প্রকাশ : ২০ মে ’২৬ খ্রি. বুধবার
দেশ প্রতিবেদক :
খুলনায় সাবেক পাট উপদেষ্ঠা শেখ বসিরউদ্দিনকে গ্রেফতার ও বর্তমান পাটমন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনে জুট প্রেস শ্রমিকরা খুলনা- যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করছে। বৃহস্পতিবার সকালে দৌলতপুরে বন্ধ জুট প্রেসের শ্রমিকরা নগরীর রেলিগেট, কুলিবাগান ও মহসীন মোড়ে তিনটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে এ রাজপথ অবরোধ শুরু করে।

ক্যাপশন : বৃহস্পতিবার সকালে নগরীর রেলিগেট, কুলিবাগান ও মহসীন মোড়ে তিনটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে রাজপথ অবরোধ করে দৌলতপুরে বন্ধ জুট প্রেসের শ্রমিকরা। দেশ সংযোগ
ফলে এ মহসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকদের পরিবার সাবেক বস্ত্র ও পাট উপদেষ্ঠা শেখ বশির উদ্দিন ও বর্তমান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শ্রমিকদের পিকেটিং এ যানবাহনের যাত্রীরা চরম বিপাকে পড়ে। সেই সাথে মহিলা শ্রমিকরা
অন্তবর্তি সরকারের পাট উপদেষ্ঠা বশির উদ্দিনকে গ্রেফতার ও বর্তমান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পদত্যাগের দাবিতে ঝাড়ুমিছিল করে। তারা রেলী গেট থেকে মহসীন। খুলনার দৌলতপুর কর্মহীন জুট প্রেস শ্রমিকরা জানায়, কাঁচাপাট রপ্তানিতে শর্ত জুড়ে দেয়ায় গত ৯ মাস কাঁচাপাট রপ্তানি বন্ধ থাকায় কর্মহীন রয়েছে প্রায় ৮ হাজার শ্রমিক। তারা অন্তবর্তীকালীন সরকারের পাট উপদেষ্টা মোঃ বশিরউদ্দিন নিজ ব্যবসায়ীক স্বার্থে কাঁচাপাট কে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় দৌলতপুরে ৪০ টি জুট প্রেস বন্ধ হয়ে যায়। ফলে শ্রমিকরা মূলত বেকার হয়ে পড়ে। পরিবার পরিজন নিয়ে তারা চরম আর্থিক সংকটে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে। এ বিষয় নিয়ে বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রনালয়ে একাধিক চিঠি পাঠিয়েছে বিজেএ নেতারা। বিজেএ নেতারা জানান, গত ২ মাস থেকে পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে চিঠি ও সরাসরি যোগাযোগ করে সাবেক পাট উপদেষ্ঠার করা নিয়ম (শর্ত) প্রত্যাহার করে কাঁচাপাট রপ্তানি করার দবি জানালে পাটমন্ত্রী তাদের বিষয়ে কোন সমাধান করেননি। বস্ত্র ও পাটমন্ত্রালয় থেকে পদক্ষেপ গ্রহন না করায় কোন সুরাহ না হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। এ সময় শ্রমিকরা অবিলম্বে কাঁচাপাটের উপর থেকে শর্ত প্রত্যাহার করে রপ্তানির সুযোগ করে দেয়ার দাবি জানান। দাবী পূরন না হওয়া পর্যন্ত তারা কর্মসূচী চালিয়ে যাবার কথা জানিয়েছেন।

ক্যাপশন : অন্তবর্তি সরকারের পাট উপদেষ্ঠা বশির উদ্দিনকে গ্রেফতার ও বর্তমান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পদত্যাগের দাবিতে শ্রমিকদের ঝাড়ুমিছিল। দেশ সংযোগ
অপরদিকে বিজেএর পরিচালকরা চলমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি সম্বলিত একটি স্বারকলিপি খুলনা জেলা প্রসাশকের কাছে প্রদান করেছেন। এ সময় বিজেএর পরিচালক মোঃ ইমাম হোসেন, নুর ইসলাম বাচ্চু, বদরুল আলম মার্কিন, গাজী শরিফুল ইসলাম ওয়াহিদ, মোঃ কুতুবউদ্দিনসহ আরো অনেকে।








