিকা তৈরি করেছিলেন লিয়োনেল স্কালোনি। চোট–আঘাত, ফিটনেসের সমস্যা বা ফর্মে না থাকার জন্য ২০ জনকে আগেই বাদ দিয়েছেন আর্জেন্টিনার কোচ।

আগামী ১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। বাকি আর ১৫ দিন। ব্রাজিল, ইংল্যান্ড, স্পেনের মতো দেশগুলি দল ঘোষণা করে দিয়েছে। অথচ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও চূড়ান্ত দল জানায়নি। কোচ লিয়োনেল স্কালোনি।

গত রবিবার লিয়োনেল মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে ১৮ মিনিট মাঠে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপের আগে তাঁর চোট নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। তবে স্কালোনির দল ঘোষণা না করার কারণ মেসির চোট নয়। কোন ২৬জনকে নিয়ে আমেরিকায় যাবেন, তা এখনও ঠিক করতে পারেননি স্কালোনি। গত বার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এ বার বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে মাঠে নামবেন মেসিরা। তাই চূড়ান্ত দল ঘোষণার আগে বাড়তি সতর্ক আর্জেন্টিনার কোচ। সহকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

ইরান মেক্সিকোতে ঘুমাবে: খেলবে যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে ইরান। ছবি সংগৃহিত। দেশ সংযোগ

ইরান মেক্সিকোতে ঘুমাবে: খেলবে যুক্তরাষ্ট্রে

মে 29, 2026
সাফের সেমিফাইনালে বাংলাদেশ
গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মারিয়া মান্দার দল। ছবি সংগৃহিত। দেশ সংযোগ

সাফের সেমিফাইনালে বাংলাদেশ

মে 28, 2026

স্কালোনির তিন জন সহকারী কোচ রয়েছেন। এ ছাড়া রয়েছেন ম্যাচ অ্যানালিস্ট এবং ফিটনেস কোচ। এই ছ’জনের একটি হোয়াটস অ্যাপ গ্রুপ রয়েছে। তাতে প্রত্যেকে সব দিক বিবেচনা করে নিজের মতামত জানিয়ে ২৬ জনের দল তৈরি করে পোস্ট করছেন।

স্কালোনি ছাড়া বাকিরা হলেন সহকারী কোচ রবার্তো আয়ালা, জাতীয় দলের প্রাক্তন ফুটবলার তথা সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল, পাবলো আইমার, ম্যাচ অ্যানালিস্ট মাতিনাস মান্না এবং ফিটনেস কোচ লুইস মার্টিন। আয়ালা বলেছেন, ‘‘আমরা ছয় জনই নিজেদের মতো করে ২৬ জনের দল তৈরি করছি। নিজেদের মধ্যে কথাও বলছি। সকলে দল জমা দেওয়ার পর স্কালোনি চূড়ান্ত দল বেছে নেবে। যাদের নাম ছ’টা তালিকাতেই থাকবে, তাদের সুযোগ পাওয়া এক রকম নিশ্চিত।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের দল প্রায় চূড়ান্ত। দু’একটা নাম নিয়ে মতপার্থক্য রয়েছে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।’’

বিশ্বকাপের জন্য প্রাথমিক ভাবে ৫৫ জন ফুটবলারের তালিকা তৈরি করেছিলেন স্কালোনি। চোট–আঘাত, ফিটনেসের সমস্যা বা ফর্মে না থাকার জন্য ২০ জনকে আগেই বাদ দিয়েছেন আর্জেন্টিনার কোচ। বাকি ৩৫ জনের মধ্যে থেকে বেছে নেওয়া হবে চূড়ান্ত ২৬ জনকে। মেসির চোট নতুন উদ্বেগ তৈরি করেছে। সে দিকেও নজর রাখছেন স্কালোনিরা।

 

Previous Post

সরকার পাঁচ বছরে ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে চায়

Next Post

ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ

Next Post
ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ
উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে লিফটের চর্তুর দিকে কোরবানির গরুর হাট বসিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা -- দেশ সংযোগ

ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

সেরিব্রাসের আইপিও প্রচেষ্টায় আবারও গরম এআই চিপ প্রতিযোগিতা

1 মাস ago
শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায়া মানববন্ধন। দেশ সংযোগ

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

2 সপ্তাহ ago

রাইফেলের ট্রেগার টিপে আত্মহত্যা রেলওয়ে পুলিশের

2 মাস ago

যুদ্ধ ও জ্বালানির দামে বৈশ্বিক প্রবৃদ্ধি কমাল আইএমএফ

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সম্মেলন সংবাদ ইরান বিশ্বকাপ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ দুর্ঘটনার সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নিরাপদ যাত্রা চাই সংবাদ নৌ দুর্ঘটনার সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ পাটকল শ্রমিক আন্দোলন পাট ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন প্রশাসনিক সংবাদ ফায়ার সার্ভিস দিবস ফিচার ফিচার লেখা ফেসবুক থেকে সংগৃহীত সংবাদ বাংলাদেশ বিমান বাহিনীর সংবাদ বিএসটিআই দিবস সংবাদ বিশ্বকাপ ফুটবল সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গন সংবাদ শিক্ষার্থীর কৃতিত্ব সংবাদ শোক সংবাদ শ্রমিক আন্দোলন সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে
  • জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কর্মীবান্ধব নেতা : এ্যাড. মনা
  • মায়ানমারে সিমেন্ট পাচারকালে ৫ ফিশিং বোটসহ ৫২ জন আটক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে
হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স। দেশ সংযোগ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

জুন 6, 2026
জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কর্মীবান্ধব নেতা : এ্যাড. মনা

জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কর্মীবান্ধব নেতা : এ্যাড. মনা

জুন 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।