বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home জাতীয়

সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে  — প্রতিরক্ষা উপদেষ্টা

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 20, 2026
in জাতীয়
0
সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে  — প্রতিরক্ষা উপদেষ্টা
সোমবার সকাল ১০টায় মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শন করেন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি। ছবি সংগৃহিত, দেশ সংযোগ

সোমবার সকাল ১০টায় মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শন করেন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি। ছবি সংগৃহিত, দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ২০ জুলাই ’২৬ খ্রি. সোমবার

সূত্র : আইএসপিআর

দেশ প্রতিবেদক ::

 

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি, রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শন করেন। সোমবার সকাল ১০টায় এমআইএসটিতে পৌঁছালে এমআইএসটি কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ হাকিমুজ্জামান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁকে স্বাগত জানান। পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা প্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষা, সাইবার নিরাপত্তা, গবেষণা, পেটেন্ট ও প্রযুক্তিগত উদ্ভাবন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

সংশ্লিষ্ট খবর

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দা ইসলাম অমিত। --দেশ সংযোগ

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

জুলাই 24, 2026

 

প্রতিরক্ষা উপদেষ্টা প্রথমে এমআইএসটির সাইবার রেঞ্জ পরিদর্শন করেন। সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সাইবার রেঞ্জের সক্ষমতা, প্রশিক্ষণ কার্যক্রম, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাঁকে ব্রিফ করেন। ব্রিফিংয়ে সাইবার ঝুঁকি মোকাবিলা, বাস্তব পরিস্থিতির অনুরূপ পরিবেশে প্রশিক্ষণ, দক্ষ জনবল তৈরি এবং দেশের গুরুত্বপূর্ণ তথ্য ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার রেঞ্জের ভূমিকা তুলে ধরা হয়। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বে একটি দেশের নিরাপত্তা শুধু তার ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্য, যোগাযোগব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখাও জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ। তিনি সাইবার নিরাপত্তায় দক্ষ জনবল তৈরির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও দেশীয় প্রযুক্তি খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

পরিদর্শনের অংশ হিসেবে ড. এ কে এম শামছুল ইসলাম ম্যাভিরভ (MAVIROV) দলের সদস্যদের সঙ্গে পরিচিত হন। দলের সদস্যরা তাঁদের উদ্ভাবনী কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাঁকে অবহিত করেন। পরে এমআইএসটির গবেষণা ও উন্নয়ন শাখা পেটেন্ট ও উদ্ভাবনবিষয়ক বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করে। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণালব্ধ ধারণা এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য বিভিন্ন সমাধান তুলে ধরা হয়। উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৭ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত MATEROV International Underwater Robot Competition 2026 এ এমআইএসটির MATEROV দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্বের ১৬টি দেশের ৭৭টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় এমআইএসটির দলটি উদ্ভাবনী চিন্তা শক্তি, প্রকৌশল দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও অসাধারণ দলগত সমন্বয়ের মাধ্যমে প্রধান স্থান অর্জন করে।

 

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, গবেষণার সাফল্য শুধু প্রতিবেদন বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। কার্যকর গবেষণাকে পেটেন্ট, ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং দেশীয় পণ্যে রূপান্তর করতে হবে। এতে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে, বৈদেশিক নির্ভরতা কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি তরুণ উদ্ভাবকদের প্রয়োজনীয় গবেষণা সুবিধা, প্রশিক্ষণ, পরামর্শ ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জনকল্যাণ, দুর্যোগ মোকাবিলা, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প খাতের বাস্তব সমস্যা সমাধানে গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

 

এমআইএসটির কর্মকর্তারা প্রতিষ্ঠানের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রতিরক্ষা উপদেষ্টাকে অবহিত করেন। তিনি প্রতিষ্ঠানটির শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে প্রতিরক্ষা উপদেষ্টা ম্যাভিরভ দলের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় এমআইএসটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Tags: প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ
Previous Post

এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

Next Post

মোল্লাহাটে কিশোরী বধুর মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

Next Post
মোল্লাহাটে কিশোরী বধুর মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মোল্লাহাটে কিশোরী বধুর মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

সাতক্ষীরার শ্যামনগরের মেঘা প্রকল্পের বেড়িবাঁধ থেকে অবৈধ পাইপ অপসারন
মঙ্গলবার সকালে নবনির্মিত বেড়িবাঁধ রক্ষার্থে ও জনস্বার্থে এ অভিযান চালিয়ে অবৈধ পাইপ অপসারণ করছেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলমের নেতৃত্বে স্থানীয় জনসাধারন ও উপজেলা নির্বাহি অফিসার শামছুজ্জাহান কনক। -- দেশ সংযোগ

সাতক্ষীরার শ্যামনগরের মেঘা প্রকল্পের বেড়িবাঁধ থেকে অবৈধ পাইপ অপসারন

4 সপ্তাহ ago
জলবায়ু সংক্রান্ত জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা বিষয়ক কর্মশালা

জলবায়ু সংক্রান্ত জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা বিষয়ক কর্মশালা

3 সপ্তাহ ago
গাড়ি ছাড়ার পূর্বে প্রতিটি গাড়িতে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে – কেসিসি প্রশাসক
রবিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

গাড়ি ছাড়ার পূর্বে প্রতিটি গাড়িতে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে – কেসিসি প্রশাসক

2 মাস ago
মরা গরুর মাংস বিক্রির দায়ে রামপালে দুই বিক্রেতাকে জেল ও জরিমানা
রামপালে মাংসের বাজারে মরা গরুর পচা মাংস বিক্রি হচ্ছে। ভ্রাম্যমান আদালতের জেল ও জরিমানা। দেশ সংযোগ

মরা গরুর মাংস বিক্রির দায়ে রামপালে দুই বিক্রেতাকে জেল ও জরিমানা

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।