প্রকাশ : ০৬ জুলাই ’২৬ খ্রি. সোমবার
দেশ প্রতিবেদক ::
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের সঙ্গে খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে রুপসার পালেরহাট যুবসংঘ ক্লাবে এ শুভেচ্ছা বিনিময় করেন কেইউজে নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়ের সময় সংসদ সদস্য আজিজুল বারি হেলালকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি চ্যানেল নাইনের ব্যুরো প্রধান সুনীল দাস, সহসভাপতি ডিবিসি নিউজের ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিটিভির ব্যুরো প্রধান শেখ লিয়াকত হেসেন, যুগ্মসাধারণ সম্পাদক দৈনিক জন্মভুমির ষ্টাফ রির্পোটার মামুন খান, ট্রেজারার এটিএন বাংলার সিনিয়র ক্যামেরা পার্সন আবু সাইদ, প্রচার ও সংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, র্নিবাহী সদস্য সাংবাদিক আনন্দ টিভির ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন, উত্তম সরকারসহ নেতৃবৃন্দ ও সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য আজিজুল বারি হেলাল নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সমৃদ্ধ খুলনা গঠনে এলাকার উন্নয়ণ ও জনগনের সমস্যা এবং সম্ভাবনাকে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। তিনি এ সময় সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বাড়ানো ও উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।






