বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home জাতীয়

নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 16, 2026
in জাতীয়
0
নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ
মঙ্গলবার  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’ (বিওআরআই)-এর জন্য একটি আন্তর্জাতিক মানের ‘স্মল রিসার্চ ভেসেল’ এবং জাহাজটির মুরিং সহায়তার জন্য সেলফ-সাসটেইন্ড পন্টুনের কিল-লেয়িং করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের  মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। -- দেশ সংযোগ

মঙ্গলবার  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’ (বিওআরআই)-এর জন্য একটি আন্তর্জাতিক মানের ‘স্মল রিসার্চ ভেসেল’ এবং জাহাজটির মুরিং সহায়তার জন্য সেলফ-সাসটেইন্ড পন্টুনের কিল-লেয়িং করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের  মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। -- দেশ সংযোগ

0
SHARES
3
VIEWS

প্রকাশ : ১৬ জুন ‘২৬ খ্রি. মঙ্গলবার

দেশ প্রতিবেদক ::

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ‘খুলনা শিপইয়ার্ড লিমিটে’-এ মঙ্গলবার  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’ (বিওআরআই)-এর জন্য একটি আন্তর্জাতিক মানের ‘স্মল রিসার্চ ভেসেল’ এবং জাহাজটির মুরিং সহায়তার জন্য সেলফ-সাসটেইন্ড পন্টুনের কিল-লেয়িং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের  মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিওআরআই, বাংলাদেশ নৌবাহিনী এবং খুলনা শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাপশন : মঙ্গলবার  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’ (বিওআরআই)-এর জন্য একটি আন্তর্জাতিক মানের ‘স্মল রিসার্চ ভেসেল’ এবং জাহাজটির মুরিং সহায়তার জন্য সেলফ-সাসটেইন্ড পন্টুনের কিল-লেয়িং করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের  মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। — দেশ সংযোগ

সংশ্লিষ্ট খবর

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দা ইসলাম অমিত। --দেশ সংযোগ

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

জুলাই 24, 2026

গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) ও বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই) এর মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতির (DPM) আওতায় একটি নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ১টি স্মল রিসার্চ ভেসেল ফর স্যাম্পল কালেকশন, ১টি সেলফ সাসটেইন্ড পন্টুন, ০২টি হাইস্পিড কেবিন বোট এবং ২৫০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট জেটি ও গ্যাংওয়ে নির্মাণ করবে খুশিলি। কিল লেয়িং অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। যুক্তরাজ্যের বিখ্যাত ডিজাইন প্রতিষ্ঠান Keel Marine Ltd-এর কারিগরি সহায়তায় এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী ক্লাসিফিকেশন সোসাইটি Bureau Veritas (BV)-এর তত্ত্বাবধানে এ গবেষণা জাহাজটি নির্মিত হবে। ৩২ মিটার দৈর্ঘ্য, ০৮ মিটার প্রস্থ এবং ০৪ মিটার গভীরতা বিশিষ্ট এ জাহাজটি ঘণ্টায় ১৪ মাইল গতিতে চলাচল করতে সক্ষম। ২৫০ টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতাসম্পন্ন এ প্ল্যাটফর্মটিতে Multi Beam Echo Sounder (MBES) ও Single Beam Echo Sounder (SBES) সংযোজিত থাকবে, যা সমুদ্রের গভীরতা নিরূপণ, সমুদ্রতলের মানচিত্রায়ণ এবং বিভিন্ন বৈজ্ঞানিক জরিপ কার্যক্রমে ব্যবহৃত হবে। এছড়াও, জাহাজটিতে সংযোজিত Vibro Corer, Box Corer ও Acoustic Doppler Current Profiler (ADCP) সমুদ্রতলের মাটির নমুনা সংগ্রহ এবং সমুদ্রস্রোত পরিমাপে কার্যকর ভূমিকা পালন করবে। বায়োলজিক্যাল, কেমিক্যাল এবং এনভায়রনমেন্টাল ওশানোগ্রাফি গবেষণার জন্য ল্যাব সুবিধা এবং বিভিন্ন Scientific Survey ও Research Equipment’s সংযুক্ত থাকবে বিধায় সমুদ্র গবেষণা ও হাইড্রোগ্রাফিক কার্যক্রম আরও বেগবান হবে। আগামী ২০২৮ সালের মধ্যে জাহাজটির নির্মাণ কার্যক্রম সম্পন্ন হবে।

