বৃহস্পতিবার, মে 28, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home জাতীয়

রামিসার হত্যাকারীদের শাস্তির দাবিতে সম্মিলিত নাগরিক সমাজের মানববন্ধন

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 23, 2026
in জাতীয়
0
রামিসার হত্যাকারীদের শাস্তির দাবিতে সম্মিলিত নাগরিক সমাজের মানববন্ধন
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে সম্মিলিত নাগরিক সমাজ। দেশ সংযোগ

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে সম্মিলিত নাগরিক সমাজ। দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রকাশ : ২৩ মে ’২৬ খ্রি. শনিবার

দেশ প্রতিবেদক :

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত নাগরিক সমাজ। তারা অবিলম্বে রামিসার হত্যাকারীসহ সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা দেশে হত্যা, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং ও ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বিচার কার্যক্রম দ্রুত করার আহ্বান জানান।

শনিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে “নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখে দাড়াও বাংলাদেশ”-শীর্ষক সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত মানবন্ধন কর্মসূচীতে এসব দাবী জানান।

সংগঠনের সমন্বয়কারী ও প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে ও বিশিষ্ট কবি নাহিদ আফরোজ লিজার সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভয়েস অব কানসাস সিটিজেট-ভিসিসি চেয়ারম্যান বিশিষ্ট কলাম লেখক এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিশিষ্ট শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার এ এম ফয়েজ হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর, জাতীয় নারী আন্দোলনের আহ্বায়ক কবি মিতা রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। ছবি-সংগৃহীত। দেশ সংযোগ

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

মে 27, 2026
সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়কমন্ত্রী
মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দেশ সংযোগ

সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়কমন্ত্রী

মে 26, 2026

ভিসিসি চেয়ারম্যান এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যাতে নিরাপদ থাকতে পারি। এই দায়িত্ব সরকারের, তেমনি জনগণেরও দায়িত্ব আছে অনেক। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। আর কোন বমিসা যাতে না হয় সে জন্য সরকারকে কঠোর হকে হবে। রামিসা হয়তো ফিরে আসবে না। কিন্তু রামিসা হত্যার বিচারকে কেন্দ্র করে ছোট ছোট শিশুদের জীবন রক্ষা পাবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে হত্যাকাণ্ড, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, বলৎকার ও ছিনতাইয়ের মতো অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ১০দিনে দেশে পাঁচটি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষন, বলাৎকারের সাথে জড়িত অপরাধিকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ‘

শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার এ এম ফয়েজ হোসেন বলেন, ‘একটি সভ্য ও মানবিক রাষ্ট্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এমনকি জনপরিসরেও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতি জাতির জন্য গভীর লজ্জা ও উদ্বেগের বিষয়।’

সাংবাদিক ও কবি অশোক ধর বলেন, ‘রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ এবং সর্বস্তরে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে।’

সভাপতির বক্তব্যে কমরেড আবুল হোসাইন বলেন,  ‘শিশু রামিসার সাথে ঘটে যাওয়া বর্বর ঘটনা সমগ্র জাতির সাথে সাথে আমাদেরওকেও গভীরভাবে মর্মাহত, ক্ষুব্ধ ও ব্যথিত। রামিসার ওপর চালানো এই পাশবিক নির্যাতন শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি রাষ্ট্র কতটা নৈতিক, সামাজিক ও মানবিক অবক্ষয়ের দিকে গেলে শিশু পর্যন্ত নিরাপদ থাকে না, রামিসা হত্যাকান্ড তারই নির্মম প্রমাণ।’

তিনি বলেন, ‘ঘর থেকে স্কুল শুরু করে কোথাও শিশুর নিরাপত্তা নিশ্চিত নয়, যা আইনশৃঙ্খলা ব্যবস্থার ব্যর্থতা এবং বিচারহীনতার সংস্কৃতির ফল। অপরাধীরা বারবার শাস্তি এড়িয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। কেন বারবার এমন ঘটনা ঘটছে, তার জবাব রাষ্ট্রকে দিতে হবে। একটি রাষ্ট্রের সফলতা নির্ভর করে তার সবচেয়ে দুর্বল নাগরিকের নিরাপত্তার ওপর। শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ।’

Tags: ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
Previous Post

ডেঙ্গু-চিকুনগুনিয়া: সচেতনতা ও পরিচ্ছন্নতাই রক্ষাকবচ

Next Post

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা

Next Post
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ
তারেক রহমানের সাথে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতাবৃন্দ। পিএমও থেকে সংগৃহিত ছবি- দেশ সংযোগ

প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ

2 সপ্তাহ ago

শিশুদের নিরপদে বেড়ে ওঠার জন্য এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- কেসিসির প্রশাসক

4 সপ্তাহ ago

নিজামীর ছেলে এনসিপিতে যোগদান

3 সপ্তাহ ago
‘কিচেন কেবিনেট’ ছিল, কিন্তু আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইউনূস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশ সংযোগ

‘কিচেন কেবিনেট’ ছিল, কিন্তু আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

2 দিন ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

আইন আদালত আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আনসার ভিডিপি সংবাদ আন্তর্জাতিক সম্মেলন সংবাদ ঈদ জামাত সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ উপজেলা আইন শৃংথলা কমিটির সভা এনজিও সংবাদ কুয়েট সংবাদ কৃষি সংবাদ চিকিৎসা ও শিক্ষা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন নৌ দুর্ঘটনার সংবাদ পরিবেশবিদদের সংবাদ সম্মেলন পাটকল শ্রমিক আন্দোলন পাট ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রশাসনিক সংবাদ ফায়ার সার্ভিস দিবস ফিচার ফিচার লেখা বাংলাদেশ বিমান বাহিনীর সংবাদ বিএসটিআই দিবস সংবাদ বিশ্বকাপ ফুটবল সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ মাদক সংক্রান্ত সংবাদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গন সংবাদ শোক সংবাদ শ্রমিক আন্দোলন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাতের সংবাদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবাষিকী উলক্ষে প্রস্তুতি সভার সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ হামে শিশুর মৃত্যুর সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপে ব্রাজিল হারবে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী
  • ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ
  • মেসির চোটে উদ্বেগ? এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা!

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে ব্রাজিল হারবে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপে ব্রাজিল হারবে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী

মে 28, 2026
ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ
উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে লিফটের চর্তুর দিকে কোরবানির গরুর হাট বসিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা -- দেশ সংযোগ

ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ

মে 28, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।