বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

মোল্লাহাটে কিশোরী বধুর মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 20, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
মোল্লাহাটে কিশোরী বধুর মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ২০ জুলাই ’২৬ খ্রি. সোমবার

সূত্র : এম এম মফিজুর রহমান

দেশ প্রতিবেদক, মোল্লাহাট ::

 

বাগেরহাটের মোল্লাহাটে ১৬ বছর বয়সী কিশোরী বধু লতিফার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা শের আলী শেখ।

সংশ্লিষ্ট খবর

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

আগস্ট 4, 2026

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শের আলী শেখের ভাগ্নের স্ত্রী। শের আলী শেখ জানান, তিনি পড়তে না পারায় তার পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করা হয়।

লিখিত বক্তব্যে শের আলী শেখ অভিযোগ করেন, প্রায় চার মাস আগে একই উপজেলার টাকিয়ারকুল গ্রামের মিজান মোল্লার ছেলে রানা মোল্লা তার মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে করেন। অভিযুক্ত পরিবার প্রভাবশালী হওয়ায় বিষয়টি তারা মেনে নিতে বাধ্য হন। তিনি আরও অভিযোগ করেন, বিয়ের পর ব্যবসায়িক প্রয়োজনে রানা মোল্লা তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা ধার নিলেও তা আর ফেরত দেননি।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিয়ের পর থেকেই লতিফার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলতে থাকে। স্বামী, শাশুড়িসহ পরিবারের সদস্যরা, বিশেষ করে রানার দুই বিবাহিত বোন তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, এর আগেও রানা মোল্লা একাধিক বিয়ে করেছিলেন এবং তার আগের স্ত্রীরা নির্যাতনের কারণে সংসার ছাড়তে বা বিচ্ছেদে যেতে বাধ্য হন।

 

শের আলী শেখ বলেন, গত ২০ জুন তারা খবর পান যে তার মেয়ে মারা গেছে। তার দাবি, লতিফাকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে ঘরের মধ্যে লাশ ঝুলিয়ে রাখা হয়। পরে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে তারা জানতে পেরেছেন।
সংবাদ সম্মেলনে শের আলী শেখ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।

 

Previous Post

সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে  — প্রতিরক্ষা উপদেষ্টা

Next Post

সাতক্ষীরায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা

Next Post
সাতক্ষীরায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা
সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সিএসও নেটওয়ার্ক, নাগরিক সমাজ ও গণমাধ্যমের অংশগ্রহণে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণকারীরা। -- দেশ সংযোগ

সাতক্ষীরায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনায় গার্লস গাইডের সম্মেলন  অনুষ্ঠিত
বুধবার সকাল ১০ টায় খুলনা মহানগরীর হোটেল রয়াল ইন্টারন্যাশনাল এ বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের আওতাধীন খুলনা ও বরিশাল অঞ্চলে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে পাখি (শিক্ষক) ও প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। -- দেশ সংযোগ

খুলনায় গার্লস গাইডের সম্মেলন  অনুষ্ঠিত

2 মাস ago
মেয়ের চিকিৎসায় নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত মরিয়মের মায়ের
ক্যান্সারে আক্রান্ত নবম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করছেন খুলনা আর্ট একাডেমি পরিবার। দেশ সংযোগ

মেয়ের চিকিৎসায় নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত মরিয়মের মায়ের

2 মাস ago

পশ্চিমবঙ্গের বিজেপি’র প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি

3 মাস ago
জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।