রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 6, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ
বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচন অফিসের সার্ভার বন্ধ। ভোগান্তিতে সেবা গ্রহণকারীরা। দেশ সংযোগ

বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচন অফিসের সার্ভার বন্ধ। ভোগান্তিতে সেবা গ্রহণকারীরা। দেশ সংযোগ

0
SHARES
2
VIEWS
চরম ভোগান্তিতে সেবা গ্রহীতারা

প্রকাশ : ০৬ জুন ’২৬ খ্রি. শনিবার

দেশ প্রতিবেদক, মোংলা :

মোংলা উপজেলা নির্বাচন অফিসে প্রায় এক মাস ধরে ভোটার স্থানান্তর (মাইগ্রেশন) কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ নাগরিকরা। জাতীয় পরিচয়পত্র ও ভোটার তথ্য হালনাগাদের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এ সেবা দীর্ঘদিন বন্ধ থাকলেও সমস্যার সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় সংশ্লিষ্ট সেবা গ্রহীতারা চরম ভোগান্তি পোহাচ্ছেন। অভিযোগ উঠেছে, সার্ভার ত্রুটির কথা বলা হলেও মুলত অফিসের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতার কারণেই এ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, গত প্রায় এক মাস ধরে মোংলা উপজেলা নির্বাচন অফিসে ভোটার স্থানান্তরের নতুন আবেদন গ্রহণ করা হলেও সেগুলোর তথ্য সিস্টেমে এন্ট্রি ও প্রক্রিয়াকরণ কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। ফলে আবেদনকারীরা নির্ধারিত সময়ের মধ্যে সেবা পাচ্ছেন না। নির্বাচন অফিসের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চললেও শুধুমাত্র ভোটার স্থানান্তর সেবা বন্ধ থাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা জানান, ভোটার এলাকা পরিবর্তন বর্তমানে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন কারণে স্থায়ী ঠিকানা পরিবর্তনকারী নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা। কিন্তু দীর্ঘদিন ধরে এ কার্যক্রম বন্ধ থাকায় অনেকেই সরকারি ও ব্যক্তিগত বিভিন্ন কাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

শামীমা বেগম রুমু নামের এক ভুক্তভোগী গৃহিনী বলেন, তিনি গত ১৩ মে তার ভোটার স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। কিন্তু প্রায় এক মাস পার হলেও এখন পর্যন্ত মোবাইল ফোনে কোনো এসএমএস বা আবেদন সংক্রান্ত অগ্রগতির তথ্য পাননি। বিষয়টি জানতে একাধিকবার নির্বাচন অফিসে গেলেও প্রতিবারই তাকে সার্ভার সমস্যা বা প্রযুক্তিগত ত্রুটির কথা জানানো হয়েছে।

অপর ভুক্তভোগী সরকারী চাকরীজীবি রুমা হিরা ও তার ব্যবসায়ী স্বামি তরুণ চন্দ্র দম্পত্তি বলেন, ভোটার স্থানান্তর করার জন্য ঈদের পরে অফিস খুললে তারা সকল কাগজপত্র নির্বাচন অফিসে জমা দিতে গিলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ১৫ দিনের ছুটিতে রয়েছে এবং এখন সার্ভার ত্রুটি রয়েছে বলে কাগজ পত্র জমা না নিয়ে ফিরিয়ে দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তার হস্তক্ষেপে কাগজ পত্র জমা নেওয়া হলেও বলা হয়, সার্ভার ত্রুটি রয়েছে। কবে নাগাদ আপনাদের ভোটার স্থানান্তর প্রক্রিয়া শুরু করা হবে তা অনিশ্চিত।

একাধিক সেবা প্রার্থী অভিযোগ করেন, দূরবর্তী এলাকা থেকে বারবার নির্বাচন অফিসে গিয়ে সময়, শ্রম ও অর্থ ব্যয় করতে হচ্ছে। কিন্তু সমস্যার সমাধান বা সেবার নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে কেউ স্পষ্ট তথ্য দিচ্ছেন না। ফলে সাধারণ মানুষ চরম অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোটার স্থানান্তরের তথ্য এন্ট্রির জন্য ব্যবহৃত ডাটা এন্ট্রি অপারেটরের একটি গুরুত্বপূর্ণ আইডি বর্তমানে নিষ্ক্রীয় রয়েছে। নির্বাচন অফিস সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা বা কর্মকর্তাদের মধ্যে সমন্বয়হীনতার কারণে ওই আইডি বন্ধ রয়েছে। ফলে ভোটার স্থানান্তরের আবেদনগুলো সিস্টেমে এন্ট্রি করা সম্ভব হচ্ছে না এবং পুরো কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

ভুক্তভোগীদের প্রশ্ন, যদি প্রকৃতপক্ষে কোনো প্রশাসনিক জটিলতা বা অভ্যন্তরীণ বিরোধের কারণে ভোটার স্থানান্তর সেবা বন্ধ হয়ে থাকে, তাহলে তার দায় কেন সাধারণ মানুষ বহন করবে? 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মোংলা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ বলেন, নির্বাচন কমিশনের উচিত দ্রুত বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভোটার স্থানান্তর কার্যক্রম দ্রুত চালু করা। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো অভ্যন্তরীণ জটিলতার কারণে জনসেবা ব্যাহত না হয়, সে বিষয়ে কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার সমস্যার কথা স্বীকার করলেও দীর্ঘদিন ধরে সমস্যা সমাধান না হওয়ার কারণ কিংবা কবে নাগাদ কার্যক্রম স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

এদিকে ভুক্তভোগীদের পক্ষ থেকে গত সপ্তাহে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ ব্যাপাওে ই মেইল যোগে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।

 

Previous Post

পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে খুবি খুলছে আগামীকাল

Next Post

মুসলিম লীগের ঈদ পুনর্মিলনী আলোচনা সভা

Next Post
মুসলিম লীগের ঈদ পুনর্মিলনী আলোচনা সভা

মুসলিম লীগের ঈদ পুনর্মিলনী আলোচনা সভা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

ফুলতলায় জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

5 মাস ago
এলপিজি গ্যাসের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ

এলপিজি গ্যাসের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ

5 মাস ago
বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্ত্তজার ইন্তেকাল : রাষ্ট্রীয় মযাদায় দাফন
শনিবার বাদ আসর শহীদ হাদিস পার্কে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহসভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্ত্তজা’র জানাযা অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্ত্তজার ইন্তেকাল : রাষ্ট্রীয় মযাদায় দাফন

4 মাস ago
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

5 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।