বুধবার, আগস্ট 26, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home আলোচিত

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 18, 2026
in আলোচিত, মহানগর জেলা ও উপজেলা
0
খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে ভবতোষ মৃধা নামে এক ঔষধ ব্যবসায়ীকে হত্যা করেছে চোর বেশী দুর্বৃত্তরা। দেশ সংযোগ

খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে ভবতোষ মৃধা নামে এক ঔষধ ব্যবসায়ীকে হত্যা করেছে চোর বেশী দুর্বৃত্তরা। দেশ সংযোগ

0
SHARES
2
VIEWS

১৮ মে ’২৬ খ্রি. সোমবার

দেশ প্র্র্রতিবেদক, কয়রা (খুলনা) :

খুলনার কয়রা উপজেলায় ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটে রবিবার  দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে। নিহত ভবতোষ মৃধা স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসি’র স্বত্বাধিকারী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রাতের আঁধারে ঘরের বেড়ার নিচের মাটি সরিয়ে সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। টের পেয়ে ঘরের লোকজন জেগে উঠলে তারা ভবতোষ মৃধাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।এ সময় স্বামীকে বাঁচাতে নিহতের স্ত্রী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুই-তিন দিন আগেও চোরেরা আমাদের বাড়িতে এসেছিল। গতরাতেও লোক ঢোকে বুঝতে পারি, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামীকে কোপাতে শুরু করে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, “আনুমানিক রাত ৩টা ৩০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে উল্লেক করে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তিনি আরও জানান, ঘটনার পেছনে অন্য কোনো শত্রুতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Tags: আইন শৃংখলা
Previous Post

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত

Next Post

খুলনার সেনহাটিতে ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা

Next Post
খুলনার সেনহাটিতে ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা। দেশ সংযোগ

খুলনার সেনহাটিতে ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

সাংবাদিক হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা
শনিবার খুলনা প্রেস ক্লাবে একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ২২তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল -- দেশ সংযোগ

সাংবাদিক হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা

2 মাস ago
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ

2 মাস ago
নারায়ণগঞ্জে সালিস চলাকালে হামলা বিএনপি নেতাকে কুপিয়ে জখম
নারায়নগঞ্জে সালিস চলাকালে প্রতিপক্ষের হামলা। তার প্রতীকি ছবি। দেশ সংযোগ

নারায়ণগঞ্জে সালিস চলাকালে হামলা বিএনপি নেতাকে কুপিয়ে জখম

3 মাস ago
প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। ছবি সংগৃহিত, দেশ সংযোগ

প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।