প্রকাশ : ১৩ জুলাই ’২৬ খ্রি. সোমবার
তথ্য সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
দেশ প্রতিবেদক : :
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, নিষ্পাপ শিশুদের সাথে কিছু সময় কাটানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। প্রতিদিনের কাজে ব্যস্ত থাকতে হয়। কিন্তু আমি বিশ্বাস করি, ইট-পাথরের শহর গড়ার চেয়েও বড় উন্নয়ন হলো একটি মানবিক সমাজ গড়ে তোলা। আর সেই মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এই শিশুরা।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নতুন বাজার আবু হানিফ মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেছেন, আমাদের রাসুলুল্লাহ (সা.) এতিমদের অত্যন্ত ভালোবাসতেন এবং তাদের দেখভালের ব্যাপারে বিশেষ তাগিদ দিয়েছেন। সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো এই শিশুদের পাশে দাঁড়ানো, যাতে তারা কখনো নিজেদের একা বা অসহায় মনে না করে। আজ আমরা যে সামান্য ফলের আয়োজন করেছি, তা কেবল কিছু পুষ্টি গুণের জোগান দেওয়া নয়, বরং এটি আমাদের পক্ষ থেকে তোমাদের প্রতি ভালোবাসা ও স্নেহের একটি ছোট্ট উপহার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি এসএম নূরুল আলম দিপু, জহিরুল ইসলাম খান জুয়েল, শহিদুল ইসলাম, শাহরুজ্জামান মুকুল, মাফিজুল সরদার, জাহাঙ্গীর আলম, কাজী সান্টু, আলি হোসেন সানা, রফিকুল ইসলাম শুকুর, চৌধুরি এনছান আলি, শহিদুল, এবাদুল, মহিদুল, সুলতানা রহমান, মনিরুল ইসলাম, বিলকিস, পারুল ও মোস্তাহার প্রমুখ। ফল বিতরণের পর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় এতিমখানায় কোরআনের হাফেজ ছোট্ট সোনামনি, ওস্তাদ ও ধর্মপ্রাণ মুসল্লীদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেন কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা।








