বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home খেলার খবর

ফকল্যান্ড-বিতর্কিত ব্যানার আর্জেন্টিনা ফুটবলারদের তদন্ত চায় যুক্তরাজ্য

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 16, 2026
in খেলার খবর
0
ফকল্যান্ড-বিতর্কিত ব্যানার আর্জেন্টিনা ফুটবলারদের তদন্ত চায় যুক্তরাজ্য
দ্যা গার্ডিয়ান

দ্যা গার্ডিয়ান

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৬ জুলাই ’২৬ খ্রি. বৃহস্পতিবার

সূত্র : রয়টার

ক্রীড়া প্রতিবেদক : :

 

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারদের বিরুদ্ধে তদন্ত চেয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, বিষয়টি তদন্ত করা ফিফার দায়িত্ব।

সংশ্লিষ্ট খবর

মেসিকে নিয়ে আবারও ক্ষোভ মিসর কোচের, কী বললেন তিনি
লিওনেল মেসি ও মিসরের কোচ হোসাম হাসান। রয়টার্স-- দেশ সংযোগ

মেসিকে নিয়ে আবারও ক্ষোভ মিসর কোচের, কী বললেন তিনি

জুলাই 16, 2026
ধুঁয়াধার জয়ে বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনা, ব্রিটিশ সাম্রাজ্যের পতন
শেষ বাঁশি বাজার পর লিওনেল মেসির উদ্‌যাপন। আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার আনন্দে মাতোয়ারা মেসি। ছবি- রয়টার্স -- দেশ সংযোগ

ধুঁয়াধার জয়ে বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনা, ব্রিটিশ সাম্রাজ্যের পতন

জুলাই 16, 2026

বুধবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচ শেষে কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার ‘Las Malvinas son Argentinas’ (মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে ‘মালভিনাস’ নামে অভিহিত করে এবং দ্বীপটির ওপর নিজেদের দাবি পুনর্ব্যক্ত করে থাকে।

বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, ‘বিশ্বকাপ হয়তো আমাদের হয়নি, কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদের। এ বিষয়ে যুক্তরাজ্যের অবস্থান অপরিবর্তিত। দ্বীপটির জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারই চূড়ান্ত, এবং ফকল্যান্ডের প্রতি আমাদের অঙ্গীকার কখনো টলবে না।’

তিনি বলেন, ‘সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার বিষয়টি ফিফার। তবে বিশ্বকাপ দারুণ একটি আসর ছিল এবং আমরা সব সময়ই বলে এসেছি, ফুটবলে রাজনীতি থাকা উচিত নয়।’

এর আগে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী পিটার কাইল বিবিসিকে বলেন, ফুটবলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রাখার নীতির এটি ‘স্পষ্ট লঙ্ঘন’। তার ভাষ্য, ‘বিষয়টি এখন ফিফার। আমি আশা করি, ফিফা এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে।’

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, পিটার কাইলের এই অবস্থানকে সমর্থন করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

রোববারের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। এ বিষয়ে স্টারমারের অবস্থান জানতে চাইলে তার মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী দুই দলকেই শুভকামনা জানাচ্ছেন, বিশেষ করে স্পেনকে।’

১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে ৯০০-এর বেশি মানুষ নিহত হন। এরপর থেকে দ্বীপটির মালিকানা নিয়ে দুই দেশের বিরোধ অব্যাহত রয়েছে।

এদিকে চলতি মাসে ফকল্যান্ড থেকে চিলিতে যাওয়ার পথে ব্রিটিশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস মেডওয়ে আর্জেন্টিনার জলসীমা অতিক্রম করেছে বলে অভিযোগ তোলে বুয়েনস এইরেস। তবে যুক্তরাজ্য সেই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই জাহাজটি নির্ধারিত পথে চলাচল করেছে।

Tags: খেলার সংবাদ
Previous Post

আটক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করল ডিবি

Next Post

’৭১-এ বাংলাদেশ এবার স্বাধীন বেলুচিস্তান ! পাকিস্তানের মানচিত্র খন্ড বিখন্ড

Next Post
’৭১-এ বাংলাদেশ এবার স্বাধীন বেলুচিস্তান ! পাকিস্তানের মানচিত্র খন্ড বিখন্ড
বেলুচিস্তানের নেতা

’৭১-এ বাংলাদেশ এবার স্বাধীন বেলুচিস্তান ! পাকিস্তানের মানচিত্র খন্ড বিখন্ড

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
শুক্রবার সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, চিংড়ি মাছের রেণু ও মদ  জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। -- দেশ সংযোগ

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

2 মাস ago
অপরাধী সে যে দলেরই হোক তাকে আইনের আওতায় আনা হবে-সাতক্ষীরা এসপি
সাতক্ষীরা পুলিশ লাইন্স-এ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশাফুল আলম। দেশ সংযোগ

অপরাধী সে যে দলেরই হোক তাকে আইনের আওতায় আনা হবে-সাতক্ষীরা এসপি

3 মাস ago
কেসিসি’র সাবেক মেয়রের সহধর্মিণীর মৃত্যু : বিভিন্ন মহলের শোক
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তৈয়েবুর রহমানের সহধর্মিণী লায়লা আর্জুমান বানু। দেশ সংযোগ

কেসিসি’র সাবেক মেয়রের সহধর্মিণীর মৃত্যু : বিভিন্ন মহলের শোক

2 মাস ago

জ্বালানি সংকটে অফিস ও বাজারের সময় কমালো বাংলাদেশ আপডেটেড প্রতিবেদন

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।