বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

বাগেরহাটে বিশুদ্ধ পানি সংকটে ৬৫ শতাংশ মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 17, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
বাগেরহাটে বিশুদ্ধ পানি সংকটে ৬৫ শতাংশ মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে
বাগেরহাটে বিশুদ্ধ পানি সংকটে জনজীবন ঝুঁকির মুখে। ফলে জীবন বাঁচাতে খাল-নদী-বিল পার হয়ে বিশুদ্ধ পানি আহরণ করতে হয় গৃহবধুদের। ছবি- মনিরুল হক, দেশ সংযোগ।

বাগেরহাটে বিশুদ্ধ পানি সংকটে জনজীবন ঝুঁকির মুখে। ফলে জীবন বাঁচাতে খাল-নদী-বিল পার হয়ে বিশুদ্ধ পানি আহরণ করতে হয় গৃহবধুদের। ছবি- মনিরুল হক, দেশ সংযোগ।

0
SHARES
2
VIEWS

১৭ মে ’২৬ খ্রি. রবিবার

মনিরুল হক, বাগেরহাট :

কিডনি, লিভার এবং চর্মরোগে আক্রান্ত। বিশুদ্ধ পানির তীব্র সংকটে ৬৫ শতাংশ মানুষের জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন। বিশুদ্ধ পানির তীব্র সংকটে সিডর আইলায় বিধ্বস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকুলের বাসিন্দারা। জলাশয় কিংবা গভীর নলকূপের মতো উৎস থাকলেও মাত্রাতিরিক্ত আর্সেনিক, লবণাক্ততা ও আয়রনের কারণে তা পানের উপযোগী নয়। সরকারের কিছু প্রকল্প চালু থাকলেও মাষ্টার প্লানের অভাব ও দীর্ঘ মেয়াদী স্থায়ী প্রকল্প গ্রহন না করায় উপকুলবাসীকে যুগের পর যুগ তীব্র সংকট মোকাবেলা করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে লবণাক্ত পানি পান করায় কিডনি ও লিভার নষ্ট হওয়ার পাশাপাশি নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে। চারিদিকে পানি আর পানি। কিন্তু সুন্দরবন বেষ্টিত উপকুলে অর্ধকোটি মানুষ সুপেয় পানির পিপাসায় কারবালার সামিল। ফলে খুলনা সাতক্ষীরা বাগেরহাটের ৬৫ শতাংশ মানুষের জনস্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন।

