রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা কেন্দ্র উদ্বোধন

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 9, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা কেন্দ্র উদ্বোধন
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভূ-কেন্দ্রের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। -- দেশ সংযোগ

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভূ-কেন্দ্রের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ০৯ জুন ’২৬ খ্রি. মঙ্গলবার

দেশ প্রতিবেদক, চবি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম মহাসাগরীয় উপগ্রহ ভূ-কেন্দ্র (ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন) উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের তথ্য সরাসরি উপগ্রহ থেকে সংগ্রহ ও বিশ্লেষণের সক্ষমতা অর্জন করল বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভূ-কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমদ, বাংলাদেশে নিযুক্ত চীনের দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শেওপেং এবং চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির উপপরিচালক অধ্যাপক ড. ফু বিন। পরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা
শুক্রবার বেলা ১১টায় জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। -- দেশ সংযোগ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা

আগস্ট 7, 2026
খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শুক্রবার খুলনা সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের দিনব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প পরিচালক মু: বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী। -- দেশ সংযোগ

খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট 7, 2026

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এই প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেট ও অন্যান্য অবকাঠামোগত সুবিধা প্রদানে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। 

তিনি বলেন, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, মৎস্য আহরণ, নৌপরিবহন এবং উপকূলীয় উন্নয়নে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে জেলে, ট্রলার মালিক এবং সমুদ্রগামী জাহাজগুলো আবহাওয়া ও সমুদ্রসংক্রান্ত তথ্য ব্যবহার করে ঝুঁকি হ্রাস এবং কার্যক্রম পরিচালনায় অধিক সুবিধা পাবে।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। চীনের অর্থায়নে দেশে প্রথমবারের মতো স্থাপিত এই কেন্দ্রের মাধ্যমে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরাও উপকৃত হবেন। তারা সমুদ্র ও মৎস্যসম্পদবিষয়ক তাৎক্ষণিক তথ্য পাওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখানে উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। এর ফলে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

প্রকল্প-সংশ্লিষ্টরা জানান, প্রায় ৪২০ টেরাবাইট তথ্য সংরক্ষণ সক্ষমতাসম্পন্ন এই ভূ-কেন্দ্র বিশ্বের ১১টি উপগ্রহের সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস, নদীভাঙন, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা, বন উজাড় এবং পরিবেশ-সংক্রান্ত বিভিন্ন তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণ করা সম্ভব হবে।

তারা আরও জানান, বর্তমানে এসব তথ্য সংগ্রহে যেখানে ২০ থেকে ৩০ ঘণ্টা সময় লাগে, সেখানে নতুন ব্যবস্থার মাধ্যমে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তথ্য পাওয়া যাবে। ফলে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, গবেষণা এবং নীতিনির্ধারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। চবির সমুদ্র বিজ্ঞান বিভাগের সাথে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির (এসআইও) যৌথ উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্পটি। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পে চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি প্রায় ৫০ কোটি টাকার কারিগরি সহায়তা প্রদান করেছে। বাকি ২০ কোটি টাকা ব্যয় করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

Tags: বিশ্ববিদ্যালয় সংবাদ
Previous Post

বাগেরহাটে ৮ বছরের শিশু ধর্ষিত : ধর্ষক গ্রেফতার

Next Post

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়

Next Post
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দীর্ঘ ২১ বছর পরে অষ্ট্রেলিয়াকে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত-- দেশ সংযোগ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

আবারও ইরানে কঠোর হামলা করতে যাচ্ছি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- দেশ সংযোগ

আবারও ইরানে কঠোর হামলা করতে যাচ্ছি: ট্রাম্প

4 মাস ago

খুলনায় নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা

5 মাস ago
অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও পরিচালক
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। -- দেশ সংযোগ

অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও পরিচালক

4 মাস ago
সাবেক স্বাস্থ প্রতিমন্ত্রী একমি’র এমডি মিজানুর রহমান সিনহা’র ইন্তেকাল
সাবেক স্বাস্থ প্রতিমন্ত্রী, মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও একমি ল্যাব্রেটরিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা। দেশ সংযোগ

সাবেক স্বাস্থ প্রতিমন্ত্রী একমি’র এমডি মিজানুর রহমান সিনহা’র ইন্তেকাল

5 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।