সোমবার, জুলাই 13, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 29, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু
বুধবার রাত সাড়ে ৮টায় নরসিংদী রেলস্টেশনে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা-সহ দুই বছরের শিশু নিহত হয়। নিহত পরিবারের আহাজারি। দেশ সংযোগ

বুধবার রাত সাড়ে ৮টায় নরসিংদী রেলস্টেশনে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা-সহ দুই বছরের শিশু নিহত হয়। নিহত পরিবারের আহাজারি। দেশ সংযোগ

0
SHARES
1
VIEWS

প্রকাশ : ২৮ মে ’২৬ খ্রি. বৃহস্পতিবার

দেশ প্রতিবেদক :

নরসিংদী রেলস্টেশনে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই বছর বয়সী ছেলেসহ এক নারী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে স্টেশনের ২ নম্বর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। সেখানে ওই নারীর স্বামী ও মেয়েও ছিল। পুরো পরিবার ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরছিল।

নিহত ব্যক্তিরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর গ্রামের সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম (২৭) এবং ছেলে হাছেন মিয়া (২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী রেলস্টেশনে আসেন সুজন মিয়ার পরিবার। রেললাইন পার হয়ে হাজেরা টাওয়ারের সামনে থেকে বাড়ির উদ্দেশে অটোরিকশায় উঠার কথা ছিল তাদের। স্টেশনে এসে তারা দেখেন, ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন দীর্ঘক্ষণ ধরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে থেমে আছে। অন্য অনেকের মতো তারাও মহানগরের একটি বগির দরজা দিয়ে উঠে অন্য দরজা দিয়ে নামেন। কোলে হাছেনকে নিয়ে প্রথমে নামেন সাথী বেগম। ৫ বছর বয়সী মেয়ের হাত ধরে বাবা সুজন মিয়া ছিলেন পেছনে পেছনে। ওই সময় আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় কোলে থাকা হাছেনসহ সাথী বেগম ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান।

সংশ্লিষ্ট খবর

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

জুলাই 13, 2026
কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 13, 2026

দ্রুত স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেন সুজন মিয়া। হাসপাতালে নেওয়ার পথেই হাছেন ও সাথীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্ত্রী-ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙে পড়েন সুজন মিয়া। তিনি বলেন, ‘চোখের সামনেই আমার অবুঝ শিশুসন্তান আর স্ত্রীকে হারালাম। ডাইরেক্ট ট্রেন আসতে দেখে চিৎকার করছিলাম, আটকানোরও চেষ্টা করেছি, কিন্তু কিছুই করতে পারিনি।’

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা মহানগর এক্সপ্রেসের একটি বগির দরজা দিয়ে ওঠানামা করতে গিয়ে কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

 

Tags: দুর্ঘটনার সংবাদ
Previous Post

ইরান মেক্সিকোতে ঘুমাবে: খেলবে যুক্তরাষ্ট্রে

Next Post

ভাঙ্গায় দুই মোটরসাইকেল সংঘর্ষে বিজিবি’র সাবেক সদস্য নিহত

Next Post
ভাঙ্গায় দুই মোটরসাইকেল সংঘর্ষে বিজিবি’র সাবেক সদস্য নিহত
বৃহস্পতিবার রাতে মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে নিহত ১। ছবি সংগৃহিত। দেশ সংযোগ

ভাঙ্গায় দুই মোটরসাইকেল সংঘর্ষে বিজিবি’র সাবেক সদস্য নিহত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

গাড়ি ছাড়ার পূর্বে প্রতিটি গাড়িতে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে – কেসিসি প্রশাসক
রবিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

গাড়ি ছাড়ার পূর্বে প্রতিটি গাড়িতে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে – কেসিসি প্রশাসক

4 সপ্তাহ ago
বিএফইউজে ও এমইউজের সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকদ্বয়ের সুস্থতা কামনা

বিএফইউজে ও এমইউজের সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকদ্বয়ের সুস্থতা কামনা

4 সপ্তাহ ago

শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে

1 মাস ago

শান্তি রাখুন, ওরা যা করেছে আপনারা সেসব করবেন না: বিজেপি কর্মীদের প্রতি শুভেন্দু অধিকারীর

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ ক্রীড়াঙ্গন জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড
  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

জুলাই 13, 2026
কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 13, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।