সোমবার, জুলাই 13, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home জাতীয়

কুয়েটের ভাইস-চ্যান্সেলরের সাথে ছাত্রনেতাদের মতবিনিময়

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 5, 2026
in জাতীয়
0
0
SHARES
0
VIEWS

সংশ্লিষ্ট খবর

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি এর সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris van Bommel সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি আইএসপিআর-- দেশ সংযোগ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই 9, 2026
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীন এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি এর সাথে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীন এর রাষ্ট্রদূত Yao Wen সৌজন্য সাক্ষাৎ করেন। -- দেশ সংযোগ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীন এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই 9, 2026

খুলনা, ০৪ মে  ২০২৬ খ্রি. সোমবার

দেশ প্রতিবেদক, কুয়েট  :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-কে একটি নিরাপদ, আধুনিক এবং বিশ্বমানের স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৪ মে) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে মাননীয় ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়। বিভিন্ন বিভাগের ভিপি, জিএস এবং সকল বর্ষের ক্লাস রিপ্রেজেন্টেটিভদের (সিআর) উপস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা, একাডেমিক কাঠামো ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে এর অনুমোদন পাওয়া গেছে। এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে এবং অবস্থানকারীদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে। ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে গভীর রাতে হলের বাইরে চলাচলে বিশেষ নির্দেশনা ও এলাকাভিত্তিক সময় নিয়ন্ত্রণ আরোপের বিষয়টিও সভায় আলোচিত হয়। ক্যাম্পাসকে ডিজিটাল করার লক্ষ্যে শিক্ষক–শিক্ষার্থীদের জন্য একটি ‘ইউনিক আইডি কার্ড’ চালু করা হচ্ছে। এই এক কার্ডের মাধ্যমেই লাইব্রেরি, মেডিকেল ও ক্যাফেটেরিয়াসহ বিশ্ববিদ্যালয়ের সকল সেবা পাওয়া যাবে। পাশাপাশি পরীক্ষা পদ্ধতিতে শতভাগ স্বচ্ছতা আনতে উত্তরপত্রে ‘ইউনিক কোডিং সিস্টেম’ চালুর সিদ্ধান্ত হয়েছে। ২০২৫ ব্যাচ থেকে মিডটার্ম পরীক্ষা ও নতুন নম্বর বণ্টন পদ্ধতি সম্বলিত আধুনিক একাডেমিক কারিকুলাম কার্যকর হবে। বর্তমান ২১–২৪ ব্যাচের শিক্ষার্থীরা চাইলে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই নতুন সিস্টেমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। আবাসন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে ভাইস–চ্যান্সেলর বলেন, আগামী এক বছরের মধ্যে ছাত্রীদের জন্য এবং দেড় বছরের মধ্যে ছাত্রদের জন্য পৃথক দুটি ১০ তলা বিশিষ্ট অত্যাধুনিক হল চালু করা হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে রশিদ ও ফজলুল হক হল ভেঙে সেখানে ইইই, সিই ও এমই বিভাগের জন্য তিনটি দৃষ্টিনন্দন ১০ তলা একাডেমিক ভবন নির্মাণের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের গবেষণার মানোন্নয়ন ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের জন্য গবেষণা ও স্টাডি ট্যুরের বাজেট বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ক্যাম্পাসের জীবনযাত্রার মান উন্নত করতে ক্যাফেটেরিয়ায় মানসম্মত রেস্টুরেন্ট, অডিটোরিয়ামের পাশে আধুনিক ফার্মেসি ও সেলুন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী উদ্যোক্তাদের দ্রুত ডিএসডব্লিউ অফিসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।  ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “ক্যাম্পাসে কোনো সন্দেহজনক কার্যক্রম দেখলে আইন নিজের হাতে না তুলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। তোমাদের সহযোগিতায় আমরা কুয়েটকে একটি আন্তর্জাতিক মানের নিরাপদ ইনোভেশন হাব হিসেবে গড়ে তুলব।” সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ হাসান আলী, উপ–পরিচালক (ভারপ্রাপ্ত) রাজন কুমার রাহা, উপ–পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাহমুদুল আলম, সহকারী পরিচালক শাহ মুহাম্মদ আজমত উল্লাহ্।

 

Previous Post

পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে যা যা হলো পাল্টাপাল্টি অভিযোগ

Next Post

রাজ্যে পালাবদল হতে না হতেই নতুন সচিব পেলেন রাজ্যপাল!

Next Post

রাজ্যে পালাবদল হতে না হতেই নতুন সচিব পেলেন রাজ্যপাল!

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

সামাজিক উদ্যোক্তা তৈরির বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন সম্ভাবনা, চ্যাম্পিয়ন ‘ডেনিম রিভাইভ’

2 মাস ago
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি এর সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris van Bommel সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি আইএসপিআর-- দেশ সংযোগ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

3 দিন ago
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ’২৬ এর উদ্বোধন
রবিবার সকাল সাড়ে ৯ টায় খুলনা নগরীর খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ’২৬ এর উদ্বোধন

2 মাস ago

বৃথা গেল তৃণমূলের সংস্কারনীতি!

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ ক্রীড়াঙ্গন জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
  • নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 13, 2026
কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
খুলনা জামায়াতে ইসলামীর প্রতিবাদ ও নিন্দা।

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 12, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।