বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home রাজনীতি

জামায়াতের বক্তব্য মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও দূরভিসন্ধিমূলক – খুলনা নগর বিএনপি

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 20, 2026
in রাজনীতি
0
জামায়াতের বক্তব্য মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও দূরভিসন্ধিমূলক – খুলনা নগর বিএনপি
0
SHARES
0
VIEWS

সংশ্লিষ্ট খবর

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দা ইসলাম অমিত। --দেশ সংযোগ

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

জুলাই 24, 2026
২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়, এ ঘটনা বিএনপি’র জন্য কালো অধ্যায় রচিত হলো….হাসনাত আব্দুল্লাহ এমপি

২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়, এ ঘটনা বিএনপি’র জন্য কালো অধ্যায় রচিত হলো….হাসনাত আব্দুল্লাহ এমপি

জুলাই 23, 2026

প্রকাশ : ১৯ জুন ’২৬ খ্রি. শুক্রবার

দেশ প্রতিবেদক ::

খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কর্তৃক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার প্রশাসন ও বিএনপির স্লোগান নিয়ে দেওয়া আপত্তিকর বক্তব্যের সমূচিত ও তীব্র জবাব দিয়েছে খুলনা মহানগর বিএনপি। জামায়াত নেতার বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক দূরভিসন্ধিমূলক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
শুক্রবার (১৯ জুন) প্রদত্ত যৌথ বিবৃতিতে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন জামায়াতের অতীত ও সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে এক বিস্ফোরক ও শক্ত বক্তব্য প্রদান করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার সস্তা রাজনৈতিক হাততালি পাওয়ার জন্য অত্যন্ত কুরুচিপূর্ণভাবে বিএনপির স্লোগান পরিবর্তনের ধৃষ্টতা দেখিয়েছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- ‘সবার আগে বাংলাদেশ’ কেবল একটি স্লোগান নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের জাতীয়তাবাদী চেতনা এবং আমাদের অস্তিত্বের প্রতীক। এই স্লোগান পরিবর্তনের উপদেশ দেওয়া জামায়াতের মতো দলের মুখে মানায় না। যারা সবসময় নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থকে দেশের চেয়ে বড় করে দেখেছে, তাদের কাছ থেকে জাতীয়তাবাদী শক্তিকে রাজনীতির পাঠ নিতে হবে না। দীর্ঘ স্বৈরাচারী শাসনের পর যখন দেশ এক নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরণের বিভ্রান্তিকর বক্তব্য জনগণের ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা মাত্র। জামায়াতকে কাঠগড়ায় তুলে বিএনপি নেতারা সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, টাকার বিনিময়ে কারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দীর্ঘ সময় আত্মীয়ের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন? অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কারা দখলে নিয়েছিলেন? ব্যাংক-বীমা-হাসপাতাল কারা দখল করেছিল? আইন নিজের হাতে তুলে নিয়ে পুনরুদ্ধারের নামে অন্তর্বর্তী সরকারের আমলে ‘ছায়া সরকার’ হিসেবে কারা দেশ পরিচালনা করেছে, তাহা দেশের মানুষ ভুলে যায়নি। এমনকি পুলিশ প্রশাসনকে কারা পোস্টিং দিয়েছেন, সব তথ্যই আজ দেশের মানুষের জানা।” নেতৃবৃন্দ আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদের অবর্ণনীয় নির্যাতন, মামলা-হামলা মাথায় নিয়ে ফেরারি জীবনযাপন করলেও বিএনপির একটি কর্মীও দল ছেড়ে যায়নি বা আদর্শ বিসর্জন দেয়নি। অন্য কোনো দলের মধ্যে ‘গুপ্ত’ হিসেবে তারা আশ্রয় নেয়নি। যারা নিজেদের আদর্শ বিসর্জন দিয়ে অন্য দলের ভেতর ঢ়ুকে নিরাপদে ছিলেন, তাদের মুখে আজ বড় বড় কথা মানায় না। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও কেডিএ’তে প্রশাসক বসিয়ে বিএনপির ‘দলীয়করণ’ করার যে অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল করেছেন, তাকে ‘শতাব্দীর সেরা কৌতুক’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, নির্বাচিত বর্তমান জনবান্ধব সরকারের মেয়াদ মাত্র চার মাস হলো। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করেছে। এই ক্রান্তিকালে রাষ্ট্রের শৃঙ্খলা ফেরাতে এবং জনস্বার্থে স্থানীয় সরকার বিভাগ আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখানে বিএনপির একক কোনো সিদ্ধান্ত বা দলীয়করণের সুযোগ নেই। অথচ জামায়াত নেতা অতীতের স্বৈরাচারী আমলের দলীয়করণের সাথে এর তুলনা করে মূলত বর্তমান জনবান্ধব প্রক্রিয়ার ওপরই আঘাত হানার চেষ্টা করছেন। খুলনা মহানগর বিএনপির শীর্ষ দুই নেতা বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রেখে বিএনপি সর্বদা সহনশীল ও দায়িত্বশীল রাজনীতি করে আসছে। জামায়াতে ইসলামীকে এই ধরণের উসকানিমূলক, একতরফা ও আক্রমণাত্মক বক্তব্য থেকে অবিলম্বে বিরত থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, নিজেদের সস্তা রাজনৈতিক ফায়দা লুটতে দয়া করে দেশের ৭০ ভাগ মানুষের দোহাই দিয়ে মিথ্যাচার করবেন না। খুলনার শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে ও রাজনৈতিকভাবে কড়া জবাব দিতে খুলনা মহানগর বিএনপি সদা প্রস্তুত রয়েছে।

Previous Post

মোল্লাহাটে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Next Post

মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে জনগোষ্ঠীর বিকল্প নেই – সিপিবি

Next Post
মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে জনগোষ্ঠীর বিকল্প নেই – সিপিবি

মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে জনগোষ্ঠীর বিকল্প নেই - সিপিবি

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

জাপান বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা জোরদারে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে ৫০ বিলিয়ন জাপানি ইয়েনের একটি ঋণচুক্তি সই হয়েছে।

জাপান বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে

3 মাস ago
কুয়েটে শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা

কুয়েটে শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা

2 মাস ago
কেসিসি’র পরিচালনা কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত
সোমবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের ১৩তম পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখছেন, সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

কেসিসি’র পরিচালনা কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত

1 মাস ago
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। ছবি পিআইডি থেকে সংগৃহিত। দেশ সংযোগ

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।