বৃহস্পতিবার, আগস্ট 6, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

মোংলা ইপিজেডে চীনা সুতা কোম্পানীতে শ্রমিকের মেশিনে হাত কাটা গেছে

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 17, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
মোংলা ইপিজেডে চীনা সুতা কোম্পানীতে শ্রমিকের মেশিনে হাত কাটা গেছে
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোংলা ইপিজেডে চীনা প্রতিষ্ঠান 'গুয়াংজু হুয়া ফাং সায়েন্স এন্ড টেকনোলজি বিডি কোঃ লিঃ' এর মেশিনে হাত কাটা শ্রমিক। -- দেশ সংযোগ

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোংলা ইপিজেডে চীনা প্রতিষ্ঠান 'গুয়াংজু হুয়া ফাং সায়েন্স এন্ড টেকনোলজি বিডি কোঃ লিঃ' এর মেশিনে হাত কাটা শ্রমিক। -- দেশ সংযোগ

0
SHARES
1
VIEWS

প্রকাশ : ১৭ জুন ’২৬ খ্রি. বুধবার

 আবু হোসেন সুমন, মোংলা ::

 

মোংলা ইপিজেডের অভ্যন্তরের চীনা প্রতিষ্ঠান ‘গুয়াংজু হুয়া ফাং সায়েন্স এন্ড টেকনোলজি বিডি কোঃ লিঃ’ এ তুলা থেকে সুতা তৈরির মেশিনে হাত কেটে পড়ে গেছে এক শ্রমিকের। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হাত কেটে পড়ে যাওয়ার প্রায় পৌনে থেকে এক ঘন্টা পর আহত শ্রমিককে খুলনায় হাসপাতালে নেয়া হয়। ফ্যাক্টরী কর্তৃপক্ষ আহত শ্রমিককে তাৎক্ষণিক এম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে না নেয়া ও প্রায় ঘন্টাখানেক দেরিতে হাসপাতালে নেয়ায় শ্রমিকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। 

 

সংশ্লিষ্ট খবর

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

আগস্ট 4, 2026

নাম প্রকাশ না করা শর্তে ওই ফ্যাক্টরীর শ্রমিকেরা জানান, একটি মেশিনের বিপরীতে যে কয়জন শ্রমিক থাকার কথা তার চেয়ে কম শ্রমিক ছিল। যার ফলে মেশিনে কাজের চাপ ছিল বেশি। তাই কাজে হিমশিম খেয়ে ব্যতিব্যস্ত হয়ে মেশিন থেকে কাপড় সরাতে গেলে মোঃ গোলাম নামের শ্রমিকের হাত কেটে পড়ে যায়। তার ডান হাতের কনুইয়ের পর থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। হাতের কাটা অংশ মেশিনের ভিতরে চলে যায়। পরে তার সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। উদ্ধারের পর প্রায় এক ঘন্টা অতিবাহিত হওয়ার পর দ্রুত এম্বুলেন্সে না নিয়ে তাকে একটি প্রাইভেট কারে খুলনায় নেয়া হয়। খুলনা থেকে তাকে ফেরত দিলে রাতেই ঢাকায় নেয়া হয়। শ্রমিকেরা বলেন, এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। কিন্ত ফ্যাক্টরী কর্তৃপক্ষ ভ্রুক্ষেপহীন। এনিয়ে মুখ খুললে আমাদের চাকরি যাবে বলেও শাসিয়েছেন ফ্যাক্টরী কর্তৃপক্ষ। আহত শ্রমিক গোলামের বাড়ী মোংলার চাঁদপাই গ্রামে। আর এ ফ্যাক্টরীতে তুলাজাত সুতা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করা হয়।

এদিকে ইপিজেডে এম্বুলেন্স ও হসপিটাল থাকা স্বত্তেও গোলামের চিকিৎসার ক্ষেত্রে চরম অবহেলা করা হয়েছে বলেও অভিযোগ শ্রমিকদের।  

তবে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মোঃ আবুল বাশার বলেন, গত রাতে ওই ফ্যাক্টরীর একটি মেশিনে হঠাৎ আগুন ধরে যায়। পরে মেশিন বন্ধ করে আগুন নিভানো হয়। মেশিনটি বন্ধের পরও সেটির ব্লেট ঘুরছিল, তখন গোলাম নামের এক শ্রমিক মেশিনের ভিতর থেকে কাপড় বের করতে গেলে ব্লেটে আটকে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সে এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। এছাড়া নিয়মমাফিক সে কোম্পানী থেকে ক্ষতিপূরণ পাবেন। তিনি বলেন, আমি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত টিমও করা হচ্ছে। কমিটির রিপোর্টের প্রেক্ষিতে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tags: শিল্প সংবাদ
Previous Post

রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলার : জানাল কেন্দ্রীয় ব্যাংক

Next Post

বিএফইউজে ও এমইউজের সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকদ্বয়ের সুস্থতা কামনা

Next Post
বিএফইউজে ও এমইউজের সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকদ্বয়ের সুস্থতা কামনা

বিএফইউজে ও এমইউজের সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকদ্বয়ের সুস্থতা কামনা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনায় আদালতের কার্যক্রম চলাকালে বিচাররকে আইনজীবীর গালিগালাজ, দুই ঘন্টা কার্যক্রম বন্ধ

3 মাস ago

খুলনায় ছিনতাইকারী ধরতে গিয়ে এক যুবক আহত

3 মাস ago
খুলনায় পরকিয়ার বলি হলো রাজমিস্ত্রী রাশেদ
মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা মহানগরীর শহরতলী সাচিবুনিয়ায় পরকিয়ার কারণে নিহত রাশেদ। দেশ সংযোগ

খুলনায় পরকিয়ার বলি হলো রাজমিস্ত্রী রাশেদ

2 মাস ago
দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স ড্রাইভারের অনিয়ম, রোগী পরিবহনে বিলম্ব

দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স ড্রাইভারের অনিয়ম, রোগী পরিবহনে বিলম্ব

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।