বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home অশ্রেণীভুক্ত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 26, 2026
in অশ্রেণীভুক্ত
0
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা
ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে শুক্রবার একটি বর্ণাঢ্য যুব পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। -- দেশ সংযোগ

ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে শুক্রবার একটি বর্ণাঢ্য যুব পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ২৬ জুন ২৬ খ্রি. শুক্রবার

 

নিজস্ব প্রতিবেদক ::

 

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাব্সটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপটার এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে শুক্রবার একটি বর্ণাঢ্য যুব পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

খুবিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

খুবিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

জুলাই 24, 2026
কুয়েটে ২৪ জুলাই প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন-২০২৬

কুয়েটে ২৪ জুলাই প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন-২০২৬

জুলাই 24, 2026

সকাল ৮:০০টায় রমনা পার্কের স্টার গেট (মৎস্য ভবন গেটের সামনে) থেকে শুরু হওয়া পদযাত্রাটি ওসমান গণি সড়ক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের গেটে গিয়ে শেষ হয়। পদযাত্রায় শতাধীক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তির ঝুঁকি থেকে সুরক্ষা এবং প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণের দাবিতে বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড, টি-শার্ট ও ক্যাপ ব্যবহার করেন।

পদযাত্রা চলাকালে অংশগ্রহণকারীরা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানান। তারা মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সম্প্রদায় এবং সরকারের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও, ISSUP Bangladesh Chapter জাতীয় পর্যায়ে সরকারের আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। এসব কর্মসূচিতে প্রায় ২০০ জন পেশাজীবী, স্বাস্থ্যসেবাদানকারী, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পদযাত্রা শেষে অংশগ্রহণকারী যুব প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন, যা ঢাকার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মাদক প্রতিরোধে বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের সম্পৃক্ততাকে একটি মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।

মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইস্যাপ বাংলাদেশ চ্যাপটার এবং ঢাকা আহ্ছানিয়া মিশন দিবসটি উপলক্ষে টি-শার্ট, ক্যাপ এবং শিক্ষামূলক লিফলেটসহ বিভিন্ন প্রচারসামগ্রী প্রস্তুত ও বিতরণ করে।

আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Previous Post

ফ্রিল্যান্সারের হাত ধরে গড়ে উঠল বক ও পানকৌড়ির অভয়ারণ্য, সাতক্ষীরার শাহপুরে প্রকৃতি সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত

Next Post

খুলনা জেলা বেকারী হকার্স ইউনিয়নের সদস্যদের শপথ করান কেসিসি প্রশাসক

Next Post
খুলনা জেলা বেকারী হকার্স ইউনিয়নের সদস্যদের শপথ করান কেসিসি প্রশাসক
কেসিসি প্রশাসক শুক্রবার সকালে নগরীর শেখপাড়াস্থ নজরুল নগর স্কুল মাঠে খুলনা জেলা বেকারী হকার্স ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু -- দেশ সংযোগ

খুলনা জেলা বেকারী হকার্স ইউনিয়নের সদস্যদের শপথ করান কেসিসি প্রশাসক

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ১১ দলীয় ঐক্য খুলনার স্মারকলিপি পেশ
তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ১১ দলীয় ঐক্য খুলনার স্মারকলিপি পেশ। -- দেশ সংযোগ

তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ১১ দলীয় ঐক্য খুলনার স্মারকলিপি পেশ

3 সপ্তাহ ago
খুবিতে ফেব্রিকেশন ল্যাবরেটরি স্থাপনে মতবিনিময় সভা
সোমবার খুবিতে ফেব্রিকেশন ল্যাবরেটরি স্থাপনে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন, খুবির উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। দেশ সংযোগ

খুবিতে ফেব্রিকেশন ল্যাবরেটরি স্থাপনে মতবিনিময় সভা

1 মাস ago
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা
শুক্রবার বেলা ১১টায় জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। -- দেশ সংযোগ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা

3 সপ্তাহ ago
কুয়েটে ২৪ জুলাই প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন-২০২৬

কুয়েটে ২৪ জুলাই প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন-২০২৬

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।