রবিবার, জুলাই 12, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home অশ্রেণীভুক্ত

একাডেমিক শিক্ষার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা অর্জন প্রয়োজন : খুবি উপাচার্য

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 8, 2026
in অশ্রেণীভুক্ত
0
একাডেমিক শিক্ষার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা অর্জন প্রয়োজন : খুবি উপাচার্য
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ০৭ জুলাই ’২৬ খ্রি. বুধবার

দেশ প্রতিবেদক, খুবি : :

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোর অগ্রগতির অন্যতম ভিত্তি প্রযুক্তিগত উৎকর্ষতা। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দৈনন্দিন জীবনের নানা কাজ সহজ করে দিয়েছে। বর্তমান সময়ে নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তি খাতে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই এ খাতে আরও দক্ষ ও প্রস্তুত হতে হবে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনে পরিচালিত ‘কেইউ ইউআরপি-ইডিজিই ট্রেনিং প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। শেখারও কোনো নির্দিষ্ট বয়স নেই। একজন শিক্ষার্থীকে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে হবে। প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
ইউআরপি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। আরও বক্তব্য রাখেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইউআরপি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ হা-মীম।
প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন জেরিন তাসনিম ও মাহমুদুল হাসান। অনুষ্ঠানে উপাচার্য ও অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ সময় ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষকসহ বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাস্তবায়নাধীন ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই)’ প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।

 

সংশ্লিষ্ট খবর

ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০  শিক্ষকের বিদায় সংবর্ধনা
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান। -- দেশ সংযোগ

ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০  শিক্ষকের বিদায় সংবর্ধনা

জুলাই 12, 2026
খুবির নার্গিস সুলতানার পিতার ইন্তেকালে উপাচার্যের শোক

খুবির নার্গিস সুলতানার পিতার ইন্তেকালে উপাচার্যের শোক

জুলাই 9, 2026
Previous Post

সাতক্ষীরার শ্যামনগরের মেঘা প্রকল্পের বেড়িবাঁধ থেকে অবৈধ পাইপ অপসারন

Next Post

কুয়েত, বাহরাইনে হামলা করে জবাব দিল ইরান

Next Post
কুয়েত, বাহরাইনে হামলা করে জবাব দিল ইরান
প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছবির সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: এএফপি

কুয়েত, বাহরাইনে হামলা করে জবাব দিল ইরান

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

বিসিবির পরিচালক হওয়ায় তুহিনকে ছাত্রদলের অভিনন্দন

বিসিবির পরিচালক হওয়ায় তুহিনকে ছাত্রদলের অভিনন্দন

1 মাস ago
বাগেরহাটে সাংবাদিক শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বাগেরহাটে সাংবাদিক শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। -- দেশ সংযোগ

বাগেরহাটে সাংবাদিক শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

1 মাস ago
সাভারে এনসিপি’র সমাবেশে বোমা বিস্ফোরণ, আহত ৩
আজ সোমবার রাত সাড়ে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপি’র সমাবেশ চলাকালে বিস্ফোরণ ঘটে। -- দেশ সংযোগ

সাভারে এনসিপি’র সমাবেশে বোমা বিস্ফোরণ, আহত ৩

6 দিন ago

খুলনার দশ জেলায় এবার ১৭০টি কোরবানীর পশুর হাট

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ ক্রীড়াঙ্গন জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
  • পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব
  • ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০  শিক্ষকের বিদায় সংবর্ধনা

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
নগরীতে জলাবদ্ধতা নিরশনে সিটি কর্পোরেশনের জরুরি সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক

জুলাই 12, 2026
পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব
 শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে “আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন, কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব

জুলাই 12, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।