বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

খুলনায় নামাজরত অবস্থায় মসজিদে গুলি : আহত ২ : রক্তাক্ত মসজিদ

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 14, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
খুলনায় নামাজরত অবস্থায় মসজিদে গুলি : আহত ২ : রক্তাক্ত মসজিদ
রবিবার ফজরের নামাজরত অবস্থায় মসজিদে ঢুকে মুসল্লীকে লক্ষ্য করে গুলিতে আহত লোকমান হাকিম । -- দেশ সংযোগ

রবিবার ফজরের নামাজরত অবস্থায় মসজিদে ঢুকে মুসল্লীকে লক্ষ্য করে গুলিতে আহত লোকমান হাকিম । -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৪ জুন ’২৬ খ্রি. রবিবার

দেশ প্রতিবেদক ::

 

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় ফজরের নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময়ে লোকমান হাকিম ও আলম শেখ নামে দু’জন গুরুতর আহত হয়েছেন। লোকমান হাকিমকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার হয়। আহত লোকমান জ্বালানী তেল ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসির জানায়। অপরজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ক্যাপশন : গুলিবিদ্ধদের রক্তাক্ত মসজিদ। দেশ সংযোগ

রবিবার (১৪ জুন) ভোর ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে দৌলতপুর থানাধীন ০৬ নম্বর ওয়ার্ডের বিএল কলেজ রোডস্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎ জামে মসজিদের ভেতরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট খবর

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

আগস্ট 4, 2026

​আহত ব্যক্তিরা হলেন— খুলনা মহানগরীর খালিশপুর থানার ০৭ নম্বর ওয়ার্ড উত্তর কাশিপুর এলাকার (ফরহাদ সাহেবের বাড়ির পাশে) মৃত জব্বারের ছেলে লোকমান হাকিম (৫৫) এবং একই এলাকার যমুনা রোডের মৃত আব্দুল খালেকের ছেলে আলম শেখ (৫৬)।

ক্যাপশন : হাসপাতালে গুলিবিদ্ধ লোকমান হাকিম। দেশ সংযোগ

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ওজোপাডিকো বিদ্যুৎ জামে মসজিদে অন্যান্য মুসল্লিদের সঙ্গে লোকমান হাকিম ও আলম শেখ ফজরের নামাজ আদায় করছিলেন। নামাজ চলাকালীন আকস্মিক কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে। তারা সরাসরি ওই দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় তারা মসজিদের মেঝেতেই লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা ও অন্য মুসল্লিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

অন্যদিকে, গুলিবিদ্ধ অপর মুসল্লি আলম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

​এদিকে, মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও মুসল্লিদের মাঝে চরম আতঙ্ক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পবিত্র উপাসনালয়ের ভেতরে এই ধরনের পরিকল্পিত হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

​এদিকে মসজিদে গুলির সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনার সঠিক কারণ এবং হামলাকারীদের পরিচয় উদঘাটনে জোর তৎপরতা শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

অপরদিকে দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ জানান, লোকমান হাকিম কাশিপুরে জ্বালানী তেল ব্যবসার সাথে জড়িত। ফজরের নামাজ পড়া অবস্থায় দুর্বৃত্তরা মসজিদে ঢুকে গুলি চালায়। এসময়ে লোকমান হাকিম ও আলম শেখ আহত হয়। লোকমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। গুলির ঘটনা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলে তিনি জানান। তবে লোকমানই বলতে পারে কেন তাকে গুলি করা হয়েছে।

 

Tags: আইন শৃংখলাা সংবাদ
Previous Post

জাবির বাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগে বহিষ্কার ১

Next Post

খুলনায় ক্যান্সারের জন্য আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহযোগীতা কামনা সিটি প্রশাসকের

Next Post
খুলনায় ক্যান্সারের জন্য আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহযোগীতা কামনা সিটি প্রশাসকের
রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

খুলনায় ক্যান্সারের জন্য আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহযোগীতা কামনা সিটি প্রশাসকের

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

সিপিবি খুলনা সদর থানা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সিপিবি খুলনা সদর থানা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

2 মাস ago
দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে  প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই
রবিবার খুলনা প্রেসক্লাব কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং সেন্টারের প্রোগ্রাম হেড অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু । দেশ সংযোগ

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে  প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

2 মাস ago

ফুলতলায় জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

3 মাস ago
Screenshot

গত এক বছরে খুলনায় এক শতাধিক মানুষ খুন হয়েছে, এখানে মাদকের সম্প্রসারণ ঘটেছে- কেসিসি প্রশাসক

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।