সোমবার, অক্টোবর 12, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home জাতীয়

অন্তর্বর্তী সরকারের আমলে গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা বিশ্বের ইতিহাসে বিরল : ইফতেখারুজ্জামান

‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’ এর উদ্বোধনী অনুষ্ঠান

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 8, 2026
in জাতীয়
0
0
SHARES
11
VIEWS

০৮ মে ২০২৬ খ্রি. শুক্রবার

দেশ প্রতিবেদক :  

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা বিশ্বের ইতিহাসেই বিরল বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এসব ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার অভাব গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। শুক্রবার রাজধানীর র‌্যাডিশন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ২০২৪ সালের আগস্ট–পরবর্তী সময়ে দেশের কয়েকটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে হামলার আগাম ঘোষণা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংশ্লিষ্টরা কার্যকর ব্যবস্থা নেয়নি। এমনকি ঘটনাস্থলে উপস্থিত সেনাসদস্যরাও সক্রিয় ভূমিকা পালন করেননি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এসব হামলার পর সমাজের কিছু পরিচিত ব্যক্তি, আইনজীবী, অ্যাক্টিভিস্ট এবং গণমাধ্যম সংশ্লিষ্টদের একটি অংশ ঘটনাগুলোকে ‘উপভোগ’ করেছে, যা অত্যন্ত হতাশাজনক। গণমাধ্যমের ভেতর ও বাইরের সংকট নিয়ে সম্মেলনে গভীর আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত
বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলামকে (সজল) দল থেকে বহিষ্কার করা হয়েছে।-- দেশ সংযোগ

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত

আগস্ট 6, 2026
মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আগস্ট 6, 2026

বিশ্বব্যাপী সাংবাদিকদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে তিনি জানান, গত এক দশকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ শতাধিক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ৬০ জন সাংবাদিক নিহত হয়েছেন। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সাংবাদিক হত্যার পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও ঝুঁকি মোকাবিলায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

কনফারেন্সে বক্তারা বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, তথ্যপ্রাপ্তির অধিকার, সুশাসন ও পেশাগত উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান জানান, সম্মেলনের বিভিন্ন সেশনে ডিজিটাল সংবাদকক্ষের রূপান্তর, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, তথ্যের ব্যবহার, লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি, সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক সমাজের সঙ্গে গণমাধ্যমের অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে ৬১ জন সাংবাদিক ফেলোশিপ অর্জন করেছেন। তারা তাদের অনুসন্ধানী সংবাদের ধারণা ও গবেষণাকর্মও উপস্থাপন করবেন। এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য অধিকার, তথ্য যাচাই ও মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ে চারটি বিশেষ সহায়তা ডেস্ক স্থাপন করা হয়েছে। শনিবার সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুশান ভাইজ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এমিলিয়া ডিয়াজ–স্ট্রাক এবং এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। 

এমআরডিআই–এর ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশসহ ১০টি দেশের ৫৪৭ জন সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। ১২টির বেশি সেশনে দেশি–বিদেশি ২০ জন আলোচক গণমাধ্যমের স্বাধীনতা, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্যপ্রযুক্তি, নিরাপত্তা ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করবেন।

 

Previous Post

যুক্তরাষ্ট্রে মেক্সিকোর গভর্নরসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Next Post

আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই -খুলনায় আইন মন্ত্রী

Next Post

আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই -খুলনায় আইন মন্ত্রী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

চীনের এজেন্ট ছিলেন, স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

5 মাস ago
ভাঙ্গায় দুই মোটরসাইকেল সংঘর্ষে বিজিবি’র সাবেক সদস্য নিহত
বৃহস্পতিবার রাতে মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে নিহত ১। ছবি সংগৃহিত। দেশ সংযোগ

ভাঙ্গায় দুই মোটরসাইকেল সংঘর্ষে বিজিবি’র সাবেক সদস্য নিহত

5 মাস ago

বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা

5 মাস ago
চীন সফরে ‘মুগ্ধ’ ট্রাম্প, গোলাপের বীজ উপহার পাঠাবেন শি
চীনের শীর্ষ নেতারা যেখানে বসবাস করেন, সেই জংনানহাই লিডারশিড কম্পাউন্ডে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। ছবি সংগৃহিত

চীন সফরে ‘মুগ্ধ’ ট্রাম্প, গোলাপের বীজ উপহার পাঠাবেন শি

5 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।