রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home খেলার খবর

ধুঁয়াধার জয়ে বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনা, ব্রিটিশ সাম্রাজ্যের পতন

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 16, 2026
in খেলার খবর
0
ধুঁয়াধার জয়ে বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনা, ব্রিটিশ সাম্রাজ্যের পতন
শেষ বাঁশি বাজার পর লিওনেল মেসির উদ্‌যাপন। আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার আনন্দে মাতোয়ারা মেসি। ছবি- রয়টার্স -- দেশ সংযোগ

শেষ বাঁশি বাজার পর লিওনেল মেসির উদ্‌যাপন। আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার আনন্দে মাতোয়ারা মেসি। ছবি- রয়টার্স -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৬ জুলাই ’২৬ খ্রি. বৃহস্পতিবার

সূত্র : টেলিভিশন লাইভ শো এবং রয়টার

ক্রীড়া প্রতিবেদক : :

 

ধুঁয়াধার জয়ে বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনা। আর ফাইনালে খেলার স্বপ্ন সেমিফাইনালেই শেষ হলো ব্রিট্রিশদের। লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলই পার্থক্য গড়ে দিল। নাটকীয় এক লড়াইয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরই মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটলো আমেরিকার মাঠে। ম্যাচের শেষ দিকে মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে লাউতারোর জয়সূচক গোল আর্জেন্টিনাকে স্বপ্নের ফাইনালের টিকিট এনে দেয়। একসময় পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে লিওনেল মেসির দল আবারও প্রমাণ করল, বড় মঞ্চে চাপের মুহূর্তে তারা কতটা শক্তিশালী। অন্যদিকে, দুর্দান্ত লড়াই করেও ইংল্যান্ডের বিশ্বকাপে ফাইনালে খেলার স্বপ্ন সেমিফাইনালেই শেষ হয়ে গেল।

সংশ্লিষ্ট খবর

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
ফকল্যান্ড-বিতর্কিত ব্যানার আর্জেন্টিনা ফুটবলারদের তদন্ত চায় যুক্তরাজ্য
দ্যা গার্ডিয়ান

ফকল্যান্ড-বিতর্কিত ব্যানার আর্জেন্টিনা ফুটবলারদের তদন্ত চায় যুক্তরাজ্য

জুলাই 16, 2026

 খেলার বিস্তারিত

শেষ বাঁশি বাজার আগে কখনো হাল ছাড়তে নেই। এবার বিশ্বকাপে এই কথা প্রমাণ করতে করতে ফাইনালে উঠল আর্জেন্টিনা। আটলান্টায় আজ রাতে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিউ জার্সিতে আগামী রোববার রাতে ফাইনালে মেসিদের প্রতিপক্ষ স্পেন।

ক্যাপশন : আর্জেন্টিনাকে সমতায় ফেরানোর পর এনজো ফার্নান্দেজের উদ্‌যাপন। দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন তিনি। ছবি রয়টার্স- দেশ সংযোগ

প্রথমার্ধে ফুটবলের বদলে মারামারি ও ফাউলই বেশি হয়েছে। ৩টি গোলই হয়েছে বিরতির পর। ৫৫ মিনিটে মর্গান রজার্সের ক্রস থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। এরপরই ইংল্যান্ডকে চেপে ধরে ৮৫ থেকে পরবর্তী ৮ মিনিটের মধ্যে ২টি গোল আদায় করে আর্জেন্টিনা।

৮৫ মিনিটে লিওনেল মেসির পাস পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। যোগ করা (৯০+২) সময়ে হেডে বদলি নামা লাওতারো মার্তিনেজের গোলটির উৎসও মেসির ক্রস।

ক্যাপশন : বদলি নামা লাওতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে এই গোলেই জয় তুলে নেয় তারা। ছবি – রয়টার্স– দেশ সংযোগ

