বুধবার, জুন 10, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home রাজনীতি

সাবেক স্পিকার এড. শেখ রাজ্জাক আলী’র ১১তম মৃত্যু বার্ষিকী

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 8, 2026
in রাজনীতি
0
সাবেক স্পিকার এড. শেখ রাজ্জাক আলী’র ১১তম মৃত্যু বার্ষিকী
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ০৭ জুন ’২৬ খ্রি. রবিবার

দেশ প্রতিবেদক :

মরহুম এড. শেখ রাজ্জাক আলী ছিলেন এতদাঞ্চলের একজন জননন্দিত নেতা। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি যে সুনাম অর্জন করেছিলেন আজও জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করে। কয়রা ও পাইকগাছা উপজেলা ছাড়াও খুলনা শহরের অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও জাতীয়করণের সাথে তিনি নানাভাবে সম্পৃক্ত ছিলেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি সুনামের সাথে পরিচালিত করতে পারলেই তার স্মৃতিকে আমরা সম্মান জানাতে পারবো।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রবিবার বিকেলে সিটি ল’ কলেজ মিলনায়তনে কলেজের প্রতিষ্ঠাতা ও জাতীয় সংসদের সাবেক স্পিকার এ্যাড. শেখ রাজ্জাক আলী’র ১১তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি ল কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

দক্ষিণাঞ্চলের এ প্রজ্ঞাবান নেতাকে ছাত্র জীবনের শিক্ষক এবং রাজনৈতিক জীবনের অভিভাবক হিসেবে উল্লেখ করে কেসিসি প্রশাসক আরো বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি থাকাকালীন দীর্ঘ দশ বছর এ নেতার সান্নিধ্যে থেকে মানুষের কল্যাণে কাজ করেছি। মানুষের কাজে তিনি কখনো বিরক্ত হতেন না এবং আমাদেরও বিরক্ত না হয়ে ধৈর্য্য নিয়ে মানুষের জন্য কাজ করার উপদেশ দিতেন। কয়রা-পাইকগাছা উপজেলা বিদ্যুতায়নের আওতায় আনাসহ খুলনা বিশ^বিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নসহ খুলনার বিভিন্ন উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর কর্মজীবন অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং মহানগরীর কোন সড়ক বা প্রতিষ্ঠান তাঁর নামে নামকরণ করা হবে বলে উল্লেখ করেন। পরে তিনি কলেজ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

সংশ্লিষ্ট খবর

খুলনা মহানগর ছাত্রদলের “শহীদ জিয়ার স্বপ্ন ও  শিক্ষার্থীদের কথা” প্রতিযোগিতার পোস্টার প্রকাশ
খুলনা মহানগর শাখার ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে “শহীদ জিয়ার স্বপ্ন ও শিক্ষার্থীদের কথা” শীর্ষক প্রতিযোগিতার এই আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করা হয়। -- দেশ সংযোগ

খুলনা মহানগর ছাত্রদলের “শহীদ জিয়ার স্বপ্ন ও  শিক্ষার্থীদের কথা” প্রতিযোগিতার পোস্টার প্রকাশ

জুন 9, 2026
বিসিবির পরিচালক হওয়ায় তুহিনকে ছাত্রদলের অভিনন্দন

বিসিবির পরিচালক হওয়ায় তুহিনকে ছাত্রদলের অভিনন্দন

জুন 9, 2026

সিটি ল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান। স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ এ্যাড. এম এ আউয়াল রাজ। অন্যান্যের মধ্যে আইনজীবী ড. মোহাম্মদ জাকির হোসেন, খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, কবি কামরুল হাসান মৃধা এবং পরিবারের পে আব্দুল্লাহ আল বাহরাব বক্তৃতা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। মরহুম এড. শেখ রাজ্জাক আলীর সংপ্তি জীবনী পাঠ করেন ‘খুলনা কবি-সাহিত্যিক ফোরাম’ ও ‘ভাষাসৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদ’-এর সদস্য সচিব কবি আজাদুল হক আজাদ। এ সময় তিনি রাজ্জাক আলীর লেখা একটি কবিতা এবং তাঁর নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও নারী নেত্রী এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।

Tags: স্মরণ সভা
Previous Post

আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট-এর কেসিসি প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

Next Post

সুন্দরবনের অভ্যন্তরে ভারতগামী কার্গো জাহাজে গুলিবর্ষণ ও লুটপাট

Next Post
সুন্দরবনের অভ্যন্তরে ভারতগামী কার্গো জাহাজে গুলিবর্ষণ ও লুটপাট
ভারতে সিমেন্টের ফ্লাইঅ্যাশ আনতে যাওয়া ৫টি খালি জাহাজে সুন্দরবনের অভ্যন্তরে গুলি চালায় সশস্ত্র দস্যুরা। - দেশ সংযোগ 

সুন্দরবনের অভ্যন্তরে ভারতগামী কার্গো জাহাজে গুলিবর্ষণ ও লুটপাট

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

4 সপ্তাহ ago

মেসির চোটে উদ্বেগ? এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা!

2 সপ্তাহ ago

খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

1 মাস ago
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। ছবিটি দূতাবাস থেকে সংগৃহিত। দেশ সংযোগ

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত

3 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অগ্নিকাণ্ডের সংবাদ অর্থ আত্মসাত সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ ঈদ জামাত সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উপজেলা আইন শৃংথলা কমিটির সভা এনজিও সংবাদ কৃষি সংবাদ চিকিৎসা ও শিক্ষা জলাবদ্ধতার সংবাদ জাতীয় অর্থনীতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন নিরাপদ যাত্রা চাই সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রশাসনিক সংবাদ ফিচার ফিচার লেখা ফেসবুক থেকে সংগৃহীত সংবাদ বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা বিমান বাহিনী সংবাদ বিশ্ববিদ্যালয় সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ মাদক সংক্রান্ত সংবাদ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা বাষিকীর সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিক্ষার্থীর কৃতিত্ব সংবাদ শোক সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
  • বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা
  • খুলনা মহানগর ছাত্রদলের “শহীদ জিয়ার স্বপ্ন ও  শিক্ষার্থীদের কথা” প্রতিযোগিতার পোস্টার প্রকাশ

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ অনুষ্ঠিত বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ করেন এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিবিপি, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। দেশ সংযোগ

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

জুন 9, 2026
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা
বাগেরহাটের মোংলায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বিভিন্ন দেশের পতাকা শোভা পাচ্ছে। দেশ সংযোগ

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা

জুন 9, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।