রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত গোবিপ্রবির উপাচার্য

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 19, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত গোবিপ্রবির উপাচার্য
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। -- দেশ সংযোগ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৯ জুলাই ’২৬ খ্রি. রবিবার

সূত্র : জনসংযোগ বিভাগ, খুবি

দেশ ডেস্ক :

 

 

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা
শুক্রবার বেলা ১১টায় জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। -- দেশ সংযোগ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা

আগস্ট 7, 2026
খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শুক্রবার খুলনা সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের দিনব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প পরিচালক মু: বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী। -- দেশ সংযোগ

খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট 7, 2026

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০১৫) এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছর মেয়াদে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ ১৯ জুলাই (রবিবার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ড. মোঃ নাজমুস সাদাত খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন থেকে ফরেস্ট্রিতে স্নাতক (বিএসসি) এবং বন ব্যবস্থাপনায় বিশেষায়িত স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি এন্ড রিসার্চ থেকে ‘ফরেস্ট্র এন্ড ন্যাচার কনজারভেশন’ বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর (এমএসসি) এবং জার্মানির Georg-August University of Göttingen থেকে Forest and Nature Conservation Policy বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে তিনি UN-REDD+ Safeguards বিষয়ক পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।
শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বে তাঁর অভিজ্ঞতা দুই দশকেরও বেশি। জলবায়ু পরিবর্তন, বন ও প্রকৃতি সংরক্ষণ নীতি (Forest and Nature Conservation Policy), বন শাসন (Forest Governance), বন পুনরুদ্ধার (Forest Landscape Restoration), প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, কার্বন মূল্যায়ন,  REDD+, জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং অংশগ্রহণমূলক বন ব্যবস্থাপনা তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র। তিনি বাংলাদেশ, জার্মানি ও নেদারল্যান্ডসে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বহু গবেষণা ও উন্নয়ন প্রকল্প পরিচালনা করেছেন।
ড. মোঃ নাজমুস সাদাত বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), GIZ, USAID, UN Women, US Forest Service (USFS) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত বহু গবেষণা ও পরামর্শক প্রকল্পে টিম লিডার, প্রধান গবেষক, কারিগরি বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জলবায়ু পরিবর্তন, বন পুনরুদ্ধার, জলাভূমি ব্যবস্থাপনা, বন শাসন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন বিষয়ক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকল্পে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি জার্মানি, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, ক্যামেরুন ও আর্জেন্টিনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচির সমন্বয়ে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
বর্তমানে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের Wildlife Advisory Board-এর সদস্য, আন্তর্জাতিক বন গবেষণা সংস্থা IUFRO- এর Community Forestry Working Party- এর Deputy Coordinator এবং জার্মান বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (AAGUB)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি  DAAD এর বাংলাদেশের রিসার্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জার্মানির Georg-August University of Göttingen-এর Community Forestry International Research Group-এর Honorary Research Fellow হিসেবে যুক্ত আছেন।
ড. সাদাতের গবেষণা নিবন্ধ Forest Policy and Economics, Land Use Policy, Global Ecology and Conservation, Journal of Sustainable Forestry, Climate Resilience and Sustainability-সহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে নিয়মিত গবেষণাপত্র উপস্থাপন করেছেন এবং বননীতি, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ, বন শাসন ও টেকসই উন্নয়ন বিষয়ে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন। এর আগে গ্র্যাজুয়েটদের মধ্যে থেকে সর্বপ্রথম বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্বরত ছিলেন।
এদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁর নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত একজন মেধাবী শিক্ষক, দক্ষ গবেষক এবং অভিজ্ঞ প্রশাসক। তাঁর এ নিয়োগ খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন গৌরবের, তেমনি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও একটি ইতিবাচক সংযোজন। তাঁর নেতৃত্বে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও প্রশাসনে আরও সাফল্য অর্জন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাঁর সার্বিক সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি।
অনুরূপভাবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

Tags: বিশ্ববিদ্যালয় সংবাদ
Previous Post

রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে  নগরীর ২১ ও ২২ নং ওয়ার্ডের ড্রেন পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন

Next Post

আওয়ামী লীগের ঝটিকা কার্যক্রম প্রতিহত করতে মোংলায় বিএনপির মিছিল

Next Post
আওয়ামী লীগের ঝটিকা কার্যক্রম প্রতিহত করতে মোংলায় বিএনপির মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ তার সকল সহযোগী সংগঠনের ঝটিকা কর্মসূচি প্রতিহত করার লক্ষে মোংলায় উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল। -- দেশ সংযোগ

আওয়ামী লীগের ঝটিকা কার্যক্রম প্রতিহত করতে মোংলায় বিএনপির মিছিল

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

স্বার্থ রক্ষায় কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে বেইজিং আপডেটেড প্রতিবেদন ।

6 মাস ago

দুর্ধর্ষ বনদস্যু সুমন বাহিনী দ্বিতীয়বার কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ

5 মাস ago
নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা
খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম। -- দেশ সংযোগ

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা

4 মাস ago
বিষ-প্লাস্টিক-বর্জ্যে বিপন্ন সুন্দরবন

বিষ-প্লাস্টিক-বর্জ্যে বিপন্ন সুন্দরবন

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।