উপকুলীয়াঞ্চলের মোট প্রায় ১ কোটি মানুষ আহারযোগ্য পানি পাচ্ছে না। এর মধ্যে অর্ধকোটি মানুষ বাধ্য হয়ে লবণাক্ত ভূগর্ভস্থ পানি পান করছে। ক্লাইমেট একশ্যান ফোরাম এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। গবেষণা সংস্থাটি বলছেন, উপকুলীয়াঞ্চলের ৬৫ শতাংশ মানুষের সুপেয় পানি সংগ্রহের কোন স্থায়ী ব্যবস্থা নেই। বাকী ৩৫ শতাংশ মানুষ সরকারী ও বেসরকারী সহায়তায় পাওয়া পানির ট্যাংকে বৃষ্টি পানি সংরক্ষন করে চাহিদা মেটাচ্ছে। তবে এই পানি মাত্র ৪-৬ মাস পর্যন্ত ব্যবহারের উপযোগী থাকে। এরপর তাদের দুরবর্তী পুকুর অথবা লবণাক্ত পানির ওপর নির্ভর করতে হয়। কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় খুলনার উপকূলবর্তী অঞ্চলে পানির স্তর নিচে নেমে গেছে। গভীর নলকূপে পানি উঠছে না। পানি নিয়ে রীতিমত কারবালা। উপকুলীয়াঞ্চলের মানুষের দুর্ভোগের সাথে সাথী হয়েছে খোদ খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে প্রায় ১ লাখ পরিবার। তাই প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচীর মাধ্যমেই পানির আধার সৃষ্টি করাই হতে পারে পানি সংকট মোকাবেলার টনিক। দ্রুত নেমে যাওয়া পানির স্তর আবার যৌবণ ফিরে পেতে পারে। তার জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাষ্টার প্লান করে ব্যবস্থা নেয়ার তাগিদ জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার সাতক্ষীরা জেলার ৯টি উপজেলার মধ্যে ৭টি উপজেলায় সব সময়ই খাওয়ার পানির সংকট থাকে। বাগেরহাটের ৯টি উপজেলার মধ্যে ৮টিতে একই সমস্যা। এছাড়া খুলনা জেলার ৯টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট। জলবায়ুু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অযাচিত ব্যবহার, ভূ-উপরস্থ পানির আধার নষ্ট ফেলাসহ বিভিন্ন কারণে প্রতি বছর নেমে যায় পানির স্তর। বেসরকারি উন্নয়ন সংস্থার গবেষণায় দেখা গেছে, গত তিন বছরে মহানগরীর এক থেকে ১০ নম্বর ওয়ার্ডে পানির স্তর নেমেছে অন্তত ৩০ ফুট। ফলে গ্রীষ্মকাল এলেই গভীর নলকূপ থেকে আর পানি ওঠে না। অন্যান্য নলকূপে যে পরিমাণ পানি উঠছে, তার ভেতরে আয়রনসহ অন্যান্য রাসায়নিক ও ক্ষতিকর খনিজ পদার্থ থাকায় তা পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। এদিকে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘূর্ণিঝড় ও জালোচ্ছ্বাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সিডর, আইলা, ফনী, আম্ফান ইত্যাদি প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বিপুল সংখ্যক উপকূলবাসীর ঘরবাড়ি, ফসলের ক্ষেত, বৃক্ষ-বাগান, ধ্বংস হয়েছে। আরো একটা বড় ক্ষতি হয়েছে এই যে, উপকূলভাগে লবণাক্ততা র বিস্তার ঘটেছে এবং অনেক স্থানে স্থায়ী রূপ নিয়েছে। সুপেয় পানির সংকট মোকাবিলার উপযুক্ত পরিকল্পনা ও পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা অপরিহার্য বলে গণ্য হলেও যুগের পর যুগ কোনো সরকারই কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বন পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, পানি মানুষের মৌলিক অধিকার । এই অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য সরকারি ট্যাংক সরবরাহের ব্যবস্থা করা হবে। প্রভাবশালীদের দখলে থাকা পানি সংরক্ষণের আধার উদ্ধার করা হবে। জেলা পরিষদের নিয়ন্ত্রণে থাকা সরকারি পুকুরগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, উপকূলের মানুষের চাহিদা পূরণে নতুন প্রকল্প নেওয়া হবে এবং দ্রুত সংকট সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে উপকূলীয় এলাকায় প্রায় ৯৮ শতাংশ মানুষ ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। অথচ এই পানি পূরণ হতে কমপক্ষে ৬০০ বছর সময় লাগে। তাই ভূগর্ভস্থ পানির ব্যবহার

কমিয়ে বড় বড় পুকুর, খাল ও জলাশয়ে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন বিভাগের সাবেক অধ্যাপক দিলীপ কুমার দত্ত বলেন, জলবায়ু পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং সিডর ও আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলের মাটি ও পানির উৎসে অতিরিক্ত লবণ ঢুকে পড়েছে। শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে পানি ওঠে না। একই সঙ্গে প্রভাবশালীদের দখল ও ভরাটের কারণে পুকুর, খাল ও জলাশয়ের সংখ্যা কমে যাচ্ছে। ফলে মানুষ বাধ্য হয়ে লবণাক্ত বা দূষিত পানি পান করছে। এতে কিডনির জটিলতা, চর্মরোগ ও পানিবাহিত নানা রোগ বাড়ছে।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

 

Tags: স্বাস্থ্য সংবাদ
Previous Post

১৪ বছর ধরে বন্ধ দেশের একমাত্র পুরুষ প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র

Next Post

এ ধরণের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-সেনাপ্রধান

Next Post
এ ধরণের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-সেনাপ্রধান
শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে চারদিন ব্যাপী টাইগার সিমেন্ট চিফপ্যাট্রন কাপ গলফ টুরনামেন্ট-এ সমাপনী অনুষ্ঠানে পুরুস্কার বিতরণ করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি- আইএসপিআর থেকে প্রেরিত।- দেশ সংযোগ

এ ধরণের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-সেনাপ্রধান

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

জাতিসংঘের উদ্বেগ : কিউবায় যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

4 মাস ago
আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য শনিবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ), স্বাস্থ্য অধিদপ্তর এবং আদ-দ্বীন হাসপতালের পরিচালকের কাছে নোটিশ পাঠিছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। দেশ সংযোগ

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

3 মাস ago
বসবাস যোগ্য নগরী ও ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করাই কেডিএ’র লক্ষ্য – এ্যাড. মনা

বসবাস যোগ্য নগরী ও ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করাই কেডিএ’র লক্ষ্য – এ্যাড. মনা

1 মাস ago
জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।