বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে  প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 25, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে  প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই
রবিবার খুলনা প্রেসক্লাব কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং সেন্টারের প্রোগ্রাম হেড অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু । দেশ সংযোগ

রবিবার খুলনা প্রেসক্লাব কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং সেন্টারের প্রোগ্রাম হেড অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু । দেশ সংযোগ

0
SHARES
6
VIEWS

প্রকাশ : ২৫ মে ’২৬ খ্রি. সোমবার

দেশ প্রতিবেদক :

খুলনাবাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন নীতিমালা থাকলেও বাস্তব প্রস্তুতি এবং প্রয়োগের ক্ষেত্রে রয়েছে আকাশ-পাতাল ব্যবধান । বিশেষ করে অগ্নিকাণ্ড ও বহুমাত্রিক আঘাতজনিত (বার্ন ও পলিট্রমা) জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে সাধারণ মানুষের সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার এক মারাত্মক ঘাটতি পরিলক্ষিত হয়েছে । রবিবার খুলনা প্রেসক্লাব কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয় ।

বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)-এর সহযোগিতা ও তত্ত্বাবধানে খুলনার ‘CMN & Basu Health Research Center’ কর্তৃক পরিচালিত একটি মিশ্র পদ্ধতির গবেষণায় এই চিত্র উঠে এসেছে । “বাংলাদেশে গণদগ্ধ ও বহুমাত্রিক আঘাতজনিত জরুরি অবস্থার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও সার্বিক ব্যবস্থাপনা” শীর্ষক এই গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।  সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরেন এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং সেন্টারের প্রোগ্রাম হেড অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু । তিনি জানান, ঢাকা ও খুলনা সিটি কর্পোরেশন, মোংলা, সাভার এবং আশুলিয়ার মতো উচ্চ ঝুঁকিপূর্ণ শিল্পাঞ্চল থেকে এই গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে ।
গবেষণার তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৬০ শতাংশ মানুষের কোনো ধরনের আনুষ্ঠানিক ফার্স্ট এইড (প্রাথমিক চিকিৎসা) প্রশিক্ষণ নেই । এছাড়া ৬২ শতাংশের বেশি মানুষ দগ্ধ রোগী পরিবহনের সময় রোগীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অবগত নন । অত্যন্ত আশঙ্কাজনক বিষয় হলো, মানুষের মাঝে এখনো পুড়ে যাওয়া স্থানে টুথপেস্ট, তেল বা বরফ লাগানোর মতো ক্ষতিকর প্রথাগত অপচিকিৎসার ধারণা বিদ্যমান রয়েছে । একই সাথে শ্বাসনালি দগ্ধতা প্রতিরোধে তাৎক্ষণিক করণীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞখঝ গাইডলাইন অনুযায়ী রোগী ব্যবস্থাপনা সম্পর্কে অধিকাংশ উত্তরদাতার ধারণা অত্যন্ত সীমিত, যা জরুরি পরিস্থিতিতে রোগীর মৃত্যুঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে ।

পরিসংখ্যানগতভাবে দেখা গেছে যে, কাগজে-কলমে প্রস্তুতি থাকলেও সাধারণ মানুষের কমিউনিটি প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতিতে বড় ধরনের ঘাটতি রয়েছে । এমনকি সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও প্রচারের অভাবে ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন নম্বর ‘১০২’ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা প্রায় শূন্যের কোঠায় ।  গবেষণার প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস দেখাচ্ছে, দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে বড় দুর্বলতা হলো কমিউনিটি পর্যায়ের সামাজিক সক্ষমতার অভাব, যা সামগ্রিক সমস্যার মধ্যে সর্বোচ্চ ২৭.২ শতাংশ গুরুত্ব বহন করে । এছাড়া বেসরকারি হাসপাতালের ১১.৪% এবং সরকারি স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতা ৫.৮% জরুরি চিকিৎসা সেবা দানে সক্ষম। যা বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছে, যা বিশেষায়িত বার্ন ও ট্রমা সেবার সংকটকে নির্দেশ করে ।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

বিভিন্ন উদ্ধারকারী সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং তথ্য আদান-প্রদানে বিলম্বের কারণে রোগী স্থানান্তর ও দ্রুত চিকিৎসা প্রদান ব্যাহত হচ্ছে ।  এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গবেষকেরা Comprehensive Burn-Polytrauma Disaster Preparedness and Emergency Response (CBPDPER) মডেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর সুপারিশ জানিয়েছেন । সুপারিশমালার মধ্যে রয়েছে— স্থানীয় পর্যায়ে শিল্পাঞ্চল ও হাসপাতালের সক্ষমতা চিহ্নিত করে মানচিত্র (Hazard Mapping) তৈরি করা , সড়কে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের নিরবচ্ছিন্ন চলাচলের জন্য ‘গ্রিন করিডোর’ করা এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা ।  এছাড়াও সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ে অংশীজনদের নিয়ে “ঈইচউচঊজ সমন্বয় কমিটি” গঠন , হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা ইমার্জেন্সি রেসপন্স ইউনিট শক্তিশালী করা , স্ট্যান্ডার্ড ট্রায়াজ সিস্টেম চালুকরণ এবং স্কুল, কলেজ ও শিল্পাঞ্চলে নিয়মিত ফার্স্ট এইড প্রশিক্ষণ ও অগ্নি মহড়া (ঋরৎব উৎরষষ) বাধ্যতামূলক করার তাগিদ দেওয়া হয়েছে । বক্তারা বলেন, দ্রুত নগরায়ন ও শিল্পায়নের ফলে দেশে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে, তাই এই সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়ন করে জাতীয় নীতিনির্ধারণে পরিবর্তন আনা এখন সময়ের দাবি।

Tags: স্বাস্থ্য ও চিকিৎসা
Previous Post

খুলনায় পবিত্র ঈদ-উল-আযহার কর্মসূচি

Next Post

মাদকের স্বর্গরাজ্য সাতক্ষীরা

Next Post
মাদকের স্বর্গরাজ্য সাতক্ষীরা

মাদকের স্বর্গরাজ্য সাতক্ষীরা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
নগরীতে জলাবদ্ধতা নিরশনে সিটি কর্পোরেশনের জরুরি সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক

2 মাস ago
দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক নির্মূল করতে সকলকে এগিয়ে আসতে হবে-কপিলমুনিতে সংসদ সদস্য

দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক নির্মূল করতে সকলকে এগিয়ে আসতে হবে-কপিলমুনিতে সংসদ সদস্য

4 মাস ago
মোংলায় শরীফ মোস্তফা কামালের বিদায় সংবর্ধনা
মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের 'বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়'র সিনিয়র শিক্ষক শরীফ মোস্তফা কামালের বিদায় সংবর্ধনা জানান। -- দেশ সংযোগ

মোংলায় শরীফ মোস্তফা কামালের বিদায় সংবর্ধনা

2 মাস ago
প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ
তারেক রহমানের সাথে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতাবৃন্দ। পিএমও থেকে সংগৃহিত ছবি- দেশ সংযোগ

প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।