সোমবার, জুন 1, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home রাজনীতি

জিয়াউর রহমান বাংলাদেশের জনমানুষের কাছে আস্থার প্রতীক : কেসিসি প্রশাসক

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 30, 2026
in রাজনীতি
0
জিয়াউর রহমান বাংলাদেশের জনমানুষের কাছে আস্থার প্রতীক : কেসিসি প্রশাসক
শনিবার সকালে কেসিসি’র কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে নগরভবনে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দেশ সংযোগ

শনিবার সকালে কেসিসি’র কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে নগরভবনে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রকাশ : ৩০ মে ‘২৬খ্রি. শনিবারে

দেশ প্রতিবেদক :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এঁর ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার সকালে নগর ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়। কেসিসি’র কর্মকর্তা-কর্মচারী কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের জনমানুষের কাছে আস্থার প্রতীক। দেশের রাজনীতিতে তিনি এমন একটি অবস্থান তৈরী করে গেছেন যা তাকে যুগ যুগ ধরে দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে রাখবে এবং কল্যাণমুখী রাজনীতিতে অনুপ্রাণিত করবে। জীবদ্দশায় তিনি দেখিয়ে গেছেন মানুষের কল্যাণে কিভাবে রাজনীতি করতে হয় এবং সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে হয়। তার এ সকল গুণাবলি ধারণ করে রাজনীতি করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। জিয়াউর রহমানের খুলনায় আগমনের স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবীদের হাতে রাজনীতি তুলে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাদের বড় সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনমানুষের কল্যাণে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করছেন। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রীর এই অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার প্রদানের প্রশসংসা করে তিনি বলেন, তাঁর উপহারে অনুপ্রাণিত হয়ে ঈদ-উল-আজহা পরবর্তী বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতাকর্মীগণ প্রশংসনীয় ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনীর ওপর আলোচনা করেন খুলনা সিটি কর্পোরেশন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান এবং বিশেষ আলোচক হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান।

সংশ্লিষ্ট খবর

বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্ত্তজার ইন্তেকাল : রাষ্ট্রীয় মযাদায় দাফন
শনিবার বাদ আসর শহীদ হাদিস পার্কে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহসভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্ত্তজা’র জানাযা অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্ত্তজার ইন্তেকাল : রাষ্ট্রীয় মযাদায় দাফন

মে 31, 2026
‘কিচেন কেবিনেট’ ছিল, কিন্তু আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইউনূস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশ সংযোগ

‘কিচেন কেবিনেট’ ছিল, কিন্তু আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

মে 26, 2026

বক্তারা বলেন, রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান ১৯৭৭ সালের এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, যুগান্তকারী অর্থনৈতিক সংস্কার ও কৃষি বিপ্লব এবং নিজস্ব বৈদেশিক নীতি গ্রহণের মাধ্যমে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যান। এছাড়া তিনি সংবিধান সংশোধন করে ধর্মনিরপেতা ও সমাজতন্ত্রের জায়গায় ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ অন্তর্ভুক্তকরণ, দণি এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ল্েয একটি আঞ্চলিক জোট ‘সার্ক’ গঠন, খাদ্যের উৎপাদন বাড়াতে খাল খনন কর্মসূচি গ্রহণের পাশাপাশি সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং উচ্চফলনশীল ধানের বীজ ও সারের ব্যবহার জনপ্রিয় করে অর্থনৈতিক ও কৃষি বিপ্লবের সূচনা করেন। বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশকে স্বাবলম্বী করার ল্েয ‘স্বনির্ভর গ্রাম সরকার’ ও ‘গ্রাম প্রতিরা বাহিনী’ গঠন, রফতানিমুখী অর্থনীতিকে জোরদার করতে ব্যক্তিখাতে শিল্প স্থাপনে প্রণোদনা প্রদান এবং অনেক রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারি খাতে প্রদান, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ়করণ, বিশ্বের বিভিন্ন পরাশক্তির বলয় থেকে বেরিয়ে বাংলাদেশের জন্য একটি স্বাধীন ও নিরপে পররাষ্ট্রনীতি গ্রহণ, নারীদের মতায়ন এবং বাধ্যতামূলক প্রাথমিক শিার ওপর বিশেষ গুরুত্বারোপ করায় বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রোপটে এক গভীর ও স্থায়ী প্রভাব ফেলে গেছেন যা তাঁকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফশ্রুতিতে তার গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বল্প সময়ে দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে জনমানুষের মনে স্থান করে নিয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

কেসিসি’র সচিব মো: রেজা রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি আব্দুল হক প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ এবং দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাশেমী। কেসিসি’র সাবেক কাউন্সিলর মো: মাহবুব কায়সার, মো: শমসের আলী মিন্টু, এইচ এম আবু সালেক, মো: গিয়াস উদ্দিন বনি, মাজেদা খাতুন, বিএনপি নেতা মীর কায়ছেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, এ্যাড. গোলাম মওলা, নিজাম উর রহমান বাবলু, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, শফিকুল ইসলাম শফি, শফিকুল ইসলাম শুকুরসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Tags: শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ
Previous Post

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

Next Post

খুলনায় দুই শিশুসহ ত্রিপল মার্ডার : আটক ১

Next Post
খুলনায় দুই শিশুসহ ত্রিপল মার্ডার : আটক ১
খুলনায় ত্রিপল মার্ডারের ৪ বছরের শিশু সন্তান মোস্তাকিমকে হত্যা করে ওয়ারড্রয়ারে রাখে হত্যাকারী। দেশ সংযোগ

খুলনায় দুই শিশুসহ ত্রিপল মার্ডার : আটক ১

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে : খুবি উপাচার্য

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে : খুবি উপাচার্য

4 সপ্তাহ ago

রাজ্যে পালাবদল হতে না হতেই নতুন সচিব পেলেন রাজ্যপাল!

4 সপ্তাহ ago

খুলনায় সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধ বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ

3 সপ্তাহ ago
এলপিজি গ্যাসের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ

এলপিজি গ্যাসের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ

3 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

আইন আদালত আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সম্মেলন সংবাদ ইরান বিশ্বকাপ ঈদ জামাত সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কুয়েট সংবাদ চিকিৎসা ও শিক্ষা জঙ্গী সংগঠনের সংবাদ জাতীয় অর্থনীতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ দুর্ঘটনার সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নিরাপদ যাত্রা চাই সংবাদ নৌ দুর্ঘটনার সংবাদ পাটকল শ্রমিক আন্দোলন পাট ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন ফায়ার সার্ভিস দিবস ফিচার ফিচার লেখা বাংলাদেশ বিমান বাহিনীর সংবাদ বিএসটিআই দিবস সংবাদ বিশ্বকাপ ফুটবল সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ মাদক সংক্রান্ত সংবাদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গন সংবাদ শিক্ষার্থীর কৃতিত্ব সংবাদ শোক সংবাদ শ্রমিক আন্দোলন সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • হজ পালন শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি
  • ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ : আহত অর্ধশতাধিক
  • বাস-অটোরিকশা সংঘর্ষ : মা মেয়েসহ নিহত ৩, বাবা হাসপাতালে

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

হজ পালন শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি
হজ্ব শেষে দেশে ফিরছেন হাজীরা। দেশ সংযোগ

হজ পালন শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি

মে 31, 2026
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ : আহত অর্ধশতাধিক
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে। দেশ সংযোগ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ : আহত অর্ধশতাধিক

মে 31, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।