রবিবার, জুলাই 12, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home অর্থনীতি

খুবিতে ইএমবিএ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 13, 2026
in অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
খুবিতে ইএমবিএ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ
0
SHARES
2
VIEWS
সহকারী রেজিস্ট্রার নিখোঁজ

১৩ মে ’২৬ খ্রি. বুধবার

দেশ প্রতিবেদক, খুবি :

খুলনা বিশ্ববিদ্যালয়–এর ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের অর্থ আত্মসাতের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হান ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে প্রায় ১৮ লাখ টাকা উত্তোলন করেছেন। অভিযোগের পর থেকে তাকে কর্মস্থলে পাওয়া যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) ইএমবিএ শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গিয়ে অসঙ্গতি দেখতে পান। পরে অনুসন্ধানে জানা যায়, শিক্ষার্থীদের জমা দেওয়া সেমিস্টার ও পরীক্ষার ফিসহ বিভিন্ন খাতের অর্থ বিশ্ববিদ্যালয়ের হিসাবের সঙ্গে মিলছে না।

ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নূর আলম জানান, তার এবং কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

কুয়েটে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। -- দেশ সংযোগ

কুয়েটে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা

জুলাই 9, 2026
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট বিষয়ক ভ্যালিডেশন কর্মশালা

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট বিষয়ক ভ্যালিডেশন কর্মশালা

জুলাই 9, 2026

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইএমবিএ প্রোগ্রামের বিভিন্ন ফি সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানের মাধ্যমে জমা দেওয়া হতো। তবে সাম্প্রতিক রেজিস্ট্রেশন যাচাইয়ে দেখা যায়, অনেকের অর্থ জমা দেখানো হয়নি এবং কোর্স সম্পন্নের তথ্যও হালনাগাদ নেই।

ইএমবিএর এক শিক্ষার্থী বলেন, “আমরা নিয়ম মেনেই অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে টাকা জমা দিয়েছি। এখন এসে জানতে পারছি, সেই অর্থ হিসাবভুক্ত হয়নি।”

আরেক শিক্ষার্থী জানান, “প্রথম সেমিস্টার থেকেই একই প্রক্রিয়ায় ফি দেওয়া হয়েছে। তাই কখনো সন্দেহ হয়নি।”

এ বিষয়ে কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর এস এম জাহিদুর রহমান বলেন, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

অভিযোগ প্রকাশের পর থেকেই সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

Tags: দুর্ণীতির সংবাদ
Previous Post

মাসিক স্বাস্থ্য সচেতনতায় সুস্থ থাকুক মা ও বোন

Next Post

৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি গঠন : সভাপতি রাসেল, সম্পাদক রাহুল

Next Post
৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি গঠন : সভাপতি রাসেল, সম্পাদক রাহুল

৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি গঠন : সভাপতি রাসেল, সম্পাদক রাহুল

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনার কয়রায় চাঁদা না দেওয়ায় সড়কের পিচ খুঁড়ে নষ্ট করার অভিযোগ
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া-রোনবাগ সড়কের নির্মাণকাজে চাঁদা না দেওয়ায় সদ্য পিচঢালাই করা অংশ খুঁড়ে নষ্ট করছে -- দেশ সংযোগ

খুলনার কয়রায় চাঁদা না দেওয়ায় সড়কের পিচ খুঁড়ে নষ্ট করার অভিযোগ

3 সপ্তাহ ago

মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

2 মাস ago
মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ
বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচন অফিসের সার্ভার বন্ধ। ভোগান্তিতে সেবা গ্রহণকারীরা। দেশ সংযোগ

মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ

1 মাস ago
খুলনা জেলা ছাত্র ইউনিয়ন সংসদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। দেশ সংযোগ

খুলনা জেলা ছাত্র ইউনিয়ন সংসদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

1 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ ক্রীড়াঙ্গন জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
  • নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
  • পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
খুলনা জামায়াতে ইসলামীর প্রতিবাদ ও নিন্দা।

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 12, 2026
নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
নগরীতে জলাবদ্ধতা নিরশনে সিটি কর্পোরেশনের জরুরি সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক

জুলাই 12, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।