সোমবার, জুলাই 13, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 13, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৩ জুলাই ’২৬ খ্রি. সোমবার

তথ্য সূত্র : আবু হোসাইন সুমন

দেশ প্রতিবেদক, মোংলা : : 

 

দীর্ঘ দিন ধরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিত্র নির্বাচন না হওয়ায় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (রেজিঃ নং-১৯৫৭) কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ তুলে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সদস্যরা। এ দাবিতে অনুষ্ঠিত বিশেষ তলবি সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ করছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. সফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা

জুলাই 13, 2026
বেনাপোল বন্দরে চুরি হওয়া ১৯ প্যাকেজ পণ্য উদ্ধার
বেনাপোল বন্দরে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে বন্দর কর্তৃপক্ষ। -- দেশ সংযোগ

বেনাপোল বন্দরে চুরি হওয়া ১৯ প্যাকেজ পণ্য উদ্ধার

জুলাই 13, 2026

সোমবার বিকেলে মোংলা বন্দর সিবিএ ভবনের প্রধান কার্যালয় চত্বরে সংঘের গঠনতন্ত্রের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এ তলবি সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫৬০ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা, খুলনা ও হিরণ পয়েন্টসহ বিভিন্ন ইউনিটের কর্মচারীরা ভার্চুয়ালি যুক্ত হন। সংঘের প্রবীণ সদস্য মোঃ নাসির উদ্দিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। যৌথভাবে সভা পরিচালনা করেন মোঃ সারোয়ার হোসেন ও মোঃ মতিউর রহমান। সভায় বক্তব্য দেন ফজলুল হক, জাহাঙ্গীর আলম, এস এম মনির হোসেন, মোশারফ হোসেন ও রফিকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, সংঘের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ১৭ অক্টোবর। দুই বছরের মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচন হয়নি। ২০২৪ সালের ২১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হলেও হাইকোর্টের আদেশে তা স্থগিত হয়। পরে আপিল বিভাগের আদেশে আইনি জটিলতা কেটে যাওয়ার পর ৬ মে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও নির্বাচনের আগের দিন বাগেরহাটের যুগ্ম জেলা জজ আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে নির্বাচন আবারও স্থগিত হয়ে যায়। বক্তারা আরও বলেন, পরবর্তীতে আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়নি। পরে বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন একটি অ্যাডহক কমিটি গঠন করেন। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন না হওয়ায় কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ও সাংগঠনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

 

সভায় জানানো হয়, নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চলতি বছরের ১৩ মে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, খুলনা গঠনতন্ত্রের ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলীকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগকে এবং সদস্য করা হয়েছে ঊর্ধ্বতন হিসাব রক্ষণ কর্মকর্তা (আয়) মোঃ নিয়ামুর রহমানকে।

 

সভায় বক্তারা আরো বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর হিসেবে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে একটি দক্ষ ও নির্বাচিত সিবিএ কমিটির বিকল্প নেই। তাদের দাবি দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ কর্মচারীরা এখন নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি বা সুযোগসন্ধানী গোষ্ঠী যাতে কর্মচারীদের অধিকার ক্ষুন্ন করতে না পারে, সে জন্য দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান তারা। #

Tags: সংগঠন সংবাদ
Previous Post

মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট-এর কেসিসি প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট-এর কেসিসি প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

1 মাস ago
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা
সোমবার নারায়ণগঞ্জডকইয়ার্ড পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে এক সভায় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগে. জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি। ছবি আইএসপিআর থেকে সংগৃহিত, দেশ সংযোগ

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

2 মাস ago

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

3 মাস ago

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন : সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক নাহিদ

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ গ্রামীণ ঐতিহ্য তাল শাস জলাবদ্ধতার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ দুর্ণীতি সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন
  • মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
  • প্রয়োজনে দেশে আরও একটি ‘জুলাই বিপ্লব’ হবে — মাহফুজুর রহমান

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

জুলাই 13, 2026
মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ করছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. সফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা

জুলাই 13, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।