বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home আন্তর্জাতিক

প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 17, 2026
in আন্তর্জাতিক
0
প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। ছবি সংগৃহিত, দেশ সংযোগ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। ছবি সংগৃহিত, দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৭ জুলাই ’২৬ খ্রি. শুকবার

সূত্র : একাত্তর টেলিভিশন

আর্ন্তজাতিক ডেস্ক : :

১৯৭১-এর পর আবারও বড় ভাঙনের মুখে জিন্নাহর পাকিস্তান। এবার পাকিস্তান নিয়ন্ত্রীত কাশ্মির স্বাধীন করতে সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী রাজনীতি। আর এতেই মাথায় বাজ পড়েছে শাহবাজ শরীফ প্রশাসনের। পাহাড় জুড়ে বারুদের গন্ধ, রাজপথে রক্ত আর চারদিকে শুধু গুলির বিকট শব্দ। মুহুর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পাকিস্তান শাসিত কাশ্মিরের একাধিক এলাকা। এই ভয়াবহ উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী জয়েন্ট এ্যাকশন কমিটি বা জেএএসি। তাদের ঘোষিত বিক্ষোভ  কর্মসূচির আগেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৯ জন। নির্বাচনকে ঘিরে শুরু হওয়া বিরোধ এখন বিস্ফোরক সংকটে রূপ নিয়েছে। পরিস্থিতি এমন পযায়ে পৌছেছে যে,  পুরো অঞ্চল জুড়ে বড় ধরণের সহিংসতার আশংকা তৈরী হয়েছে। প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে  যাচ্ছে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি- সংগৃহীত, দেশ সংযোগ

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই 18, 2026
’৭১-এ বাংলাদেশ এবার স্বাধীন বেলুচিস্তান ! পাকিস্তানের মানচিত্র খন্ড বিখন্ড
বেলুচিস্তানের নেতা

’৭১-এ বাংলাদেশ এবার স্বাধীন বেলুচিস্তান ! পাকিস্তানের মানচিত্র খন্ড বিখন্ড

জুলাই 17, 2026

ক্যাপশন : আওয়ামী জয়েন্ট এ্যাকশন কমিটি বা জেএএসি কমিটির বিক্ষোভের মুখে পাকিস্তান পুলিশ। ছবি-সংগৃহিত, দেশ সংযোগ

আবারও রক্ত ঝরলো পাকিস্তান শাসিত কাশ্মীরে। পাহাড় ঘেরা এই ভূখন্ডে রাজনীতির উত্তাপ এখন রূপ নিয়েছে প্রাণঘাতি সংঘাতে। নির্বাচনের আগেই বিক্ষোভ, সংঘর্ষ আর গুলির শব্দে থমকে গেছে স্বাভাবিক জীবন। এমন এক সংকটময় মুহুর্তে বুধবার রাওয়াকোর্টে বড় ধরণের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী জয়েন্ট এ্যাকশন কমিটি বা জেএএসি। তবে সে কর্মসূচির আগের দিনেই ভয়াবহ সংঘাতে প্রাণ হারিয়েছে অন্তত ৯ জন।

ক্যাপশন : পাকিস্তান সেনাবাহিনীর বিস্ফোরনে কাশ্মীর জ্বলছে। ছবি-সংগৃহিত, দেশ সংযোগ

নতুন করে অস্থিতিশীল হয়ে উঠেছে পুরো অঞ্চল। আন্দোলনকারীদের অভিযোগ নির্বাচনী ব্যবস্থায় ১২ টি আসন পাকিস্তানের অন্যত্র বসবাসকারী শরণার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এতে স্থানীয় জনগণের রাজনৈতিক প্রতিনিধিত্ব সংকুচিত হচ্ছে এবং তাদের ভোটের প্রকৃত মূল্য ক্ষুন্ন হচ্ছে। দীর্ঘদিনের এই বিক্ষোভই এবার বিস্ফোরণে রূপ নিয়েছে।

ক্যাপশন : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তান সেনাদের হামলা। ছবি সংগৃহিত, দেশ সংযোগ

পুঞ্জ বিভাগের কমিশনার ওয়াহিদ খানের দাবি নিরাপত্তা বাহিনীর একটি গাড়িবহর আটকে দিয়ে কর্মকর্তাদের উপর হামলা চালায় বিক্ষোভকারীরা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ ও নিরাপত্তা সদস্যরা। তারারখাল এলাকায় সংঘর্ষে ৬ বিক্ষোভকারী এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। একই সময়ে রাওয়াকোর্টে পৃথক আরেকটি সংঘর্ষে আরো একজন বিক্ষোভকারী ও একজন নিরাপত্তা সদস্য প্রাণ হারান। আহত হয়েছেন বহু মানুষ। পুরো এলাকায় জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আন্দোলনকারীরা বলছেন, সংরক্ষিত আসনের বর্তমান কাঠামো কাশ্মীরের জনগণের রাজনৈতিক অধিকারকে দুর্বল করছে। তাদের দাবি- স্থানীয়দের ভোটে নির্বাচিত হওয়ার কথা যে প্রতিনিধিদের সেই জায়গায় বাইরের শরণার্থীদের জন্য নির্ধারিত আসন অঞ্চলটির রাজনৈতিক ভারসাম্য নষ্ট করছে। এই দাবিকে সামনে রেখেই ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে জয়েন্ট আওয়ামী কমিটি।  এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যেকোন ধরণের সহিংসতা কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছে পাকিস্তান প্রশাসন।

সব মিলিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীর এখন আবারো রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে। আর এর মূলে কলকাঠি নাড়ছে আওয়ামী কমিটি। ফলে নিষিদ্ধ ঘোষিত দলটি নিয়ে বাড়ছে নানা জল্পনা।

Tags: কাশ্মীর সংবাদ
Previous Post

শহীদের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে পরিণতি ভয়াবহ হবে — মাহফুজুর রহমান

Next Post

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

Next Post
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি- সংগৃহীত, দেশ সংযোগ

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

আইএইচআর মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা
বুধবার আইএইচআর (২০০৫) মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন। -- দেশ সংযোগ

আইএইচআর মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা

4 সপ্তাহ ago
মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে জনগোষ্ঠীর বিকল্প নেই – সিপিবি

মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে জনগোষ্ঠীর বিকল্প নেই – সিপিবি

2 মাস ago
সাতক্ষীরায় পুলিশের উদ্ধারকৃত মালামাল মালিকদের নিকট হস্তান্তর
সোমবার সকালে সাতক্ষীরায় পুলিশের উদ্ধারকৃত মালামাল মালিকদের কাছে হস্তান্তর করছেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। -- দেশ সংযোগ

সাতক্ষীরায় পুলিশের উদ্ধারকৃত মালামাল মালিকদের নিকট হস্তান্তর

2 মাস ago

শান্তি রাখুন, ওরা যা করেছে আপনারা সেসব করবেন না: বিজেপি কর্মীদের প্রতি শুভেন্দু অধিকারীর

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।