মঙ্গলবার, জুন 23, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home রাজনীতি

জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 22, 2026
in রাজনীতি
0
জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র
0
SHARES
0
VIEWS

সংশ্লিষ্ট খবর

সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু
সোমবার সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। -- দেশ সংযোগ

সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু

জুন 22, 2026
প্রফেসর মোঃ রেজাউল ইসলামের বক্তব্য প্রসঙ্গে খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ব্যাখ্যা

প্রফেসর মোঃ রেজাউল ইসলামের বক্তব্য প্রসঙ্গে খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ব্যাখ্যা

জুন 22, 2026

প্রকাশ : ২২ জুন ’২৬ খ্রি. সোমবার

দেশ প্রতিবেদক ::

টানা ১৭ বছর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগনের ভোট ও ভাতের অধিকার আদায়ের জীবনবাজী রেখে আন্দোলন-সংগ্রাম করেছেন বিএনপি নেতাকর্মীরা। ফ্যাসিবাদ পতনের পর জনগনের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রকৃত মালিকানাস্বত্ব জনগনকেই ফেরত দিয়েছেন। অথচ, খুলনার সার্কিট হাউস ময়দানে গত ২০ জুন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং জাতীয় নাগরিক পাটি-এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী কর্তৃক বিএনপিকে জড়িয়ে দেওয়া কুরুচিপূর্ণ, অসত্য, বিভ্রান্তিকর ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য রেখেছেন। এধরণের অরাজনৈতিক বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে গতকাল সোমবার (২২ জুন) বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশে জামায়াত আমির ও মামুনুল হকের ‘বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখেনি ও জুলাই সনদের সাথে প্রতারণা করেছে’ এমন মিথ্যাচারের জবাবে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি কোনো আপসকামী বা গুপ্ত রাজনৈতিক দল নয়। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদের যাঁতাকলে পিষ্ট হয়ে বিএনপি’র হাজার হাজার নেতাকর্মী গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন। খুলনার মাটিতে দাঁড়িয়ে যারা আজ বড় বড় কথা বলছেন, তারা যখন ফ্যাসিবাদের সাথে গোপনে আঁতাত করে কিংবা নিজেদের গুটিয়ে রেখেছিলেন, তখনও বিএনপির লাখ লাখ নেতাকর্মী রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছেন। সুতরাং, বিএনপিকে নিয়ে কথা বলার আগে নিজেদের আজ্ঞাবহ ও আপসকামী অতীতের দিকে তাকানো উচিত।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ, খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি ও খুলনা জেলা পরিষদে সাময়িকভাবে রাজনৈতিক নেতাদের দায়িত্ব দেওয়াকে জামায়াতের সমাবেশে চরম কুরুচিপূর্ণ ভাষায় কটাক্ষ করে বক্তব্য দেয়াকে অত্যন্ত ঘৃণ্য মানসিকতার পরিচয়ক বলে আখ্যা দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতারা বলেন, যাদের কোনো রাজনৈতিক ভিত্তি ও জনগণের ম্যান্ডেট নেই, তারা লাইমলাইটে আসার জন্য বিএনপি’র মতো ঐতিহ্যবাহী দলের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। কেসিসি, জেলা পরিষদ ও কেডিএ-তে কোনো দলীয়করণ করা হয়নি, বরং ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে জনবান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে। যাদের ত্যাগের খাতা শূন্য, তাদের কাছ থেকে বিএনপি’র মতো ত্যাগী দলকে সফলতার সার্টিফিকেট নিতে হবে না।
খুলনা জেলা বিএনপি ১১দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে, দেশ এখন একটি অত্যন্ত স্পর্শকাতর সময় পার করছে। এই মুহূর্তে আধিপত্যবাদ ও স্বৈরাচারের অবশিষ্টাংশের বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তির মধ্যে ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন। এমন সময়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে কাঁদা ছোড়াছুড়ি এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন। অন্যথায়, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে যদি রাজনৈতিক মাঠ আবার উত্তপ্ত হয় এবং কোনো অগণতান্ত্রিক শক্তি এর সুফল লুফে নেয়, তবে তার সমস্ত দায়ভার জামায়াত ও ১১ দলীয় ঐক্যকেই নিতে হবে।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, অসিত কুমার সাহা ও এনামুল হক সজল প্রমুখ।।

Previous Post

সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চীফগণের সিম্পোজিয়ামে অংশগ্রহণ
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান,বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার চীফগণের সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। ছবি আইএসপিআর থেকে সংগৃহিত। দেশ সংযোগ

বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চীফগণের সিম্পোজিয়ামে অংশগ্রহণ

1 মাস ago
মহানগরীকে সবুজায়নের এ কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে- কেসিসি প্রশাসক

মহানগরীকে সবুজায়নের এ কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে- কেসিসি প্রশাসক

1 মাস ago
চীন সফরে ‘মুগ্ধ’ ট্রাম্প, গোলাপের বীজ উপহার পাঠাবেন শি
চীনের শীর্ষ নেতারা যেখানে বসবাস করেন, সেই জংনানহাই লিডারশিড কম্পাউন্ডে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। ছবি সংগৃহিত

চীন সফরে ‘মুগ্ধ’ ট্রাম্প, গোলাপের বীজ উপহার পাঠাবেন শি

1 মাস ago
প্রযুক্তি গ্রহণে উৎপাদন ব্যয় ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, দরকার সরকারি সহায়তা: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
শনিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের কাউন্সিল হলে আয়োজিত ‘সাসটেইনেবল টেক্সটাইল ওয়েট প্রসেসিং থ্রু ন্যানোটেকনোলজি: ইন্ডাস্ট্রিয়াল অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। দেশ সংযোগ

প্রযুক্তি গ্রহণে উৎপাদন ব্যয় ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, দরকার সরকারি সহায়তা: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ গ্রামীণ জনপদের সমস্যা জলাবদ্ধতার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পররাষ্ট্র নীতি পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রতিবাদ সমাবেশ ও মিছিল ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ স্মরণ সভা সড়ক দুর্ঘটনা সংবাদ ১১ দলীয় ঐক্যের জনসভা
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র
  • সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু
  • খুলনাকে নবায়নযোগ্য জ্বালানি-বান্ধব নগরী গড়ার দাবিতে কেসিসি প্রশাসককে স্মারকলিপি

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র

জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র

জুন 22, 2026
সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু
সোমবার সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। -- দেশ সংযোগ

সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু

জুন 22, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।