বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

দোকান দখল বিরোধে ডাকাতি মামলা, নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 26, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
দোকান দখল বিরোধে ডাকাতি মামলা, নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ২৬ জুন ২৬ খ্রি. শুক্রবার

দেশ প্রতিবেদক, মোল্লাহাট (বাগেরহাট) ::

বাগেরহাটের চিতলমারীতে দোকানঘর দখলকে কেন্দ্র করে এক অসহায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ধারায় মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দোকান দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। তবে মামলার বাদী দাবি করেছেন, তিনি নিজের ক্রয়কৃত দোকানের দখল সংক্রান্ত বিরোধের কারণে আদালতের আশ্রয় নিয়েছেন।

উপজেলার হিজলা গ্রামের হিজলা বাজার এলাকার বাসিন্দা মৃত মো. নুরুল ইসলাম খানের স্ত্রী সালমা বেগম অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর তিনি দুই যমজ শিশু সন্তান হাসান ও হোসাইন এবং দুই মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবারের দখলে থাকা বসতভিটার পাশের দোকানঘর দখলের চেষ্টা করছেন একই এলাকার কাজী আইনুল হক।

সালমা বেগম জানান, হিজলা মৌজার বিআরএস খতিয়ান নং-৬৫০ এর ২৮২৫ দাগের ২২ শতক জমি তার শ্বশুর আব্দুল হাই খানের নামে রেকর্ডভুক্ত। ওই জমির সড়ক সংলগ্ন অংশে তাদের কয়েকটি দোকানঘর রয়েছে। স্বামীর মৃত্যুর পর তিনি এসব দোকান থেকে আয় করে সন্তানদের পড়াশোনার খরচ চালিয়ে আসছেন।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

তিনি অভিযোগ করেন, স্থানীয় কাজী আইনুল হক ওই দোকানগুলোর দখল নিতে চেষ্টা করছেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

মামলায় সালমা বেগম, তার যমজ দুই শিশু সন্তান হাসান ও হোসাইন, দুই মেয়ে ফাতেমাতুজ্জোহরা বৃষ্টি ও ঋতু আক্তারসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

সালমা বেগম বলেন, “আমাদের নিজেদের দোকানেই ডাকাতির অভিযোগ আনা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। মিথ্যা মামলা দিয়ে একটি অসহায় পরিবারকে যেন হয়রানি করা না হয়।”

তার দুই মেয়ে ফাতেমাতুজ্জোহরা বৃষ্টি ও ঋতু আক্তার জানান, মামলায় তাদের নাম থাকায় তারা সামাজিকভাবে বিব্রত এবং আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ বিষয়ে মামলার বাদী কাজী আইনুল হক মুঠোফোনে বলেন, তিনি তার ক্রয়কৃত দোকানের দখল নেওয়ার চেষ্টা করে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছেন। সমাধান না হওয়ায় আদালতে মামলা করেছেন। তবে মামলায় শিশু ও নারীদের আসামি করা এবং ডাকাতির অভিযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মামলার বিষয়টি আমি ভালো বুঝি না, আইনজীবীর পরামর্শ অনুযায়ী মামলা করা হয়েছে।”

এ বিষয়ে চিতলমারী থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই এএসএম শাকিল নিয়াজ বলেন, “ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।”

দোকানঘর দখল বিরোধ ও এ মামলা ঘিরে এলাকায় আলোচনা চলছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

Previous Post

এই প্রথম মোংলা নদীতে ২৪ ঘন্টা ২টি ফেরি চলাচল শুরু

Next Post

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Next Post
ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী -- দেশ সংযোগ

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

3 মাস ago

কুয়েটে আইকিউএসি’র উদ্যোগে দিনব্যাপী ফায়ার সেফটি প্রশিক্ষণ

4 মাস ago
বাগেরহাটের ফকিরহাট উপাজেলায় আর্সেনিকযুক্ত পানিই ভরসা
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থানে টিউবওয়ে আসে। দেশ সংযোগ।

বাগেরহাটের ফকিরহাট উপাজেলায় আর্সেনিকযুক্ত পানিই ভরসা

3 মাস ago

গৌরাঙ্গনন্দীকে ১৪ লাখ ৩৭ হাজার ৮৩৫ টাকা পরিশোধের জন্য কালের কন্ঠকে আদালতের নির্দেশ

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।