ইংল্যান্ড ম্যাচে এগিয়ে যাওয়ার পর আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দুটি শট পোস্টে লাগে। দুটি দারুণ সেভও করেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড। বিরতির পর পাঁচটি শট পোস্টে রাখতে পেরেছে আর্জেন্টিনা, দুটি ইংল্যান্ড।

ফাউলের প্রথমার্ধে পোস্টে শট রাখতে পারেনি কোনো দল। তখন খেলা দেখে মনে হয়েছে, ফকল্যান্ড যুদ্ধ বুঝি ফিরে এসেছে! বিরতির পর ফুটবলে ফিরে শেষ হাসিটা হেসেছে বর্তমান চ্যাম্পিয়নরাই। ইতিহাসের তৃতীয় দল হিসেবে এখন টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ আর্জেন্টিনার সামনে।

ইংল্যান্ড স্বপ্ন দেখেছিল ১৯৬৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার। কিন্তু এবার বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ড, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে ম্যাচের শেষ দিকে গোল করাকে অভ্যাসে পরিণত করা আর্জেন্টিনা ঘুরে দাঁড়ানোয় অপেক্ষা বাড়ল তাদের।

ম্যাচে এগিয়ে যাওয়ার পর চারজন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে রক্ষণ বাঁচানোর চেষ্টা করেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। কিন্তু উইং ব্যবহার করে ইংলিশ রক্ষণের ফাঁক বের করে আর্জেন্টাইন আক্রমণভাগ। অন্যদিকে পিছিয়ে পড়ার পর ইংল্যান্ড দলকে বলতে গেলে কোনো শটই নিতে দেয়নি আর্জেন্টাইন রক্ষণভাগ।

ইংল্যান্ডের বিপক্ষে এটাই ছিল মেসির প্রথম ম্যাচ। গোল না পেলেও আর্জেন্টিনার দুটি গোলের উৎস তৈরির পাশাপাশি ডান উইং ধরে বেশ কিছু আক্রমণ করেন আর্জেন্টাইন কিংবদন্তি। এই ম্যাচে ৯টি সফল ড্রিবলও করেন মেসি। ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের নথি সংরক্ষণ শুরুর পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউট ম্যাচে ৯টি ড্রিবলের পাশাপাশি ২টি গোলও তৈরি করলেন মেসি। জয়ের পর মাঠেই হাঁটু মুড়ে তাঁর উদ্‌যাপন অনেক দিন মনে রাখবেন আর্জেন্টিনার সমর্থকেরা।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা。 অপর সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন。 আগামী ২০ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। এছাড়া, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১৯ জুলাই ফ্রান্স ও ইংল্যান্ড একে অপরের বিপক্ষে মাঠে নামবে। 

Tags: বিশ্বকাপ ফুটবল
Previous Post

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে ‘ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬’ পাস, বিরোধী দলের আপত্তি

Next Post

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও আলোচনাসভা

Next Post
সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও আলোচনাসভা

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও আলোচনাসভা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

কেসিসি’র সাবেক মেয়রের সহধর্মিণীর মৃত্যু : বিভিন্ন মহলের শোক
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তৈয়েবুর রহমানের সহধর্মিণী লায়লা আর্জুমান বানু। দেশ সংযোগ

কেসিসি’র সাবেক মেয়রের সহধর্মিণীর মৃত্যু : বিভিন্ন মহলের শোক

4 মাস ago
মোল্লাহাটে সিএসএস’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শনিবার (১৩ জুন) মোল্লাহাট উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় সিএসএস’র উপজেলা ব্রাঞ্চ কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। -- দেশ সংযোগ

মোল্লাহাটে সিএসএস’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

4 মাস ago
রামিসার হত্যাকারীদের শাস্তির দাবিতে সম্মিলিত নাগরিক সমাজের মানববন্ধন
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে সম্মিলিত নাগরিক সমাজ। দেশ সংযোগ

রামিসার হত্যাকারীদের শাস্তির দাবিতে সম্মিলিত নাগরিক সমাজের মানববন্ধন

4 মাস ago
খুবিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

খুবিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।