বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

মাদকের স্বর্গরাজ্য সাতক্ষীরা

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 26, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
মাদকের স্বর্গরাজ্য সাতক্ষীরা
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ২৪ মে ২৬ খ্রি. সোমবার

আমিরুল ইসলাম, সাতক্ষীরা : 

সাতক্ষীরার প্রতিটি উপজেলার বাজার ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের দাপট চরম আকারে বৃদ্ধি পেয়েছে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় প্রতিনিয়ত দিন ও রাতে চুরির ঘটনা ঘটছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক বিরাজ করছে।

 

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোমরা , কাকডাঙ্গা সীমান্তে,কুলিয়া ,বহেরা বাজার, খানজিয়া এবং এর আশপাশের বেশ কয়েকটি পয়েন্টে দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। দিন-রাত সমানতালে চলছে মাদক বেচাকেনা ও সেবন। উঠতি বয়সের যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এই মরণনেশায় আসক্ত হয়ে পড়ছে। আর এই মাদকের টাকা জোগাড় করতেই মাদকসেবীরা বেছে নিয়েছে চুরির পথ।

ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুলিয়া বাজার এলাকায় এখন কোনো কিছুই নিরাপদ নয়। সুযোগ পেলেই দোকানের তালা ভেঙে, স্থানীয় বাড়ি ঘরের জানালা দিয়ে মোবাইল ফোন, নগদ টাকা, বাইসাইকেল, দোকানের মালামাল এমনকি বাসাবাড়ির হাঁস-মুরগি, ছাগল সহ গাছের ফল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। শুধু রাতের আঁধারেই নয়, দিনের বেলাতেও মানুষ একটু অসতর্ক হলেই ঘটে যাচ্ছে চুরির ঘটনা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের এই সিন্ডিকেট এতটাই বেপরোয়া যে, তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। প্রতিবাদ করলে উল্টো নানাভাবে হুমকি-ধমকি ও হেনস্তার শিকার হতে হয়। ফলে অনেকেই ক্ষয়ক্ষতি সহ্য করেও মুখ বুজে থাকছেন।

স্হানিয় ব্যবসায়ীরা জানান, প্রতিনিয়ত চুরির ঘটনা বাড়ায় তারা এখন ব্যবসায়িক নিরাপত্তা নিয়ে চরম সংশয়ে আছেন। বাজারে নৈশপ্রহরী থাকলেও চোরের উপদ্রব কমানো যাচ্ছে না। মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ না হলে এই চুরির সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বলে মনে করছেন তারা। বিশেষ করে দিনের বেলায় দোকান বন্ধ থাকার সময়ে পাহারাদার না থাকায় দুপুরের সময় অনেক দোকানেও চুরির ঘটনা ঘটছে। এছাড়া রাতের বেলায় মাদকচক্র হয়ে উঠে বেপরোয়া। বাজারের নাইটগার্ডদের সাথেও প্রতিনিয়ত বাক বিতন্ডায় লিপ্ত হচ্ছে এই চক্র। সুযোগ বুঝে তারা বিভিন্ন ভাবে চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। অন্যদিকে বাজার কমিটির নির্দেশ অমান্য করে মধ্যরাত পর্যন্ত কিছু দোকানপাট খোলা রাখার কারনে উক্ত অপরাধ সিন্ডিকেট দোকানে যাবার সহজ অযুহাত দেখিয়ে অবাধ বিচরন করে। এছাড়া দিনের বেলায় কুলিয়া মৎস্য শেড বন্ধ হবার পর থেকে রাত্রব্যাপি সেখানে বসে মোবাইল জুয়ার আসর ও মাদক বিকিকিনি। শহীদ মিনার পাশে পরিত্যাক্ত দোকানের জায়গাগুলোতে এবং দোতলা মার্কেটের আন্ডারগ্রাউন্ড পরিত্যাক্ত স্থানে, চার রাস্তার মোড়ে যাত্রী ছাউনীর ভিতরে বাহিরে কুলিয়া ব্রীজের নিচের অংশে এদের নিয়মিত আডডাস্থল। তবে এই চক্রটি মুলত স্থানীয় হওয়ায় বাজারের ব্যবসায়ীরা সবকিছু দেখেও কিছু বলার সাহস পায়না। ইতিমধ্যে তারা অপ্রতিরোধ যোগ্য হয়ে উঠেছে।

এ বিষয়ে সচেতন মহল অবিলম্বে কুলিয়া বাজার ও আশপাশ এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন। একই সাথে মাদক কেনাবেচার মূল আস্তানাগুলোতে দ্রুত অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ ও দেবহাটা থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Tags: মাদক সংক্রান্ত সংবাদ
Previous Post

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে  প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

Next Post

খুলনা সার্কিট হাউজ মাঠ পরিদর্শনে কেসিসি প্রশাসক : নামাজ ৭টায়

Next Post
খুলনা সার্কিট হাউজ মাঠ পরিদর্শনে কেসিসি প্রশাসক : নামাজ ৭টায়
ঈদ জামাতের মাঠ প্রস্তুত। মঙ্গলবার মাঠ পরিদর্শন করলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহম্মেদ। দেশ সংযোগ

খুলনা সার্কিট হাউজ মাঠ পরিদর্শনে কেসিসি প্রশাসক : নামাজ ৭টায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

হাম উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু
সারা দেশে ২৪ ঘন্টায় হামে মৃত্যু ১২ শিশুর প্রতিকী ছবি। -দেশ সংযোগ।

হাম উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

3 মাস ago
বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ অনুষ্ঠিত বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ করেন এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিবিপি, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। দেশ সংযোগ

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

3 মাস ago

বিধান সভার নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপির নিরঙ্কশ সংখ্যাগরিষ্ঠতা

4 মাস ago
মাদকের স্বর্গরাজ্য সাতক্ষীরা

মাদকের স্বর্গরাজ্য সাতক্ষীরা

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।