বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও পরিচালক

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 12, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও পরিচালক
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। -- দেশ সংযোগ

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১২ জুন ’২৬ খ্রি. শুক্রবার

দেশ প্রতিবেদক, খুবি ::

 

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। অস্ট্রেলিয়া সরকারের Department of Foreign Affairs and Trade (DFAT)-এর উদ্যোগে আয়োজিত Australian Professional Opportunity (APO) Program-এর অধীনে “Public University Administrators’ Study Tour to Australia”-এ অংশগ্রহণের জন্য Australia Awards Bangladesh কর্তৃক তাঁরা নির্বাচিত হয়েছেন।

আগামী ১৩ থেকে ২৭ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ স্টাডি ট্যুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের আরও সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সফরকালে প্রতিনিধিদল অস্ট্রেলিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়সমূহ University of Melbourne, Deakin University, Monash University, Griffith University, UNSW Sydney এবং University of Wollongong পরিদর্শন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিচালনা, আন্তর্জাতিকীকরণ, গবেষণা সহযোগিতা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং শিল্প-একাডেমিয়া সংযোগ বিষয়ক বিভিন্ন কর্মশালা, রাউন্ডটেবিল আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

সংশ্লিষ্ট খবর

খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গোপনে ভিডিও ধারণকারী ক্যান্টিনবয়কে হাতেনাতে ধরে ছাত্রীদের গণধোলাই। -- দেশ সংযোগ

খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

জুলাই 24, 2026
সাংবিধানিক ও আইনি সংস্কারের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও পুনরাবৃত্তি রোধে গুরুত্বারোপ
বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্রিন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারেরর কাযালয় বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ। -- দেশ সংযোগ

সাংবিধানিক ও আইনি সংস্কারের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও পুনরাবৃত্তি রোধে গুরুত্বারোপ

জুলাই 22, 2026

খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গত দুই বছর ধরে Australia Awards Bangladesh-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি Australian Trade and Investment Commission (Austrade)-এর একটি প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। সফরকালে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন এবং উচ্চশিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।

উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, “বর্তমান বিশ্বে একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি অনেকাংশেই নির্ভর করে তার আন্তর্জাতিক সংযোগ ও অংশীদারিত্বের ওপর। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বব্যাপী সুপরিচিত। এই সফর আমাদের জন্য তাদের অভিজ্ঞতা, কার্যক্রম ও সেরা অনুশীলনগুলো কাছ থেকে জানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।”

দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান বলেন, “গত দুই বছরে Australia Awards Bangladesh এবং Austrade-এর সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই স্টাডি ট্যুরের মাধ্যমে আমরা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে আরও গভীর অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ পাব। বিশেষ করে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, দক্ষতা উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সংযোগ এবং কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপারে আমরা আশাবাদী।”

তিনি আরও বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় বর্তমানে আন্তর্জাতিকীকরণ, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং বৈশ্বিক সম্পৃক্ততাকে অগ্রাধিকার দিচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অফশোর ক্যাম্পাস, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক এবং বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছি। এই সফরের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও সংযোগগুলো সেই উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন এবং ব্লু ইকোনমির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আমরা আশা করি।”

সফর শেষে প্রতিনিধিদল অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিকীকরণ কার্যক্রমে সেসব অভিজ্ঞতা ও সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই স্টাডি ট্যুরের মাধ্যমে Australia Awards Bangladesh, Austrade এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনভিত্তিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

Tags: বিশ্ববিদ্যালয় সংবাদ
Previous Post

সুন্দরবনের সংরক্ষণ ও মোংলা বন্দরের সুরক্ষায় কাজ করছে কোস্ট গার্ড

Next Post

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হামলা বন্ধের শর্তে রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা হতে পারে : রয়টার্স

Next Post
নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হামলা বন্ধের শর্তে রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা হতে পারে : রয়টার্স

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হামলা বন্ধের শর্তে রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা হতে পারে : রয়টার্স

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনায় সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধ বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ

3 মাস ago
মহানগরীর সৌন্দর্য্যবর্ধনে বাস টার্মিনালটি শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি – এ্যাড. মনা
রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কেডিএ কনফারেন্স রুমে আন্তঃজেলা বাস টার্মিনালের সার্বিক উন্নয়ন সম্পর্কে সংশ্লিষ্ট সকল সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

মহানগরীর সৌন্দর্য্যবর্ধনে বাস টার্মিনালটি শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি – এ্যাড. মনা

2 সপ্তাহ ago
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা
ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে শুক্রবার একটি বর্ণাঢ্য যুব পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। -- দেশ সংযোগ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা

1 মাস ago
মোল্লাহাটে সিএসএস’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শনিবার (১৩ জুন) মোল্লাহাট উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় সিএসএস’র উপজেলা ব্রাঞ্চ কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। -- দেশ সংযোগ

মোল্লাহাটে সিএসএস’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।