বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home অর্থনীতি

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 18, 2026
in অর্থনীতি
0
১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত
১ জুলাই থেকে কর্মচারীরা পাচ্ছে নতুন পে স্কেল, সকল প্রস্তুতি সম্পন্ন সরকারের। দেশ সংযোগ

১ জুলাই থেকে কর্মচারীরা পাচ্ছে নতুন পে স্কেল, সকল প্রস্তুতি সম্পন্ন সরকারের। দেশ সংযোগ

0
SHARES
1
VIEWS
সর্বনিম্ন মূল বেতন ৮২৫০ থেকে ২০ হাজার এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার থেকে ১লাখ ৬০ হাজার টাকা

১৮ মে ’২৬ খ্রি. সোমবার

সিনিয়র প্রতিবেদক :

সরকারী চাকুরীজীবীদের জন্য বহুল প্রতিক্ষীত নবম জাতীয় পে-স্কেল এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকেই নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। তবে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ ও মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনায় নিয়ে নতুন এই পে-স্কেল একসঙ্গে নয়, তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এ বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এই কাঠামো অনুমোদিত হলে গ্রেডভেদে কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯ দশমিক ৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এ কারণে প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। এর জন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট খবর

মুরগীর ফিড কারখানা নয়; ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালু করতে হবে – মানববন্ধনে বক্তরা
শুক্রবার (৭ আগষ্ট) বিকেল ৫ টায় ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে ফিড কারখানা চালু করার প্রতিবাদে এবং ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালুর দাবিতে মানববন্ধন। -- দেশ সংযোগ

মুরগীর ফিড কারখানা নয়; ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালু করতে হবে – মানববন্ধনে বক্তরা

আগস্ট 7, 2026
মুরগীর ফিড কারখানা নয়; ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালু করতে হবে – মানববন্ধনে বক্তরা
শুক্রবার (৭ আগষ্ট) বিকেল ৫ টায় ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে ফিড কারখানা চালু করার প্রতিবাদে এবং ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালুর দাবিতে মানববন্ধন। -- দেশ সংযোগ

মুরগীর ফিড কারখানা নয়; ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালু করতে হবে – মানববন্ধনে বক্তরা

আগস্ট 7, 2026

গত বুধ (১৩ মে) ও বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বাজেটসংক্রান্ত উচ্চপর্যায়ের ধারাবাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। টানা দুদিনের ওই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেলের রূপরেখা, খাতভিত্তিক বরাদ্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আহরণের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সব দিক পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নতুন বেতন কাঠামো চালুর বিষয়ে চূড়ান্ত সম্মতি দেন।

অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ফলে জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোতে বেতন পাবেন, এ নিয়ে এখন আর কোনো সংশয় নেই।’

ওই কর্মকর্তা আরও জানান, অর্থমন্ত্রীর আসন্ন বাজেট বক্তৃতার খসড়ায় ধাপে ধাপে বাস্তবায়নের পুরো কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলের প্রস্তাব পুরোপুরি কার্যকর করতে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এই ব্যয়ের চাপ সামলাতেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামোর অধীনে কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে মূল বেতনের বাকি ৫০ শতাংশ বাস্তবায়ন করা হবে। তৃতীয় ধাপে মূল বেতনের সঙ্গে আনুষঙ্গিক ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয় করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, তিন বছরে ধাপে ধাপে বাস্তবায়নের ফলে দেশের সামগ্রিক বাজারে মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ পড়বে না এবং সরকারের নগদ অর্থায়ন ব্যবস্থাপনাও সহজ হবে।

এর আগে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

বর্তমানে দেশের প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর বেতন-ভাতা বাবদ সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

বেসামরিক প্রশাসন, জুডিসিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ তৈরির জন্য সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

কমিশন ও কমিটির খসড়া সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরির গ্রেড আগের মতোই ২০টি বহাল থাকছে। তবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এই কাঠামো অনুমোদিত হলে গ্রেডভেদে কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯ দশমিক ৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: জাতীয় বেতন স্কেল সংবাদ
Previous Post

সাবেক চার ব্যাংক এমডি জেলে, আতঙ্কে অনেকেই

Next Post

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Next Post
খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে ভবতোষ মৃধা নামে এক ঔষধ ব্যবসায়ীকে হত্যা করেছে চোর বেশী দুর্বৃত্তরা। দেশ সংযোগ

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

দেশে বছরে প্রতি এক হাজার কিঃমিঃ সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে

4 মাস ago
শহীদের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে পরিণতি ভয়াবহ হবে — মাহফুজুর রহমান
বৃহস্পতিবার রাতে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে জিরো পয়েন্টে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তৃতা করেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। -- দেশ সংযোগ

শহীদের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে পরিণতি ভয়াবহ হবে — মাহফুজুর রহমান

1 মাস ago
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং সবার পাশে থাকার প্রত্যয়ে এই ঈদ সামগ্রী – রেঞ্জ কমাণ্ডার
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে খুলনা জেলার ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন রেঞ্জ কমাণ্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। দেশ সংযোগ

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং সবার পাশে থাকার প্রত্যয়ে এই ঈদ সামগ্রী – রেঞ্জ কমাণ্ডার

3 মাস ago
খুলনার কয়রায় চাঁদা না দেওয়ায় সড়কের পিচ খুঁড়ে নষ্ট করার অভিযোগ
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া-রোনবাগ সড়কের নির্মাণকাজে চাঁদা না দেওয়ায় সদ্য পিচঢালাই করা অংশ খুঁড়ে নষ্ট করছে -- দেশ সংযোগ

খুলনার কয়রায় চাঁদা না দেওয়ায় সড়কের পিচ খুঁড়ে নষ্ট করার অভিযোগ

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।