বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

পরিবেশের সুরক্ষায় দায়িত্বশীল না হলে নানা ধরণের ক্ষতির সম্মুখীন হতে হবে—কেসিসি প্রশাসক

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 5, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
পরিবেশের সুরক্ষায় দায়িত্বশীল না হলে নানা ধরণের ক্ষতির সম্মুখীন হতে হবে—কেসিসি প্রশাসক
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ০৫ জুন ’২৬ খ্রি. শুক্রবার

দেশ প্রতিবেদক :

পরিবেশের সুরক্ষায় এখনি দায়িত্বশীল না হলে আমাদের নানা ধরণের ক্ষতির সম্মুখীন হতে হবে। বৈশ্বিক উষ্ণতায় ইতোমধ্যে এ অঞ্চলের বৃক্ষরাজি ও প্রাণিকূল ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। এ প্রতিকূল পরিবেশ মোকাবেলায় আমাদের এখনি সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শুক্রবার বিকেলে নগরীর শহিদ হাদিস পার্কে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে পূর্ণিমা যুব ফোরাম-খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক আরো বলেন, সুন্দরবন আমাদের সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সে কারণে সুন্দরবনকে রক্ষার পাশাপাশি আমাদের চারপাশে বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। সম্মিলিতভাবে এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে সকল প্রাণ বেঁচে থাকে। সম্প্রতি হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর বিষয় উল্লেখ করে তিনি আসন্ন বর্ষ মৌমুমে ডেঙ্গু ও চিকনগুণিয়া সংক্রমণের বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান। একই সাথে পরিবেশ দূষণ বন্ধে তিনি নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখাসহ নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা কাজে সহযোগিতা করার অনুরোধ জানান।


অনুষ্ঠানে কেসিসি প্রশাসক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার এবং উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করেন। এর আগে তিনি পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক র‌্যালীর নেতৃত্ব দেন। র‌্যালীটি হাদিস পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাদিস পার্কে এসে শেষ হয়।
পূর্ণিমা যুব ফোরামের চেয়ারম্যান নাসরিন রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর-খুলনার উপপরিচালক সরদার শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে সার্বজনীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মির্জা মিরানা শিরিন, অভিনব নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারহানা সুলতানা, নারীর ছোঁয়া যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নিলুফা ইয়াসমিন, নবদিগন্ত নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসাম্মৎ রেখা, ধ্রুব-এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, আঞ্জুমান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. রওগন আরা, রূপসা জনস্বাস্থ্য কেন্দ্র যুব সোসাইটির নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন বিপ্লব, প্রান্তজ যুব সংঘের নির্বাহী পরিচালক মো: জাহিদুর রহমান, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এস এম বাবুল রেজা, অনিক মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাড. নাসরিন আক্তার, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, রানাগাতী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আফিয়া খাতুন কাকলি, উদ্ভাবনী যুব উন্নয়ন বিজ্ঞান কাব ও লাইব্রেরীর নির্বাহী পরিচালক রাফিয়া আক্তার, অভিযাত্রা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তানজিনা হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। 

 

সংশ্লিষ্ট খবর

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

আগস্ট 4, 2026
Tags: পরিবেশ দিবসের সংবাদ
Previous Post

ফুলতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

Next Post

বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Next Post
বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বীরমুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শুক্রবার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে বাদ জুম্মা গার্ড অব অনার পূর্বক জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। - দেশ সংযোগ

বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুবির এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত
খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। -- দেশ সংযোগ

খুবির এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত

2 সপ্তাহ ago
খুলনা মহানগরীর ৯ ওয়ার্ডে নগর যুবদলের বৃক্ষরোপণ
খুলনা মহানগরীর ৯ ওয়ার্ডে বৃক্ষরোপন করছেন মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। -- দেশ সংযোগ

খুলনা মহানগরীর ৯ ওয়ার্ডে নগর যুবদলের বৃক্ষরোপণ

2 সপ্তাহ ago
মোংলায় কোস্ট গার্ডের স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা : আটক ৬
বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের এ স্টেশনে হামলার ঘটনায় মামলায় গ্রেফতারকৃত এলাকাবাসী। -- দেশ সংযোগ

মোংলায় কোস্ট গার্ডের স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা : আটক ৬

2 মাস ago
জার্মানি বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী

জার্মানি বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।