খুশিলি এর নিজস্ব ডিজাইন ও ইনল্যান্ড শিপিং বিধিমালা অনুযায়ী ৩৬ মিটার দৈর্ঘ্য, ১০ মিটার প্রস্থ এবং ২.৪০ মিটার গভীরতার একটি সেলফ সাসটেইন্ড পন্টুন নির্মাণ করা হবে। ৩৯০ টন ডিসপ্লেসমেন্ট বিশিষ্ট পন্টুনটি রিসার্চ ভেসেল ও স্পিডবোটের মুরিং, জ্বালানি ও খাবার পানি সরবরাহ এবং গবেষক দল ও কর্মীদের সার্বিক আবাসন ও লজিস্টিক সহায়তার কেন্দ্র হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড ১৯৯৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়। নৌবাহিনীর পরিচালনায় দেশের বৃহত্তম ও অন্যতম প্রাচীন রাষ্ট্রায়ত্ত এ শিপইয়ার্ডটি দক্ষ প্রকৌশলী ও অভিজ্ঞ জনবলের সমন্বয়ে ইতোমধ্যে ৮০০টিরও বেশি নতুন জাহাজ নির্মাণ এবং আড়াই হাজারের অধিক জাহাজ মেরামত করেছে। যুদ্ধজাহাজ, পেট্রোল ভেসেল, ড্রেজার, সার্ভে ভেসেল, ফেরি ও বিভিন্ন ধরনের বাণিজ্যিক জলযান নির্মাণে শিপইয়ার্ডটির রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। আন্তর্জাতিক ডিজাইন ও শ্রেণিবিন্যাস মান বজায় রেখে সম্পূর্ণ দেশীয় সক্ষমতায় এ ধরনের অত্যাধুনিক গবেষণা জাহাজ নির্মাণ বাংলাদেশের নৌ-শিল্পের প্রকৌশল দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত। এ প্রকল্পের সফল বাস্তবায়ন সমুদ্র অর্থনীতি ও দেশের সামুদ্রিক গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যায়।

Previous Post

বর্তমান সরকার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করব -বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

Next Post

মোংলার পশুর নদীর পাড়ে ম্যানগ্রোভ বনায়ন সুরক্ষায় সাইকেল র‌্যালি

Next Post
মোংলার পশুর নদীর পাড়ে ম্যানগ্রোভ বনায়ন সুরক্ষায় সাইকেল র‌্যালি

মোংলার পশুর নদীর পাড়ে ম্যানগ্রোভ বনায়ন সুরক্ষায় সাইকেল র‌্যালি

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

চেয়ারম্যান অপসারণের দাবিতে মোংলায় ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন, কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি
চেয়ারম্যান অপসারণের দাবিতে মোংলায় ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন, কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি। দেশ সংযোগ

চেয়ারম্যান অপসারণের দাবিতে মোংলায় ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন, কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

2 মাস ago
Ukrainian service member Anatolii installs a warhead into an AS3 interceptor unmanned aerial vehicle, a part of a modular American-made, AI-powered counter-drone system MEROPS, during a training in an undisclosed location, amid Russia's attack on Ukraine, April 10, 2026. REUTERS/Valentyn Ogirenko

ইউক্রেন ইস্যুতে ইউরোপকে রাশিয়ার সতর্কবার্তা

4 মাস ago
শিখন প্রক্রিয়াকে আনন্দময় করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

শিখন প্রক্রিয়াকে আনন্দময় করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

2 মাস ago
প্রধানমন্ত্রী প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে চান : এ্যাড. মনা
বুধবার (০৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রূপসা উপজেলা পরিষদের মিলনায়তনে ‘রূপসা উপজেলার জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টারপ্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেডিএ চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

প্রধানমন্ত্রী প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে চান : এ্যাড. মনা

4 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।